6a941050bcedc_WhatsApp Image 2026-08-30 at 16.40.33
আগস্ট ৩০, ২০২৬ দুপুর ০৪:৪৩ IST

মৃত্যু থেকে মাত্র কয়েক হাত দূরে! হড়পা বানের আতঙ্ক পেরিয়ে ঘরে ফিরলেন বসিরহাটের দম্পতি

নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - দুশ্চিন্তা, অনিশ্চয়তা আর আতঙ্কে কেটেছিল একের পর এক প্রহর। অবশেষে নেপালের ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় থেকে অক্ষত অবস্থায় বাংলায় ফিরলেন বসিরহাটের বাসিন্দা দম্পতি। রবিবার ভোরে ট্রেনে হাওড়া স্টেশনে পৌঁছন অনুকূল পোদ্দার ও তার স্ত্রী রেবা রায় পোদ্দার। তাদের স্বাগত জানাতে স্টেশনে উপস্থিত ছিলেন বসিরহাট থানার আইসি-সহ পুলিশের একটি দল। পরে পুলিশের গাড়িতেই স্বামী-স্ত্রী বাড়ি ফেরেন।

দম্পতি সূত্রে জানা গেছে, গত ২১ অগস্ট একটি ট্রাভেল এজেন্সির সঙ্গে মানস সরোবর যাত্রায় গিয়েছিলেন অনুকূল পোদ্দার ও রেবা রায় পোদ্দার। বিপর্যয়ের দিন সকালে তারা কাঠমান্ডু থেকে রওনা দিয়েছিলেন। কিছুটা এগোনোর পরই ট্যুর ম্যানেজারের কাছ থেকে বিপর্যয়ের খবর পান তারা। যে এলাকায় ভয়াবহ বিপর্যয় নেমে এসেছিল, সেখান থেকে মাত্র দেড় ঘণ্টার দূরত্বে ছিলেন তারা। দম্পতির দাবি, সেদিন সকাল সাড়ে ৬টা নাগাদ তারা যাত্রা শুরু করেন। তাদের গাড়িতে ছিলেন কয়েকজন বাঙালি পর্যটক। পাশের একটি গাড়িতে ছিলেন দক্ষিণ ভারতীয় পর্যটকদের একটি দল। আচমকাই গাড়ির চালক দূরের পাহাড় থেকে বিপুল পরিমাণ জল নেমে আসতে দেখেন। প্রথমে বিষয়টির ভয়াবহতা বুঝতে না পারলেও কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি বদলে যায়। শুরু হয় মানুষের ছোটাছুটি। আতঙ্কে কান্নায় ভেঙে পড়ে শিশুরাও। প্রাণ বাঁচাতে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটতে শুরু করেন সকলে।

পরিস্থিতি বুঝে দ্রুত গাড়ি পিছিয়ে নেন চালক। পরে ডানদিকের রাস্তা ধরে পাহাড়ের ওপরে নিরাপদ দূরত্বে গাড়ি থামানো হয়। কিছুক্ষণ পর ট্যুর ম্যানেজারের ফোন আসে। তারা জানতে পারেন, ইমিগ্রেশন অফিসে যাওয়ার গুরুত্বপূর্ণ একটি সেতু হড়পা বানে ভেসে গেছে। এরপর আর ঝুঁকি না নিয়ে কাঠমান্ডুতে ফিরে আসেন তারা। পরবর্তীতে নেপালের বিপর্যস্ত এলাকার ভয়াবহ ছবি সামনে আসে। হিমবাহ ভাঙা ও হড়পা বানে বহু মানুষের মৃত্যু এবং নিখোঁজ হওয়ার খবর প্রকাশ্যে আসে। এই ঘটনায় বাংলারও বেশ কয়েকজন পর্যটক নিখোঁজ বলে প্রাথমিকভাবে জানা গেছিলো। পরে অনুকূল ও রেবার নিরাপদে থাকার খবর মেলায় স্বস্তি ফেরে পরিবারে।

জানা যায়, মুখ্যমন্ত্রীও তাদের সঙ্গে কথা বলেন। দ্রুত তাদের বাংলায় ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়। রবিবার বাড়ি ফেরার পর স্বস্তি ফিরেছে পরিবারের পাশাপাশি প্রতিবেশীদের মধ্যেও। ফুল দিয়ে ওই দম্পতিকে স্বাগত জানান স্থানীয়রা। নেপালের ভয়াবহ সেই দিনের কথা মনে পড়লেই এখনও আতঙ্কিত হয়ে পড়ছেন অনুকূল ও রেবা। তবে শেষ পর্যন্ত প্রাণে বেঁচে নিরাপদে বাড়ি ফিরতে পেরে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন তারা।

আরও পড়ুন

রক্ষকই ভক্ষক! আপন দাদার কাছে ধর্ষণের শিকার ১২ বছরের নাবালিকা
আগস্ট ৩০, ২০২৬

শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি

উনুনের আগুনে পুড়ে ছাই দিনমজুরের ঘর , সর্বস্ব হারিয়ে অসহায় পরিবার
আগস্ট ৩০, ২০২৬

গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে

বাংলাদেশি তকমা ঘিরে তোলপাড়! পঞ্চায়েত প্রধানের নাগরিকত্ব নিয়ে প্রশাসনের দ্বারস্থ কংগ্রেস
আগস্ট ৩০, ২০২৬

ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’

মাঝসমুদ্রে প্রাণ হারানো মৎস্যজীবীদের পরিবারে সরকারি চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী
আগস্ট ৩০, ২০২৬

দিঘায় মৃত মৎস্যজীবীদের পরিবারের হাতে নিয়োগপত্র

টাকা ফেরত তো দূর, রিসিভ কপি চাইতেই হেনস্থা! ছাত্রী-মাকে মারধরের অভিযোগ বিএড কলেজের ২ কর্মীর বিরুদ্ধে
আগস্ট ৩০, ২০২৬

টাকা ফেরতের আবেদন চেয়ে রিসিভ কপি চাইতেই টানাহেঁচড়া করে বের করে দেওয়ার অভিযোগ

বিদ্যুৎহীন ফ্ল্যাট, ছাদেই রাত কাটাচ্ছিলেন দম্পতি! ৫ তলা থেকে পড়ে রহস্যমৃত্যু যুবকের
আগস্ট ৩০, ২০২৬

আত্মহত্যা নাকি দুর্ঘটনা , খতিয়ে দেখছে পুলিশ
 

আগামী ৩ মাস বড় চ্যালেঞ্জ! ডেঙ্গি নিয়ন্ত্রণে স্বাস্থ্যকর্মীর ঘাটতি, আক্রান্তে কলকাতা শীর্ষে
আগস্ট ৩০, ২০২৬

অগস্টের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত আক্রান্তের সংখ্যায় কলকাতা শীর্ষে রয়েছে

কৈখালীতে দলছুট বানরের তাণ্ডবের অবসান, বনদফতরের খাঁচায় বন্দি ‘অতিথি’
আগস্ট ৩০, ২০২৬

দীর্ঘদিন ধরে লোকালয়ে ঘোরাফেরা, আতঙ্কে ছিলেন বাসিন্দারা, অবশেষে স্বস্তি

নেপালের হড়পা বান থেকে শিক্ষা, সুন্দরবন বাঁচাতে নদীর পাড়ে প্ল্যাকার্ড হাতে খুদেরা
আগস্ট ২৯, ২০২৬

ম্যানগ্রোভ বাঁচাতে উদ্যোগী খুদেরা

পাশে থাকার দায়িত্ব পালন করব , রামপুরহাটে আশিসের পরিবারের পাশে শুভেন্দু
আগস্ট ২৯, ২০২৬

আশীষ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

মণ্ডপে ওঠার আগেই ভাঙা হল প্রতিমা! নবান্নের কাছে গ্রেফতার যুবক
আগস্ট ২৯, ২০২৬

নির্মীয়মাণ প্রতিমা রাস্তায় ফেলে ভাঙার অভিযোগ

চোখের সামনে আস্ত রেল ব্যবস্থা , ২৪ ফুটের ঘরে অনুপের অভিনব কীর্তি
আগস্ট ২৯, ২০২৬

এবার প্রশিক্ষণে কাজে লাগবে এই অভিনব উদ্যোগ

চালকের আসনের নিচে টাকার বান্ডিল! যাত্রীবাহী বাস থেকে উদ্ধার সাড়ে ২২ লক্ষ টাকা
আগস্ট ২৯, ২০২৬

অসম-বাংলা সীমান্তে নাকা চেকিংয়ে বিপুল নগদ উদ্ধার, আটক বাসের চালক সহ খালাসি

রাখির দিনে দাদুর সঙ্গে চায়ের আড্ডা! খুনের অভিযোগ নাতির বিরুদ্ধে
আগস্ট ২৯, ২০২৬

নাতির হাতেই প্রৌঢ় ব্যবসায়ী খুনের অভিযোগ

শালবনের পথে এবার সেলফি স্টপ! পুজোর আগেই ঝাড়গ্রামে তৈরি হচ্ছে ৪ নতুন আকর্ষণ
আগস্ট ২৯, ২০২৬

পুজোর আগেই এই উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে এগোচ্ছে প্রশাসন, বন দফতর

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের