নিজস্ব প্রতিনিধি , বীরভূম - দিনদুপুরে সাফাই চলাকালীন বিষধর সাপের ছোবলে প্রাণ হারালেন যুবক। বিষয়টি ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সিউড়িতে। মৃত ব্যক্তির নাম মাধাই মাহারা। দেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। স্থানীয়দের দাবি, এমন ধরনের কাজ করার আগে পর্যাপ্ত নিরাপত্তা, সতর্কতা অবলম্বন করা অত্যন্ত জরুরি।
স্থানীয় সূত্রে জানা গেছে , এলাকার বাসিন্দা মাধাই মাহারা পরিবার নিয়ে বসবাস করতেন। দীর্ঘ প্রায় ৮ বছর ধরে ডিএসএ ময়দানে সাঁতার প্রশিক্ষণ দেওয়া সহ বিভিন্ন দায়িত্ব সামলাতেন তিনি। প্রতি বছরের মতো এপ্রিলে পুল চালুর আগে শনিবার সকালে পরিচ্ছন্নতার কাজ শুরু করেছিলেন তিনি ও তাঁর সহকর্মীরা। সেই সময় আচমকা শিশুদের জলাধারের একটি গর্তে একটি সাপ চোখে পড়ে।

অভিযোগ, প্রাণের ঝুঁকি নিয়ে খালি হাতে সেটিকে বের করার চেষ্টা করেন এক ব্যক্তি। পাশে থাকা অন্যরা বারবার সতর্ক করলেও সেই পরামর্শ উপেক্ষা করা হয়। গর্ত থেকে সাপটি বাইরে আসার পর মাধাই পা দিয়ে সেটিকে সরাতে গেলে আচমকা ছোবল মারে বিষধর গোখরাটি। প্রথমদিকে বিষয়টি কেউ বুঝতে পারেননি। কিছু সময় পর শারীরিক অস্বস্তি দেখা দিলে পরিস্থিতি স্পষ্ট হয়।
এরপর তড়িঘড়ি পায়ে কাপড় বেঁধে এবং নিমপাতা খাইয়ে স্থানীয় পদ্ধতিতে চিকিৎসার চেষ্টা করা হয়। এর ফলে হাসপাতালে পৌঁছাতে দেরি হয় বলে অভিযোগ। পরবর্তীতে অবস্থার দ্রুত অবনতি হলে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে শেষরক্ষা হয়নি। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় নিহতের পরিবারজুড়ে নেমে এসেছে গভীর শোক। একমাত্র উপার্জনকারী সদস্যের আকস্মিক প্রয়াণে দিশেহারা হয়ে পড়েছেন পরিজনরা।
সঙ্গী তাপস দাস জানান, 'তাকে একাধিকবার সতর্ক করা হয়েছিল, কিন্তু সে কথায় গুরুত্ব দেয়নি। মাধাই এখানে সাঁতার শেখাতো, অত্যন্ত ভালো মানুষ ছিল। সাপটিকে পরে একটি প্যাকেটের মধ্যে রাখা হয়েছিল, অক্সিজেনের অভাবে সেটিও মারা যায়'।
পেন্সিলে লেখা বার্তা ঘিরে বাড়ছে রহস্য
রাখিপূর্ণিমায় মহাদেবের মাথায় জল ঢালতে নদী থেকে জল নিয়ে শুরু পদযাত্রা
মিড ডে মিলের ভুয়ো হিসাব জমা দেওয়া হচ্ছে বলে অভিযোগ
রাস্তার এমন হাল দেখে এবার প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা
কোনওভাবেই তার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না পরিবারের সদস্যরা
দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা
সন্তানদের খুঁজে না পেয়ে দুশ্চিন্তায় ছিলেন পরিবারের সদস্যরা
ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে দিকভ্রান্ত হয়ে ভাসছিল ট্রলার
২ সন্দেহভাজন মানবপাচারকারী আটক
সীমান্ত থেকে সুন্দরবন - ম্যানগ্রোভকে রাখি পরিয়ে পরিবেশ রক্ষার বার্তা
LIC-র উদ্যোগে কলকাতার সরকারি ও সাহায্যপ্রাপ্ত মাধ্যমিক স্কুলে শিবির, সহযোগিতার নির্দেশ স্কুলশিক্ষা দফতরের
রবীন্দ্রনাথের ভাবনায় বারুইপুরের স্কুলে ঐক্যের মিলন উৎসব
পঞ্চায়েতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
রাখিবন্ধনে খুদেদের অভিনব শপথ
বাপি প্রামাণিক খুনে বিজেপি পঞ্চায়েত সদস্য সহ গ্রেফতার ৪
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের