6a916dd7f3786_IMG-20260828-WA0024
আগস্ট ২৮, ২০২৬ বিকাল ০৬:৫৫ IST

চমক দিতে নীল রং, কিন্তু টিকল না পিচ! ৩ বছরেই বেহাল রাস্তা, তদন্ত দাবি রায়নায়

নিজস্ব প্রতিনিধি , পূর্ব বর্ধমান - দেখতে নীল-সাদা, তৈরির সময় ছিল অভিনব প্রযুক্তির দাবি। উদ্দেশ্য ছিল সাধারণ রাস্তার তুলনায় আরও বেশি দিন টেকসই রাস্তা তৈরি করা। কিন্তু সেই রাস্তারই এখন বেহাল দশা! ৩ বছর যেতে না যেতেই কোথাও উঠে গিয়েছে পিচ, কোথাও আবার ফিকে হয়ে গিয়েছে নীল রং। রাস্তার এমন হাল দেখে এবার প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা। উঠেছে তদন্তের দাবিও।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনাটি পূর্ব বর্ধমানের রায়না-২ ব্লকের উচালন পঞ্চায়েত এলাকার। একলক্ষ্মী থেকে রাউতাড়া পর্যন্ত প্রায় ৩২০ মিটার রাস্তা তৈরি হয়েছিল বিশেষ প্রযুক্তিতে। রাস্তা তৈরিতে খরচ হয়েছিল প্রায় ২২ লক্ষ ৯৪ হাজার টাকা। ২০২৩ সালের মে মাসে উদ্বোধন করা হয়েছিল সেই রাস্তার। রাস্তা তৈরির সময় বিটুমিনের সঙ্গে বর্জ্য প্লাস্টিক, বিশেষ রং ব্যবহারের কথা বলা হয়েছিল। দাবি ছিল, এই প্রযুক্তিতে তৈরি রাস্তা সাধারণ রাস্তার তুলনায় বেশি টেকসই হবে। কিন্তু কয়েক বছর কাটতেই ছবিটা যেন উল্টো।স্থানীয়দের অভিযোগ, রাস্তার বেশ কিছু জায়গায় পিচ উঠে গিয়েছে। নীল রংও আর আগের মতো নেই। ফলে রাস্তার গুণমান নিয়ে প্রশ্ন উঠছে। কীভাবে রাস্তা তৈরি হয়েছিল, নির্দিষ্ট উপকরণ ব্যবহার করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয়দের একাংশের প্রশ্ন, যে রাস্তা দীর্ঘদিন টেকসই হওয়ার কথা ছিল, তা এত দ্রুত নষ্ট হল কেন? নিম্নমানের কাজ হয়েছিল কি না, নাকি অন্য কোনও কারণে রাস্তার এই অবস্থা—তা তদন্ত করে দেখা প্রয়োজন বলেই দাবি তাদের।

রায়নার বিজেপি বিধায়ক সুভাষ পাত্র রাস্তার বর্তমান অবস্থা খারাপ বলে জানিয়েছেন। বিষয়টি নিয়ে প্রশাসনের সঙ্গে আলোচনা হয়েছে বলেও দাবি তার। আপাতত রাস্তা মেরামতির উদ্যোগ নেওয়া হবে বলে জানা গিয়েছে।

 

আরও পড়ুন

'আমাদের মৃত্যুর জন্য দায়ী..', দেওয়ালে বার্তা, একই পরিবারের উদ্ধার ৩ জনের ঝুলন্ত দেহ
আগস্ট ২৮, ২০২৬

পেন্সিলে লেখা বার্তা ঘিরে বাড়ছে রহস্য

রাতের সুবর্ণরেখার ঘাটে জনসমুদ্র ! চন্দনেশ্বরের পথে হাজার হাজার পুণ্যার্থী
আগস্ট ২৮, ২০২৬

রাখিপূর্ণিমায় মহাদেবের মাথায় জল ঢালতে নদী থেকে জল নিয়ে শুরু পদযাত্রা
 

পড়ুয়াহীন স্কুলে মিড ডে মিলের ভুয়ো হিসাব! সাংবাদিকদের প্রশ্ন শুনেই 'প্রকৃতির ডাকে' দৌড় প্রধান শিক্ষকের
আগস্ট ২৮, ২০২৬

মিড ডে মিলের ভুয়ো হিসাব জমা দেওয়া হচ্ছে বলে অভিযোগ

নেপাল থেকে হঠাৎ যোগাযোগ বিচ্ছিন্ন, নিখোঁজ চন্দননগরের প্রাক্তন শিক্ষিকা শিপ্রা
আগস্ট ২৮, ২০২৬

কোনওভাবেই তার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না পরিবারের সদস্যরা

হাতে রাখি, মেঝেতে পড়ে রক্তাক্ত দেহ! মালদহের বাড়িতে ফিরতেই খুন কলকাতার ব্যবসায়ী
আগস্ট ২৮, ২০২৬

দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা

বাড়ি থেকে পালিয়ে সাইকেলে দীঘার পথে ২ নাবালক, ফুলিয়ায় গিয়ে পুলিশের হাতে উদ্ধার
আগস্ট ২৮, ২০২৬

সন্তানদের খুঁজে না পেয়ে দুশ্চিন্তায় ছিলেন পরিবারের সদস্যরা

২৮ দিন নিখোঁজের পর দীঘার কাছে মিলল অন্ধ্রের মৎস্য ট্রলার , উদ্ধারে তৎপর পুলিশ-মৎস্যজীবীরা
আগস্ট ২৮, ২০২৬

ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে দিকভ্রান্ত হয়ে ভাসছিল ট্রলার
 

নেপালে পাচারের আগেই ৪ নাবালিকা-সহ ৬ তরুণী উদ্ধার , পানিটাঙ্কিতে এসএসবির অভিযান
আগস্ট ২৮, ২০২৬

২ সন্দেহভাজন মানবপাচারকারী আটক

নেপালের মৃতদের স্মরণে বিষাদের রাখি , গাছকে রাখি পরিয়ে সম্প্রীতির বার্তা বসিরহাটে
আগস্ট ২৮, ২০২৬

সীমান্ত থেকে সুন্দরবন - ম্যানগ্রোভকে রাখি পরিয়ে পরিবেশ রক্ষার বার্তা
 

পড়ুয়াদের ক্লাসে এবার ‘বিমা’! সরকারি স্কুলে LIC-র উদ্যোগ, হর ঘর বিমা’ ঘিরে নতুন নির্দেশ
আগস্ট ২৮, ২০২৬

LIC-র উদ্যোগে কলকাতার সরকারি ও সাহায্যপ্রাপ্ত মাধ্যমিক স্কুলে শিবির, সহযোগিতার নির্দেশ স্কুলশিক্ষা দফতরের
 

রাখির সুতোয় সম্প্রীতির বন্ধন, ভেদাভেদ ভুলে মিলন উৎসব দীননাথ স্মৃতি বিদ্যামন্দিরে
আগস্ট ২৭, ২০২৬

রবীন্দ্রনাথের ভাবনায় বারুইপুরের স্কুলে ঐক্যের মিলন উৎসব

রাস্তা বেহাল, সন্ধ্যা হলেই অন্ধকার! মণ্ডলপাড়ায় পঞ্চায়েতের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে গ্রামবাসী
আগস্ট ২৭, ২০২৬

পঞ্চায়েতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

ভাইয়ের হাতে নয়, রাখি এবার গাছের গলায়! পরিবার ভেবে সবুজকে বাঁচানোর শপথ খুদেদের
আগস্ট ২৭, ২০২৬

রাখিবন্ধনে খুদেদের অভিনব শপথ

বিজেপি কর্মী খুনে সিবিআই তদন্তের দাবি পরিবারের , রাজনৈতিক চাপানউতোর বারুইপুরে
আগস্ট ২৭, ২০২৬

বাপি প্রামাণিক খুনে বিজেপি পঞ্চায়েত সদস্য সহ গ্রেফতার ৪

 

চোলাই রুখতে চেলাকাঠ হাতে রাতপাহারা, মহিলাদের প্রতিরোধে বাইক ফেলে পালাল কারবারি
আগস্ট ২৭, ২০২৬

চোলাই পাচার রুখতে রাস্তায় নেমে পড়লেন প্রায় ৩০ জন মহিলা

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের