নিজস্ব প্রতিনিধি, নদীয়া - দীঘা যাওয়ার শখ, আর সেই শখ পূরণ করতেই বাড়িতে কাউকে কিছু না জানিয়ে সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছিল ২ নাবালক। গন্তব্য দীঘা। ১৫ কিলোমিটার পথ পেরিয়ে ফুলিয়ায় পৌঁছতেই স্থানীয়দের সন্দেহে পুলিশের হাতে উদ্ধার হয় ২ জন।
স্থানীয় সূত্রে জানা গেছে, নবদ্বীপ থানার ভালুকা বটতলা এলাকার বাসিন্দা ওই ২ নাবালক। স্কুল ছুটির দিনে আরও ১ বন্ধুকে সঙ্গে নিয়ে দিঘা যাওয়ার পরিকল্পনা করেছিল তারা। ২ টি সাইকেলে চেপে ৩ বন্ধু বাড়ি থেকে বেরিয়ে পড়ে। তবে কিছুটা যাওয়ার পর ১ বন্ধু বাড়ি ফিরে যায়। দীঘার উদ্দেশে সাইকেল নিয়ে এগিয়ে যেতে থাকে বাকি ২ জন। প্রায় ১৫ কিলোমিটার পথ পেরিয়ে ফুলিয়ার প্রফুল্লনগর এলাকায় পৌঁছয় তারা। সেখানে খিদে পেয়ে স্থানীয় এক ব্যক্তির কাছে টাকা চায় ২ নাবালক। তাদের কথাবার্তায় সন্দেহ হওয়ায় ওই ব্যক্তি বিষয়টি সিভিক ভলান্টিয়ারকে জানান। খবর যায় ফুলিয়া পুলিশ ক্যাম্পে।
পুলিশ গিয়ে ২ নাবালককে উদ্ধার করে জিজ্ঞাসাবাদ করে। তখনই সামনে আসে আসল ঘটনা। ২ জনের বয়স ১৪, ১২ বছর। ঘুরতে যাওয়ার ইচ্ছে থাকলেও পরিবার নিয়ে যেতে রাজি না হওয়ায় নিজেরাই দীঘা যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল তারা। এদিকে সন্তানদের খুঁজে না পেয়ে দুশ্চিন্তায় ছিলেন পরিবারের সদস্যরা। পরে পুলিশ পরিবারের সঙ্গে যোগাযোগ করে। ফুলিয়া পুলিশ ক্যাম্পের উদ্যোগে ২ নাবালককে নিরাপদে পরিবারের হাতে তুলে দেওয়া হয়। সন্তানদের ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে পরিবার।
পেন্সিলে লেখা বার্তা ঘিরে বাড়ছে রহস্য
রাখিপূর্ণিমায় মহাদেবের মাথায় জল ঢালতে নদী থেকে জল নিয়ে শুরু পদযাত্রা
দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা
ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে দিকভ্রান্ত হয়ে ভাসছিল ট্রলার
২ সন্দেহভাজন মানবপাচারকারী আটক
সীমান্ত থেকে সুন্দরবন - ম্যানগ্রোভকে রাখি পরিয়ে পরিবেশ রক্ষার বার্তা
LIC-র উদ্যোগে কলকাতার সরকারি ও সাহায্যপ্রাপ্ত মাধ্যমিক স্কুলে শিবির, সহযোগিতার নির্দেশ স্কুলশিক্ষা দফতরের
রবীন্দ্রনাথের ভাবনায় বারুইপুরের স্কুলে ঐক্যের মিলন উৎসব
পঞ্চায়েতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
রাখিবন্ধনে খুদেদের অভিনব শপথ
বাপি প্রামাণিক খুনে বিজেপি পঞ্চায়েত সদস্য সহ গ্রেফতার ৪
চোলাই পাচার রুখতে রাস্তায় নেমে পড়লেন প্রায় ৩০ জন মহিলা
বাবা - মায়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ ছাত্রীর
দুর্ঘটনায় জখম হয়েছে আরও ১ জন
চিন্তায় দিন কাটাচ্ছে পরিবার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের