6a9168ab0370b_IMG-20260828-WA0021
আগস্ট ২৮, ২০২৬ বিকাল ০৬:৫২ IST

নেপাল থেকে হঠাৎ যোগাযোগ বিচ্ছিন্ন, নিখোঁজ চন্দননগরের প্রাক্তন শিক্ষিকা শিপ্রা

নিজস্ব প্রতিনিধি, হুগলী - বেড়াতে ভালোবাসেন। অবসর সময় পেলেই বেরিয়ে পড়েন নতুন জায়গা দেখতে। সেই নেশার টানেই নেপাল গিয়েছিলেন চন্দননগরের অবসরপ্রাপ্ত শিক্ষিকা শিপ্রা রায় পাটারি। কিন্তু নেপালে হড়পা বান, ভূমিধসের পর থেকেই তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। কোনওভাবেই তার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না পরিবারের সদস্যরা। ফলে উদ্বেগ ক্রমেই বাড়ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আগামী ৬ সেপ্টেম্বর শিপ্রা রায়ের ফেরার কথা ছিল। কিন্তু তার আগেই নেপালে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় নেমে আসে। হড়পা বান, ভূমিধসে একাধিক এলাকা বিপর্যস্ত হয়ে পড়ে। রাসুয়া, নুওয়াকোট জেলায় পরিস্থিতি বিশেষভাবে ভয়াবহ। নদীগুলিতে আচমকা জল, ধ্বংসাবশেষের প্রবল স্রোতে বহু বাড়ি, বাজার, রাস্তা, সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। বাড়ছে মৃত, নিখোঁজের সংখ্যাও।এই ঘটনায় স্বাভাবিকভাবেই দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে শিপ্রার পরিবার। দ্রুত তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হবে এবং সুস্থ অবস্থায় তিনি বাড়ি ফিরবেন—এই আশাতেই অপেক্ষা করছেন পরিবারের সদস্যরা।

অন্যদিকে, নেপালে গিয়ে নিখোঁজ হয়ে যাওয়া রাজ্যের বাসিন্দাদের খোঁজ পেতে সবরকম চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন চন্দননগরের বিধায়ক দীপাঞ্জন গুহ।

শিপ্রার ভাই অখিল রায় জানান, 'বুধবার রাত সাড়ে ৮টা নাগাদ পরিবারের সঙ্গে শেষবার কথা হয়েছিল তার দিদির। পরিবারের অনুমান, অনুমতির জন্য চিনা সীমান্ত এলাকায় গিয়েছিলেন শিপ্রা, তার সঙ্গে থাকা পর্যটকরা। হড়পা বান নামার সময় তারা বাসে করে ওই এলাকায় ছিলেন বলে জানা গেছে। এরপর থেকেই দিদির সঙ্গে আর কোনও যোগাযোগ করা যাচ্ছে না। ভ্রমণ সংস্থার তরফেও খোঁজ নেওয়ার চেষ্টা চলছে। বৃহস্পতিবার সংস্থার পক্ষ থেকে জানানো হয়, মোট ৩২ জনের মধ্যে ১ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তার বর্তমান পরিস্থিতি কী, তা এখনও জানা যায়নি। বাকিদেরও কোনও খবর মেলেনি।'

আরও পড়ুন

'আমাদের মৃত্যুর জন্য দায়ী..', দেওয়ালে বার্তা, একই পরিবারের উদ্ধার ৩ জনের ঝুলন্ত দেহ
আগস্ট ২৮, ২০২৬

পেন্সিলে লেখা বার্তা ঘিরে বাড়ছে রহস্য

রাতের সুবর্ণরেখার ঘাটে জনসমুদ্র ! চন্দনেশ্বরের পথে হাজার হাজার পুণ্যার্থী
আগস্ট ২৮, ২০২৬

রাখিপূর্ণিমায় মহাদেবের মাথায় জল ঢালতে নদী থেকে জল নিয়ে শুরু পদযাত্রা
 

চমক দিতে নীল রং, কিন্তু টিকল না পিচ! ৩ বছরেই বেহাল রাস্তা, তদন্ত দাবি রায়নায়
আগস্ট ২৮, ২০২৬

রাস্তার এমন হাল দেখে এবার প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা

হাতে রাখি, মেঝেতে পড়ে রক্তাক্ত দেহ! মালদহের বাড়িতে ফিরতেই খুন কলকাতার ব্যবসায়ী
আগস্ট ২৮, ২০২৬

দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা

বাড়ি থেকে পালিয়ে সাইকেলে দীঘার পথে ২ নাবালক, ফুলিয়ায় গিয়ে পুলিশের হাতে উদ্ধার
আগস্ট ২৮, ২০২৬

সন্তানদের খুঁজে না পেয়ে দুশ্চিন্তায় ছিলেন পরিবারের সদস্যরা

২৮ দিন নিখোঁজের পর দীঘার কাছে মিলল অন্ধ্রের মৎস্য ট্রলার , উদ্ধারে তৎপর পুলিশ-মৎস্যজীবীরা
আগস্ট ২৮, ২০২৬

ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে দিকভ্রান্ত হয়ে ভাসছিল ট্রলার
 

নেপালে পাচারের আগেই ৪ নাবালিকা-সহ ৬ তরুণী উদ্ধার , পানিটাঙ্কিতে এসএসবির অভিযান
আগস্ট ২৮, ২০২৬

২ সন্দেহভাজন মানবপাচারকারী আটক

নেপালের মৃতদের স্মরণে বিষাদের রাখি , গাছকে রাখি পরিয়ে সম্প্রীতির বার্তা বসিরহাটে
আগস্ট ২৮, ২০২৬

সীমান্ত থেকে সুন্দরবন - ম্যানগ্রোভকে রাখি পরিয়ে পরিবেশ রক্ষার বার্তা
 

পড়ুয়াদের ক্লাসে এবার ‘বিমা’! সরকারি স্কুলে LIC-র উদ্যোগ, হর ঘর বিমা’ ঘিরে নতুন নির্দেশ
আগস্ট ২৮, ২০২৬

LIC-র উদ্যোগে কলকাতার সরকারি ও সাহায্যপ্রাপ্ত মাধ্যমিক স্কুলে শিবির, সহযোগিতার নির্দেশ স্কুলশিক্ষা দফতরের
 

রাখির সুতোয় সম্প্রীতির বন্ধন, ভেদাভেদ ভুলে মিলন উৎসব দীননাথ স্মৃতি বিদ্যামন্দিরে
আগস্ট ২৭, ২০২৬

রবীন্দ্রনাথের ভাবনায় বারুইপুরের স্কুলে ঐক্যের মিলন উৎসব

রাস্তা বেহাল, সন্ধ্যা হলেই অন্ধকার! মণ্ডলপাড়ায় পঞ্চায়েতের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে গ্রামবাসী
আগস্ট ২৭, ২০২৬

পঞ্চায়েতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

ভাইয়ের হাতে নয়, রাখি এবার গাছের গলায়! পরিবার ভেবে সবুজকে বাঁচানোর শপথ খুদেদের
আগস্ট ২৭, ২০২৬

রাখিবন্ধনে খুদেদের অভিনব শপথ

বিজেপি কর্মী খুনে সিবিআই তদন্তের দাবি পরিবারের , রাজনৈতিক চাপানউতোর বারুইপুরে
আগস্ট ২৭, ২০২৬

বাপি প্রামাণিক খুনে বিজেপি পঞ্চায়েত সদস্য সহ গ্রেফতার ৪

 

চোলাই রুখতে চেলাকাঠ হাতে রাতপাহারা, মহিলাদের প্রতিরোধে বাইক ফেলে পালাল কারবারি
আগস্ট ২৭, ২০২৬

চোলাই পাচার রুখতে রাস্তায় নেমে পড়লেন প্রায় ৩০ জন মহিলা

মেয়েদের শাসন করাই দায় , পড়াশোনায় মন দিতে বলায় পুলিশকে ফোন অষ্টম শ্রেণির ছাত্রী
আগস্ট ২৭, ২০২৬

বাবা - মায়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ ছাত্রীর

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের