6a9175fbd40cf_IMG_20260828_171316
আগস্ট ২৮, ২০২৬ বিকাল ০৭:০৩ IST

পড়ুয়াহীন স্কুলে মিড ডে মিলের ভুয়ো হিসাব! সাংবাদিকদের প্রশ্ন শুনেই 'প্রকৃতির ডাকে' দৌড় প্রধান শিক্ষকের

নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া - এক মাধ্যমিক শিক্ষাকেন্দ্রকে কেন্দ্র করে চাঞ্চল্যকর দুর্নীতি আর অনিয়মের অভিযোগ সামনে এসেছে। স্কুলে ভবন, ক্লাসরুম, নলকূপের পাশাপাশি নিয়মিত ৩ জন শিক্ষকও উপস্থিত থাকেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, স্কুলে কোনো পড়ুয়াই নেই আর এই পড়ুয়াহীন স্কুলেই দীর্ঘদিন ধরে নিয়মিত মিড ডে মিলের ভুয়ো হিসাব জমা দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা।


স্থানীয় সূত্রে জানা গেছে , ঘটনাটি ঘটেছে পুরুলিয়া-১ নম্বর ব্লকের চাকলতোড় গ্রাম পঞ্চায়েতের মাতকুমডি গ্রামের। বর্ষার সময় স্কুলচত্বর কার্যত জঙ্গলে ঢেকে যায়। ভবনটি অনেকটা  ভূতুড়ে বাড়ির মতো দাঁড়িয়ে থাকলেও সেখানে প্রতিদিন  ৩জন শিক্ষক আসেন বলে জানা যায়। স্কুলে রয়েছে  ৪টি ক্লাসরুম আর একটি অতিরিক্ত ক্লাসরুম। শিক্ষকদের বসার ঘরটি ছাড়া অন্য কোনও ক্লাসরুম প্রায় খোলাই হয় না। স্কুলে রয়েছে  ৩টি বাথরুম আর ২টি নলকূপ। অথচ এলাকার বাসিন্দাদের দাবি, পড়াশোনার মান ভালো না হওয়ায় গ্রামের বহু পড়ুয়া প্রায় ৫ কিলোমিটার দূরের স্কুলে ভর্তি হয়েছে। এক পড়ুয়ার কথায়, “আমাদের গ্রামের এই স্কুলে ভালো পড়াশোনা হয় না। তাই আমরা দূরের স্কুলে গিয়ে ভর্তি হয়েছি।”

গত ২-৩ বছর ধরে স্কুলটির বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন। তা সত্ত্বেও শিক্ষকরা নিয়মিত স্কুলে এসে বেতন পান। এই পরিস্থিতিতে স্কুলে মিড ডে মিলের হিসাব জমা দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন বাসিন্দারা। তাদের অভিযোগ, প্রকৃতপক্ষে পড়ুয়া না থাকলেও ভুয়ো মিড ডে মিলের দাবি করা হয়েছে। বিষয়টি জানাজানি হতেই গ্রামবাসীরা ১নম্বর ব্লকের বিডিওর কাছে লিখিত অভিযোগ জমা দেন।তবে অভিযোগ মানতে নারাজ স্কুলের টিচার ইনচার্জ পঙ্কজ কুমার রেওয়ানি। তার দাবি, স্কুলে মিড ডে মিল রান্না হয়। কিন্তু কারা রান্নার দায়িত্বে রয়েছেন, সেই প্রশ্নের স্পষ্ট উত্তর তিনি দিতে পারেননি। তার বক্তব্য, গ্যাসে রান্না করা হয় আর স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা বাড়ি থেকে গ্যাস সিলিন্ডার নিয়ে আসেন। প্রশাসনকে বিষয়টি মৌখিকভাবেও জানানো হয়েছে বলে দাবি তার।

এরই মধ্যে টিচার ইনচার্জকে প্রশ্ন করতে ক্যামেরার সামনে ঘটে যায় আরও নাটকীয় ঘটনা। প্রশ্ন শুরু হতেই তিনি আচমকা স্কুলের বাইরে ছুটে যান। দৌড়তে গিয়ে একাধিকবার হোঁচট খেয়ে পড়ে যাওয়ার উপক্রমও হয় তাঁর। পরে তিনি ফের স্কুলে ফিরে এসে দাবি করেন, ‘প্রকৃতির ডাকে’ সাড়া দিতেই ছুটেছিলেন। তবে কেন কোথাও না গিয়ে ফের ছুটে স্কুলে ফিরে এলেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে। এরপর ক্যামেরার সামনে তাঁর বক্তব্যেও একাধিক স্ববিরোধিতা ধরা পড়ে বলে অভিযোগ। পড়ুয়া নেই, অথচ মিড ডে মিল রান্নার দাবি এই অভিযোগকে কেন্দ্র করে এখন ওই স্কুল ঘিরে শুরু হয়েছে জোর বিতর্ক।

আরও পড়ুন

পপরকীয়ায় বাধা দেওয়াই কাল! খাটের নিচে উদ্ধার গৃহবধূর রক্তাক্ত দেহ
আগস্ট ২৮, ২০২৬

স্বামী ও জাকে গ্রেফতার করেছে ইংরেজবাজার থানার পুলিশ

'আমাদের মৃত্যুর জন্য দায়ী..', দেওয়ালে বার্তা, একই পরিবারের উদ্ধার ৩ জনের ঝুলন্ত দেহ
আগস্ট ২৮, ২০২৬

পেন্সিলে লেখা বার্তা ঘিরে বাড়ছে রহস্য

রাতের সুবর্ণরেখার ঘাটে জনসমুদ্র ! চন্দনেশ্বরের পথে হাজার হাজার পুণ্যার্থী
আগস্ট ২৮, ২০২৬

রাখিপূর্ণিমায় মহাদেবের মাথায় জল ঢালতে নদী থেকে জল নিয়ে শুরু পদযাত্রা
 

চমক দিতে নীল রং, কিন্তু টিকল না পিচ! ৩ বছরেই বেহাল রাস্তা, তদন্ত দাবি রায়নায়
আগস্ট ২৮, ২০২৬

রাস্তার এমন হাল দেখে এবার প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা

নেপাল থেকে হঠাৎ যোগাযোগ বিচ্ছিন্ন, নিখোঁজ চন্দননগরের প্রাক্তন শিক্ষিকা শিপ্রা
আগস্ট ২৮, ২০২৬

কোনওভাবেই তার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না পরিবারের সদস্যরা

হাতে রাখি, মেঝেতে পড়ে রক্তাক্ত দেহ! মালদহের বাড়িতে ফিরতেই খুন কলকাতার ব্যবসায়ী
আগস্ট ২৮, ২০২৬

দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা

বাড়ি থেকে পালিয়ে সাইকেলে দীঘার পথে ২ নাবালক, ফুলিয়ায় গিয়ে পুলিশের হাতে উদ্ধার
আগস্ট ২৮, ২০২৬

সন্তানদের খুঁজে না পেয়ে দুশ্চিন্তায় ছিলেন পরিবারের সদস্যরা

২৮ দিন নিখোঁজের পর দীঘার কাছে মিলল অন্ধ্রের মৎস্য ট্রলার , উদ্ধারে তৎপর পুলিশ-মৎস্যজীবীরা
আগস্ট ২৮, ২০২৬

ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে দিকভ্রান্ত হয়ে ভাসছিল ট্রলার
 

নেপালে পাচারের আগেই ৪ নাবালিকা-সহ ৬ তরুণী উদ্ধার , পানিটাঙ্কিতে এসএসবির অভিযান
আগস্ট ২৮, ২০২৬

২ সন্দেহভাজন মানবপাচারকারী আটক

নেপালের মৃতদের স্মরণে বিষাদের রাখি , গাছকে রাখি পরিয়ে সম্প্রীতির বার্তা বসিরহাটে
আগস্ট ২৮, ২০২৬

সীমান্ত থেকে সুন্দরবন - ম্যানগ্রোভকে রাখি পরিয়ে পরিবেশ রক্ষার বার্তা
 

পড়ুয়াদের ক্লাসে এবার ‘বিমা’! সরকারি স্কুলে LIC-র উদ্যোগ, হর ঘর বিমা’ ঘিরে নতুন নির্দেশ
আগস্ট ২৮, ২০২৬

LIC-র উদ্যোগে কলকাতার সরকারি ও সাহায্যপ্রাপ্ত মাধ্যমিক স্কুলে শিবির, সহযোগিতার নির্দেশ স্কুলশিক্ষা দফতরের
 

রাখির সুতোয় সম্প্রীতির বন্ধন, ভেদাভেদ ভুলে মিলন উৎসব দীননাথ স্মৃতি বিদ্যামন্দিরে
আগস্ট ২৭, ২০২৬

রবীন্দ্রনাথের ভাবনায় বারুইপুরের স্কুলে ঐক্যের মিলন উৎসব

রাস্তা বেহাল, সন্ধ্যা হলেই অন্ধকার! মণ্ডলপাড়ায় পঞ্চায়েতের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে গ্রামবাসী
আগস্ট ২৭, ২০২৬

পঞ্চায়েতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

ভাইয়ের হাতে নয়, রাখি এবার গাছের গলায়! পরিবার ভেবে সবুজকে বাঁচানোর শপথ খুদেদের
আগস্ট ২৭, ২০২৬

রাখিবন্ধনে খুদেদের অভিনব শপথ

বিজেপি কর্মী খুনে সিবিআই তদন্তের দাবি পরিবারের , রাজনৈতিক চাপানউতোর বারুইপুরে
আগস্ট ২৭, ২০২৬

বাপি প্রামাণিক খুনে বিজেপি পঞ্চায়েত সদস্য সহ গ্রেফতার ৪

 

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের