নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - সরস্বতী পুজোর আনন্দের সকালেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। দেগঙ্গার টাকি রোডে দুই গাড়ির মাঝে পিষ্ট হয়ে মৃত্যু হল এক মোটরবাইক আরোহীর। ঘটনায় আহত হয়েছেন আরও একজন। দুর্ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
শুক্রবার সকালে দেগঙ্গা থানার অন্তর্গত বেড়াচাঁপা এলাকার টাকি রোডে ঘটে মর্মান্তিক দুর্ঘটনাটি। মৃত যুবকের নাম দীপঙ্কর রায়। স্থানীয় সূত্রে খবর, দীপঙ্কর তার এক সঙ্গীকে নিয়ে বেড়াচাঁপা চৌমাথা এলাকায় যানজটে আটকে পড়েছিলেন। ঠিক সেই সময় পিছন দিক থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা মোটরবাইকের পিছনে সজোরে ধাক্কা মারে। ধাক্কার জেরে বাইক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন দীপঙ্করের সঙ্গী। অন্যদিকে সামনে দাঁড়িয়ে থাকা একটি ম্যাক্স গাড়ি ও ট্রাকের মাঝখানে পড়ে গিয়ে পিষ্ট হন দীপঙ্কর।
স্থানীয়রা তড়িঘড়ি উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও পথেই মৃত্যু হয় দীপঙ্করের। প্রত্যক্ষদর্শীদের মতে, ট্রাকটির ব্রেক ফেল করায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ইতিমধ্যেই ঘাতক ট্রাক ও তার চালককে আটক করেছে।
ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে দিকভ্রান্ত হয়ে ভাসছিল ট্রলার
২ সন্দেহভাজন মানবপাচারকারী আটক
সীমান্ত থেকে সুন্দরবন - ম্যানগ্রোভকে রাখি পরিয়ে পরিবেশ রক্ষার বার্তা
LIC-র উদ্যোগে কলকাতার সরকারি ও সাহায্যপ্রাপ্ত মাধ্যমিক স্কুলে শিবির, সহযোগিতার নির্দেশ স্কুলশিক্ষা দফতরের
রবীন্দ্রনাথের ভাবনায় বারুইপুরের স্কুলে ঐক্যের মিলন উৎসব
পঞ্চায়েতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
রাখিবন্ধনে খুদেদের অভিনব শপথ
বাপি প্রামাণিক খুনে বিজেপি পঞ্চায়েত সদস্য সহ গ্রেফতার ৪
চোলাই পাচার রুখতে রাস্তায় নেমে পড়লেন প্রায় ৩০ জন মহিলা
বাবা - মায়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ ছাত্রীর
দুর্ঘটনায় জখম হয়েছে আরও ১ জন
চিন্তায় দিন কাটাচ্ছে পরিবার
চড়া দামে পেঁয়াজ-চিনি! গাজোলের বাজারে আচমকা প্রশাসনিক অভিযান
একসঙ্গে ছয় সন্তান! শান্তিপুরের সরকারি হাসপাতালে বিরল ঘটনা
এক ব্যাগে ১৩৩ ফোন! বাংলাদেশে পাচারের আগেই পুলিশের জালে যুবক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের