নিজস্ব প্রতিনিধি , মালদহ - বিদ্যালয় চত্বরেই হাতাহাতিতে জড়ালেন মহিলা করণিক ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। স্কুল শংসাপত্র দেওয়া নিয়ে চাপ দেওয়ার অভিযোগে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে চড় মারার অভিযোগ ওঠে মহিলা করণিকের বিরুদ্ধে। এরপরই ওই করণিককে স্কুলের অফিসঘরে ছাত্রছাত্রীদের দিয়ে মারধর করানোর অভিযোগ উঠেছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে। পরে মদিপুকুর গ্রামীণ হাসপাতালেও দুই পক্ষের মধ্যে ফের হাতাহাতির অভিযোগ ওঠে। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে , মালদহের জগদলা হাই স্কুলে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। বর্তমানে SIR আবহে স্কুল থেকে শংসাপত্র নিতে অভিভাবকদের ভিড় বাড়ছে। দুপুরে একদল অভিভাবক শংসাপত্র নিতে স্কুলে আসেন। রেজিস্টারে থাকা নামের সঙ্গে অমিল থাকায় শংসাপত্র দিতে অস্বীকার করেন মহিলা করণিক। সেই সময় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অমিত হালদার তাঁকে শংসাপত্র দেওয়ার জন্য চাপ দেন। তা নিয়ে দুজনের মধ্যে বচসা শুরু হয়। এরপরই মহিলা করণিক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে চড় মারেন বলে অভিযোগ ওঠে।
এরপর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। একদল ছাত্রছাত্রী স্কুলের অফিসঘরে ঢুকে ওই মহিলা করণিককে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি TV19। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে মহিলা করণিক এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এক সহ-শিক্ষককে সঙ্গে নিয়ে মদিপুকুর গ্রামীণ হাসপাতালে যান। সেখানেও দুই পক্ষের মধ্যে ফের হাতাহাতির অভিযোগ ওঠে। মহিলা করণিকের ঘনিষ্ঠদের বিরুদ্ধে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে হাসপাতালে মারধরের অভিযোগ উঠেছে।
আক্রান্ত মহিলা করণিকের অভিযোগ, স্কুলে দুর্নীতিতে প্রশ্রয় দেওয়ার জন্য তার ওপর নিয়মিত চাপ দেওয়া হত। এমনকি তাকে কুপ্রস্তাবও দেওয়া হয়েছিল বলে দাবি। প্রতিবাদ করায় ছাত্রছাত্রীদের উস্কে দিয়ে তাকে মারধর করানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অমিত হালদার। তার দাবি, তার বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ বলে জানা গেছে।
হবিবপুরের কেন্দপুকুর উচ্চ বিদ্যালয়ে ট্যাবের টাকা সরানোর অভিযোগ , নতুন করে তদন্তে বড় পদক্ষেপ CID-র
ফলে নির্মল ঘোষকে ঘিরে আইনি জটিলতা আরও বাড়ল
অমিত শাহের বার্তা, সাংবিধানিক পথেই হবে পাহাড় সমস্যার সমাধান
নিউ চামটায় ম্যারাথন বৈঠক রাজনৈতিক নেতৃত্বদের
স্বামীজি নগরে বস্তাবন্দি যুবকের দেহ উদ্ধার, অন্যত্র খুন করে প্রমাণ লোপাটের সন্দেহ পুলিশের
একজনকে গ্রেফতার করেছে পুলিশ
ভাঙড় বিস্ফোরণ মামলায় আইনি জটিলতা আরও বাড়ল শওকতের
মাটিগাড়া থানার উত্তরায়ন ফাঁড়ির তৎপরতায় হারানো সামগ্রী ফিরে পেলেন অ্যাডভোকেট
প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতেই শাহের মুখোমুখি হতে চলেছেন পাহাড়ের জনপ্রতিনিধিরা
ওয়ার্ডে অবাধে ঘুরছে ইঁদুর, ছড়িয়ে আবর্জনা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের