69cbc8c589e68_Gallery_1774960130181
এপ্রিল ০১, ২০২৬ সকাল ০৮:৪০ IST

পণের দাবিতে বধূ নির্যাতন! এক মাসের কন্যা সন্তানকে ছুঁড়ে ফেলে দেওয়ার অভিযোগ বাবার বিরুদ্ধে

নিজস্ব প্রতিনিধি , নদীয়া - পণের দাবিতে গৃহবধূকে বেধড়ক মারধরের পাশাপাশি এক মাসের শিশু কন্যাকে নিষ্ঠুরভাবে ছুঁড়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠল শ্বশুর বাড়ির বিরুদ্ধে। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে শান্তিপুরের বাবলা এলাকায়। অমানবিক এই ঘটনায় অভিযুক্ত বাবা ও ঠাকুমার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে নির্যাতিতার পরিবার। খবর পেয়ে পুলিশ তদন্তে নামলেও বর্তমানে পলাতক অভিযুক্ত শাহীন শেখ।

স্থানীয় সূত্রে জানা গেছে, নতুন পাড়ার বাসিন্দা সালমা খাতুন (১৯) বছর দু’য়েক আগে প্রেমের সম্পর্ক থেকে সামাজিক নিয়ম মেনে শাহীন শেখের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। অভিযোগ, বিয়ের পর কয়েক মাস সব ঠিক ছিল। কিন্তু তারপর থেকেই বাইক, সোনার আংটি, নগদ টাকার দাবিতে সালমার ওপর চাপ সৃষ্টি করত শ্বশুরবাড়ির লোকজন।

গৃহবধূর পরিবার সেই দাবি মেটাতে অক্ষম হওয়ায় প্রায়ই চলত শারীরিক ও মানসিক নির্যাতন। মঙ্গলবার সেই অশান্তি চরম আকার ধারণ করে। পরিবারের দাবি, সালমার ওপর নির্যাতনের খবর পেয়ে তাঁরা জামাইয়ের বাড়িতে ছুটে যান। অভিযোগ, তাঁদের সামনেই শাহীন তাঁর স্ত্রীকে নির্মমভাবে মারধর শুরু করেন। এমনকি আক্রোশ মেটাতে এক মাসের কোলের শিশুটিকেও সজোরে ছুঁড়ে ফেলে দেয় পাষণ্ড বাবা।

অভিযোগ, এই কাজে সম্পূর্ণ মদত দেয় সালমার শাশুড়ি। এরপর প্রতিবেশী ও পরিবারের সদস্যরা তড়িঘড়ি শিশুটিকে উদ্ধার করে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকের পরামর্শ মেনে তাকে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে শিশুর মাথায় রক্ত জমে যাওয়ার মতো গুরুতর সমস্যা দেখা দিয়েছে বলে জানা গেছে।

নির্যাতিতার মা রোজিনা বিবি জানান, 'সংসারে অশান্তি সব ঘরেই হয়, তাই ভেবেছিলাম মিটে যাবে। কিন্তু ওরা টাকার জন্য আমার মেয়েকে মেরেই ফেলত। পাড়া প্রতিবেশী সকলের সামনেই বাচ্চাটাকে টান মেরে ছুঁড়ে ফেলে দিল শাশুড়ি ও স্বামী। আমি আর আমার মেয়েকে ওখানে ফিরিয়ে দেব না। যেভাবে হোক নিজেরা মানুষ করব। আমরা ওদের কঠোর শাস্তি চাই'।

আরও পড়ুন

২৮ দিন নিখোঁজের পর দীঘার কাছে মিলল অন্ধ্রের মৎস্য ট্রলার , উদ্ধারে তৎপর পুলিশ-মৎস্যজীবীরা
আগস্ট ২৮, ২০২৬

ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে দিকভ্রান্ত হয়ে ভাসছিল ট্রলার
 

নেপালে পাচারের আগেই ৪ নাবালিকা-সহ ৬ তরুণী উদ্ধার , পানিটাঙ্কিতে এসএসবির অভিযান
আগস্ট ২৮, ২০২৬

২ সন্দেহভাজন মানবপাচারকারী আটক

নেপালের মৃতদের স্মরণে বিষাদের রাখি , গাছকে রাখি পরিয়ে সম্প্রীতির বার্তা বসিরহাটে
আগস্ট ২৮, ২০২৬

সীমান্ত থেকে সুন্দরবন - ম্যানগ্রোভকে রাখি পরিয়ে পরিবেশ রক্ষার বার্তা
 

পড়ুয়াদের ক্লাসে এবার ‘বিমা’! সরকারি স্কুলে LIC-র উদ্যোগ, হর ঘর বিমা’ ঘিরে নতুন নির্দেশ
আগস্ট ২৮, ২০২৬

LIC-র উদ্যোগে কলকাতার সরকারি ও সাহায্যপ্রাপ্ত মাধ্যমিক স্কুলে শিবির, সহযোগিতার নির্দেশ স্কুলশিক্ষা দফতরের
 

রাখির সুতোয় সম্প্রীতির বন্ধন, ভেদাভেদ ভুলে মিলন উৎসব দীননাথ স্মৃতি বিদ্যামন্দিরে
আগস্ট ২৭, ২০২৬

রবীন্দ্রনাথের ভাবনায় বারুইপুরের স্কুলে ঐক্যের মিলন উৎসব

রাস্তা বেহাল, সন্ধ্যা হলেই অন্ধকার! মণ্ডলপাড়ায় পঞ্চায়েতের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে গ্রামবাসী
আগস্ট ২৭, ২০২৬

পঞ্চায়েতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

ভাইয়ের হাতে নয়, রাখি এবার গাছের গলায়! পরিবার ভেবে সবুজকে বাঁচানোর শপথ খুদেদের
আগস্ট ২৭, ২০২৬

রাখিবন্ধনে খুদেদের অভিনব শপথ

বিজেপি কর্মী খুনে সিবিআই তদন্তের দাবি পরিবারের , রাজনৈতিক চাপানউতোর বারুইপুরে
আগস্ট ২৭, ২০২৬

বাপি প্রামাণিক খুনে বিজেপি পঞ্চায়েত সদস্য সহ গ্রেফতার ৪

 

চোলাই রুখতে চেলাকাঠ হাতে রাতপাহারা, মহিলাদের প্রতিরোধে বাইক ফেলে পালাল কারবারি
আগস্ট ২৭, ২০২৬

চোলাই পাচার রুখতে রাস্তায় নেমে পড়লেন প্রায় ৩০ জন মহিলা

মেয়েদের শাসন করাই দায় , পড়াশোনায় মন দিতে বলায় পুলিশকে ফোন অষ্টম শ্রেণির ছাত্রী
আগস্ট ২৭, ২০২৬

বাবা - মায়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ ছাত্রীর

হেলমেট ছাড়াই বাইকে সওয়ার, লরিকে ওভারটেক করতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু যুবকের
আগস্ট ২৭, ২০২৬

দুর্ঘটনায় জখম হয়েছে আরও ১ জন

মানস সরোবরের পথে হড়পা বানের তাণ্ডব, খোঁজ নেই বারাসাতের সুস্মিতার
আগস্ট ২৭, ২০২৬

চিন্তায় দিন কাটাচ্ছে পরিবার

চড়া দামে পেঁয়াজ-চিনি! গাজোলের বাজারে আচমকা প্রশাসনিক অভিযান
আগস্ট ২৭, ২০২৬

চড়া দামে পেঁয়াজ-চিনি! গাজোলের বাজারে আচমকা প্রশাসনিক অভিযান

একসঙ্গে ছয় সন্তানের কিলবিল! শান্তিপুরের সরকারি হাসপাতালে অভূতপূর্ব ঘটনা
আগস্ট ২৭, ২০২৬

একসঙ্গে ছয় সন্তান! শান্তিপুরের সরকারি হাসপাতালে বিরল ঘটনা

এক ব্যাগে ১৩৩ মোবাইল! বাংলাদেশে পাচারের আগেই পুলিশের হাতে ধরা পড়ল যুবক
আগস্ট ২৭, ২০২৬

এক ব্যাগে ১৩৩ ফোন! বাংলাদেশে পাচারের আগেই পুলিশের জালে যুবক

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের