নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগণা - কখনও বাড়ির উঠোনে, কখনও গাছের ডালে। আবার কখনও লোকালয়ের আশপাশে ঘুরে বেড়ানো। দীর্ঘদিন ধরে এমনই ছবি দেখা যাচ্ছিল দক্ষিণ ২৪ পরগণার গোপালগঞ্জ গ্রাম পঞ্চায়েতের কৈখালী গ্রামে। দলছুট একটি বানরের আনাগোনায় একপ্রকার নাজেহাল হয়ে পড়েছিলেন স্থানীয় বাসিন্দারা। অবশেষে বনদফতরের তৎপরতায় খাঁচাবন্দি করা হল সেই ‘অতিথি’কে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই কৈখালী গ্রামের বিভিন্ন এলাকায় দেখা যাচ্ছিল বানরটিকে। কখনও বাড়ির চত্বরে ঢুকে পড়ছিল, আবার কখনও গাছের ডালে বসে থাকছিল। লোকালয়ের মধ্যে এভাবে ঘোরাফেরা করায় স্বাভাবিকভাবেই আতঙ্ক তৈরি হয়েছিল বাসিন্দাদের মধ্যে। বিষয়টি নজরে আসতেই বনদফতরকে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে আর দেরি করেননি বনকর্মীরা। পিয়ালী বিট অফিসের আধিকারিক, কর্মীরা দ্রুত কৈখালী গ্রামে পৌঁছন। এরপর পরিকল্পনা করে এলাকায় খাঁচা পাতা হয়। শেষ পর্যন্ত সেই খাঁচাতেই ধরা পড়ে দলছুট বানরটি।
বানরটিকে উদ্ধারের পর বনদফতরের পক্ষ থেকে তার শারীরিক পরীক্ষা করা হবে বলে জানা গিয়েছে। কোনও শারীরিক সমস্যা ধরা পড়লে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থাও করা হবে। সম্পূর্ণ সুস্থ রয়েছে নিশ্চিত হওয়ার পর বানরটিকে লোকালয় থেকে দূরে উপযুক্ত গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।
দীর্ঘদিনের উৎকণ্ঠার অবসান হওয়ায় আপাতত স্বস্তি ফিরেছে কৈখালী গ্রামের বাসিন্দাদের মধ্যে। বনদফতরের তৎপরতায় নিরাপদেই উদ্ধার হয়েছে দলছুট বানরটি।
টাকা ফেরতের আবেদন চেয়ে রিসিভ কপি চাইতেই টানাহেঁচড়া করে বের করে দেওয়ার অভিযোগ
আত্মহত্যা নাকি দুর্ঘটনা , খতিয়ে দেখছে পুলিশ
অগস্টের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত আক্রান্তের সংখ্যায় কলকাতা শীর্ষে রয়েছে
ম্যানগ্রোভ বাঁচাতে উদ্যোগী খুদেরা
আশীষ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
নির্মীয়মাণ প্রতিমা রাস্তায় ফেলে ভাঙার অভিযোগ
এবার প্রশিক্ষণে কাজে লাগবে এই অভিনব উদ্যোগ
অসম-বাংলা সীমান্তে নাকা চেকিংয়ে বিপুল নগদ উদ্ধার, আটক বাসের চালক সহ খালাসি
নাতির হাতেই প্রৌঢ় ব্যবসায়ী খুনের অভিযোগ
পুজোর আগেই এই উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে এগোচ্ছে প্রশাসন, বন দফতর
রায়গঞ্জে রহস্যজনক মৃত্যু কৃষকের, প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা
বিশাখাপত্তনম থেকে ফেরার পথে মর্মান্তিক পরিণতি, পাঁশকুড়ার স্কুলে শোকের ছায়া
রাত হলেই নাকি বাড়ির চালে পড়ে ঢিল, শোনা যায় গাছ ভাঙার আওয়াজ! ‘ভূতুড়ে গ্রাম’-এর তকমা ঘিরে চাঞ্চল্য
বন দফতরের অভিযোগে গ্রেফতার অভিষেক ঘোষ
অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের