6a89abcf85671_IMG-20260822-WA0056
আগস্ট ২২, ২০২৬ বিকাল ০৭:৩৯ IST

“জুন, জুলাই, আগস্ট—তিন মাস হয়ে গেল, এখনও টাকা পাইনি!” অন্নপূর্ণা যোজনার টাকা না মেলায় রাস্তায় মহিলারা

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম বর্ধমান - অন্নপূর্ণা যোজনার টাকা এখনও ব্যাংক অ্যাকাউন্টে না ঢোকায় ক্ষোভে  রাস্তায় নামলেন মহিলারা। শনিবার কুলটি থানার অন্তর্গত বরাকরের রামনগর এলাকায় অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান একদল মহিলা। বিক্ষোভের জেরে এলাকায় উত্তেজনা ছড়ায়। কিছু সময়ের জন্য ব্যাহত হয় যান চলাচলও।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে নির্বাচনী প্রচারে মহিলাদের অন্নপূর্ণা যোজনার মাধ্যমে মাসে ৩ হাজার টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সেই প্রতিশ্রুতির ভিত্তিতে বহু মহিলা অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেন।পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন এলাকার পাশাপাশি কুলটি এলাকার বহু মহিলাও এই প্রকল্পে আবেদন করেছেন। বিক্ষোভকারীদের দাবি, ইতিমধ্যে অনেকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা পড়লেও এখনও বহু আবেদনকারী টাকা পাননি। ফলে ক্ষোভ বাড়ছে আবেদনকারীদের মধ্যে।বিক্ষোভকারী মহিলাদের দাবি, আবেদন করার পরও তাদের অ্যাকাউন্টে টাকা জমা পড়েনি। বিষয়টি নিয়ে প্রশাসনের কাছে জানতে চেয়েও স্পষ্ট কোনও উত্তর মেলেনি। দ্রুত যোগ্য আবেদনকারীদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা জমা দেওয়ার ব্যবস্থা করার দাবি জানিয়েছেন বিক্ষোভকারী মহিলারা।

রাস্তা অবরোধের জেরে রামনগর এলাকায় কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। বিক্ষোভকারীদের হুঁশিয়ারি, দ্রুত সমস্যার সমাধান না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন তারা।

বিক্ষোভকারী  উল্কা পালের দাবি, 'জুন, জুলাই, আগস্ট—তিন মাস হয়ে গেল, এখনও টাকা পাইনি। অথচ যারা সরকারি কাজ করছে, তাদের স্ত্রীরা অনেকেই টাকা পাচ্ছেন। আমরা কেন পাচ্ছি না, সেটাই বুঝতে পারছি না। এলাকার ১৫০-২০০ মহিলা রয়েছেন, যারা এখনও টাকা পাননি। প্রশাসনের কাছে আমাদের আবেদন, বিষয়টি দেখে দ্রুত সমস্যার সমাধান করা হোক।'

উল্লেখ্য, অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়া নিয়ে সম্প্রতি পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন এলাকাতেও ক্ষোভ ও বিক্ষোভের ঘটনা সামনে এসেছে। আবেদনকারীদের দাবি, প্রশাসন দ্রুত বিষয়টি খতিয়ে দেখে তাদের প্রাপ্যকদের টাকা দেওয়ার ব্যবস্থা করুক। 

আরও পড়ুন

প্রাক্তন ছাত্রের টিসি দিতে দেরি! জগদলা হাই স্কুলের স্টাফরুমে ঢুকে মহিলা কর্মীকে মারধরের অভিযোগ পড়ুয়াদের বিরুদ্ধে
আগস্ট ২২, ২০২৬

মহিলা করণিককে মারধরের অভিযোগ ওঠে পড়ুয়াদের বিরুদ্ধে
 

ট্যাবের ৯১ পড়ুয়ার টাকা ‘অন্য অ্যাকাউন্টে’, মালদহে গ্রেফতার প্রধান শিক্ষক ও করণিক! ৫ দিনের CID হেফাজত
আগস্ট ২২, ২০২৬

হবিবপুরের কেন্দপুকুর উচ্চ বিদ্যালয়ে ট্যাবের টাকা সরানোর অভিযোগ , নতুন করে তদন্তে বড় পদক্ষেপ CID-র
 

তড়িঘড়ি অভয়ার দেহ পড়ানোর অভিযোগ! জেল হেফাজত শেষ করে ফের আদালতে পেশ নির্মল ঘোষকে
আগস্ট ২২, ২০২৬

ফলে নির্মল ঘোষকে ঘিরে আইনি জটিলতা আরও বাড়ল

রাতে বলেছিল ‘ভালো আছি’, সকালে WhatsApp-এ দুঃখের স্ট্যাটাস! গলসিতে নাবালিকা বধূর ঝুলন্ত দেহ, গ্রেফতার স্বামী
আগস্ট ২২, ২০২৬

ক্যাব বুক করে যাত্রী সেজে পিস্তল চালকের মাথায়! কলকাতায় ছিনতাইয়ের ছক, পুলিশের জালে ৩
আগস্ট ২২, ২০২৬

পাহাড়ের সমস্যার সমাধানে শাহী নকশা , অমিত শাহের বৈঠকে গঠিত স্থায়ী কমিটি
আগস্ট ২২, ২০২৬

অমিত শাহের বার্তা, সাংবিধানিক পথেই হবে পাহাড় সমস্যার সমাধান

‘পাহাড়ের দীর্ঘদিনের সমস্যার সমাধানের পথ খোঁজা হবে’, বিশেষ কমিটি গঠনের ঘোষণা রাজু বিষ্ঠার, মধ্যস্থতায় পঙ্কজ কুমার সিং
আগস্ট ২২, ২০২৬

নিউ চামটায় ম্যারাথন বৈঠক রাজনৈতিক নেতৃত্বদের

বৌদিকে ভুল বুঝিয়ে মায়াপুরের হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ! এক মাস পর রাঁচি থেকে গ্রেপ্তার দেওর
আগস্ট ২২, ২০২৬

বস্তায় ভরে যুবকের দেহ ফেলে গেল কে? নিউ টাউনে CCTV ফুটেজ ঘিরে চাঞ্চল্য
আগস্ট ২২, ২০২৬

স্বামীজি নগরে বস্তাবন্দি যুবকের দেহ উদ্ধার, অন্যত্র খুন করে প্রমাণ লোপাটের সন্দেহ পুলিশের

 

টাকা দিলেই মিলবে আধার-ভোটার! টিটাগড়ে জাল নথি তৈরির চক্রের পর্দাফাঁস
আগস্ট ২২, ২০২৬

একজনকে গ্রেফতার করেছে পুলিশ

ভাঙড় বিস্ফোরণে আরও বাড়ল চাপ , শওকত-সহ ৪ জনের বিরুদ্ধে UAPA চাইল NIA
আগস্ট ২২, ২০২৬

ভাঙড় বিস্ফোরণ মামলায় আইনি জটিলতা আরও বাড়ল শওকতের

শিলিগুড়িতে অটোয় ফেলে এলেন ফুড গ্রিলার মেশিন! অভিযোগ পেতেই তৎপর পুলিশ, উদ্ধার করে মালিকের হাতে ফিরিয়ে দিল
আগস্ট ২২, ২০২৬

মাটিগাড়া থানার উত্তরায়ন ফাঁড়ির তৎপরতায় হারানো সামগ্রী ফিরে পেলেন অ্যাডভোকেট

পাহাড়ের সমস্যার স্থায়ী সমাধানে শাহের বৈঠক, একগুচ্ছ দাবি নিয়ে মুখোমুখি জনপ্রতিনিধিরা
আগস্ট ২২, ২০২৬

প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতেই শাহের মুখোমুখি হতে চলেছেন পাহাড়ের জনপ্রতিনিধিরা

ঘরের জমা জলেই প্রাণ গেল ৭০ বছরের বৃদ্ধের! ভারী বৃষ্টিতে মর্মান্তিক মৃত্যু দাশনগরে
আগস্ট ২২, ২০২৬

টাকা মিলছে না, ক্ষোভে পৌরসভায় মহিলারা! অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে উত্তাল গয়েশপুর
আগস্ট ২২, ২০২৬

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের