নিজস্ব প্রতিনধি , দক্ষিণ ২৪ পরগণা - নেপালের ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের পর এবার সুন্দরবন নিয়েও বাড়ছে উদ্বেগ। আর সেই উদ্বেগ থেকেই সুন্দরবনকে বাঁচানোর বার্তা দিতে নদীর পাড়ে হাজির একদল খুদে পড়ুয়া। হাতে প্ল্যাকার্ড, তাতে ম্যানগ্রোভ, বাঘ, হরিণ, কুমির-সহ সুন্দরবনের বিভিন্ন পশুপাখির ছবি। ম্যানগ্রোভ নিধন বন্ধ, জীববৈচিত্র্য রক্ষার দাবিতে সরব হল তারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনাটি হিঙ্গলগঞ্জের মামুদপুর এলাকার। সুন্দরবনের প্রাকৃতিক পরিবেশ দিনের পর দিন নানা কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে ম্যানগ্রোভ ধ্বংসের ফলে বিপন্ন হচ্ছে জীববৈচিত্র্য। সংকুচিত হচ্ছে বাঘ, কুমির, হরিণ-সহ একাধিক বন্যপ্রাণীর নিরাপদ আবাসস্থলও। এই পরিস্থিতিতেই ছোটদের উদ্যোগে উঠে এল সুন্দরবন রক্ষার বার্তা। পড়ুয়াদের হাতে থাকা প্ল্যাকার্ডে ছিল নানা সচেতনতামূলক বার্তা। নদীর পাড়ে দাঁড়িয়ে তারা বোঝায়, ম্যানগ্রোভ শুধুমাত্র গাছ নয়, সুন্দরবনের অন্যতম প্রধান প্রাকৃতিক রক্ষাকবচ। নদীভাঙন কিংবা ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগের সময় সুন্দরবনের মানুষ, বসতিকে সুরক্ষা দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় এই ম্যানগ্রোভ।
সম্প্রতি নেপালে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের ঘটনাও তাদের এই উদ্যোগের গুরুত্ব আরও বাড়িয়েছে। ভবিষ্যতে বড় কোনও প্রাকৃতিক দুর্যোগ আছড়ে পড়লে সুন্দরবনের মানুষ যাতে আরও বিপদের মুখে না পড়েন, সেই সচেতনতার বার্তাই দিতে চায় খুদের দল। তাদের কথায়, এখন থেকেই প্রকৃতি, ম্যানগ্রোভকে রক্ষা করা না গেলে ভবিষ্যতে তার পরিণতি ভয়াবহ হতে পারে।
সুন্দরবন লাগোয়া এলাকার এই খুদে পড়ুয়ারা এর আগেও পরিবেশ, বন্যপ্রাণী রক্ষায় নানা সচেতনতামূলক কর্মসূচি করেছে। কখনও প্ল্যাকার্ড হাতে প্রচার, কখনও পশুপাখি, ম্যানগ্রোভের ছবি নিয়ে সাধারণ মানুষকে সচেতন করা—ছোটদের সেই উদ্যোগেই ছড়িয়ে পড়ছে বড় বার্তা। তাদের আবেদন, সুন্দরবনকে বাঁচাতে হলে আগে বাঁচাতে হবে ম্যানগ্রোভকে। রক্ষা করতে হবে বন্যপ্রাণীর আবাসস্থল। একই সঙ্গে নদী, নদীবাঁধের সুরক্ষাতেও বাড়াতে হবে নজর। খুদে পড়ুয়াদের এই উদ্যোগ যেন মনে করিয়ে দিল—আজকের ছোট্ট সচেতনতাই আগামী দিনের বড় বিপর্যয় থেকে সুন্দরবনকে বাঁচাতে পারে।
আশীষ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
নির্মীয়মাণ প্রতিমা রাস্তায় ফেলে ভাঙার অভিযোগ
এবার প্রশিক্ষণে কাজে লাগবে এই অভিনব উদ্যোগ
অসম-বাংলা সীমান্তে নাকা চেকিংয়ে বিপুল নগদ উদ্ধার, আটক বাসের চালক সহ খালাসি
নাতির হাতেই প্রৌঢ় ব্যবসায়ী খুনের অভিযোগ
পুজোর আগেই এই উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে এগোচ্ছে প্রশাসন, বন দফতর
রায়গঞ্জে রহস্যজনক মৃত্যু কৃষকের, প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা
বিশাখাপত্তনম থেকে ফেরার পথে মর্মান্তিক পরিণতি, পাঁশকুড়ার স্কুলে শোকের ছায়া
রাত হলেই নাকি বাড়ির চালে পড়ে ঢিল, শোনা যায় গাছ ভাঙার আওয়াজ! ‘ভূতুড়ে গ্রাম’-এর তকমা ঘিরে চাঞ্চল্য
বন দফতরের অভিযোগে গ্রেফতার অভিষেক ঘোষ
অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ
আয়ুষ্মান প্রকল্পে বিনামূল্যে সফল হেমি-আর্থ্রোপ্লাস্টি
শুক্রবার রাতে লিলুয়া স্টেশনে নামার সময় আচমকাই বন্ধ হয়ে যায় লিফট, ভিতরে আটকে পড়েন ৯ যাত্রী
অভিযানে বেশ কয়েকটি খাবারে নিষিদ্ধ রং ব্যবহারের প্রমাণ মেলায় সেগুলি নষ্ট করে দেওয়া হয়
আচমকা বাড়ির অংশ ভেঙে পড়তেই ধ্বংসস্তূপের নীচে চাপা পড়েন ২ জন, প্রায় ১ ঘণ্টার চেষ্টায় উদ্ধার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের