নিজস্ব প্রতিনিধি , মালদাহ - রাজধানী এক্সপ্রেসে গাঁজা পাচারের চেষ্টার অভিযোগে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জিআরপি থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হয়েছে। দুটি ব্যাগের ভিতর থেকে মোট ১৫টি প্যাকেট উদ্ধার করা হয়। সব মিলিয়ে উদ্ধার হওয়া গাঁজার পরিমাণ প্রায় ৪২ কেজি বলে পুলিশ জানিয়েছে। ঘটনায় রেলপথে মাদক পাচার নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাজধানী এক্সপ্রেসে করে গাঁজা পাচারের চেষ্টা করছিল ওই তিনজন। ট্রেনটি মালদা টাউন স্টেশনে পৌঁছতেই গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে তল্লাশি অভিযান চালানো হয়। জিআরপি থানার পুলিশ ট্রেনের নির্দিষ্ট কামরায় হানা দিয়ে তিনজনকে আটক করে। এরপর তাদের সঙ্গে থাকা দুটি ব্যাগে তল্লাশি চালাতেই একাধিক প্যাকেটের হদিস মেলে। প্যাকেটগুলি পরীক্ষা করার পর সেগুলিতে গাঁজা রয়েছে বলে প্রাথমিক ভাবে নিশ্চিত হন তদন্তকারীরা।
ধৃতদের নাম রূপেশ কুমার, সুধীন মণ্ডল ও সংকেত কুমার। পুলিশ জানিয়েছে, তিনজনই বিহারের বাসিন্দা। তাদের কাছ থেকে উদ্ধার হওয়া ১৫টি প্যাকেটে বিপুল পরিমাণ গাঁজা ছিল। কোথা থেকে এই গাঁজা সংগ্রহ করা হয়েছিল এবং কোথায় তা নিয়ে যাওয়া হচ্ছিল, তা জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর পিছনে কোনও বড় মাদক পাচারচক্র কাজ করছে কি না, সেই বিষয়টিও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
ঘটনার পর উদ্ধার হওয়া গাঁজা বাজেয়াপ্ত করেছে পুলিশ। ধৃত তিনজনের বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগে মামলা রুজু করা হয়েছে। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, রেলপথ ব্যবহার করেই মাদক অন্যত্র পাচারের পরিকল্পনা করা হয়েছিল। ধৃতদের কাছ থেকে এই পাচার সংক্রান্ত আরও কোনও তথ্য পাওয়া যায় কি না, তা জানার চেষ্টা চলছে। বৃহস্পতিবার ধৃত তিনজনকে পুলিশি হেপাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়। আদালতের নির্দেশের পর পরবর্তী তদন্ত এগিয়ে নিয়ে যাবে পুলিশ।
বেসরকারি স্কুলের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে দেওয়ালে ধাক্কা চারচাকা গাড়ির
ব্যারাকপুর মেট্রো নিয়ে ক্যাবিনেটে প্রস্তাব যাওয়ার দাবি
নাবালক ছেলে খালে মাছ ধরতে গিয়ে খুলিটি পেয়েছিল বলে দাবি দোকানদারের
নিখোঁজ বাংলার ৩৬ পর্যটক
যোগযোগ না হওয়ায় উদ্বেগ ক্রমশ বাড়ছে
গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন শেখর চৌধুরী
জঙ্গলের রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, মৃত ১, গুরুতর আহত আরও ৩
জ্ঞানানন্দ সামন্তকে মারধরের ঘটনায় কড়া বার্তা, দোষীদের গ্রেফতারের দাবি
তালা-চাবির গোছা দিয়ে বিজেপি নেতার মাথায় আঘাতের অভিযোগ
জল-কাদায় মাখা গুরুত্বপূর্ণ নথি উদ্ধার ঘিরে চাঞ্চল্য
রাসায়নিক ও নানা উপাদান মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নমুনা পাঠানো হল পরীক্ষাগারে
গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের