নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - চালকের আসনের ঠিক নিচে লুকিয়ে রাখা টাকার বান্ডিল! গোপন সূত্রে খবর পেয়ে যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালাতেই মিলল সাড়ে ২২ লক্ষ টাকা। শুক্রবার অসম-বাংলা সীমান্ত সংলগ্ন ভাঙ্গাপাকড়ি নাকা চেকপোস্টে বিপুল পরিমাণ নগদ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। টাকা উদ্ধারের পর বাসের চালক সহ খালাসিকে আটক করেছে বক্সিরহাট থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বেলা প্রায় ১১টা নাগাদ গোপন সূত্রে খবর পেয়ে অসমের নম্বর প্লেটযুক্ত একটি যাত্রীবাহী বাস আটক করে তল্লাশি চালায় বক্সিরহাট থানার পুলিশ। বাসটি আলিপুরদুয়ারের জয়গাঁ থেকে ভুটানের গেলেফুর দিকে যাচ্ছিল বলে জানা গেছে। তল্লাশির সময় বাসের চালকের আসনের নিচে টাকার বান্ডিলের হদিশ পান পুলিশকর্মীরা। পরে টাকা গুনে দেখা যায়, মোট সাড়ে ২২ লক্ষ টাকা রয়েছে। উদ্ধার হওয়া টাকার মধ্যে মূলত ৫০০ টাকার নোটের বান্ডিল ছিল। পাশাপাশি ২০০ ও ১০০ টাকার নোটও পাওয়া গেছে বলে পুলিশ সূত্রে খবর।
বাসটিতে মহিলা-সহ প্রায় ২০ থেকে ২২ জন যাত্রী ছিলেন। বাসটি আটক করার পর প্রত্যেক যাত্রীকে নামিয়ে তল্লাশি চালানো হয়। পরে তাদের অন্য একটি বাসে করে গন্তব্যের দিকে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে বলে জানা গেছে। বিপুল পরিমাণ টাকা উদ্ধারের পর বাসের চালক সহ খালাসিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। একইসঙ্গে বাসটিকেও আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
এই বিপুল পরিমাণ নগদ টাকা কোথা থেকে এল, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এবং এর পিছনে কোনও বেআইনি লেনদেন রয়েছে কি না- তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। চালকের আসনের নিচে টাকা লুকিয়ে রাখার কারণও জানার চেষ্টা চলছে।
বন দফতরের অভিযোগে গ্রেফতার অভিষেক ঘোষ
আয়ুষ্মান প্রকল্পে বিনামূল্যে সফল হেমি-আর্থ্রোপ্লাস্টি
অশালীন আচরণের অভিযোগে গ্রেফতার চালক
মায়াপুর-সহ বিভিন্ন জায়গায় ঘুরেও মেলেনি মেয়ের সন্ধান
সংসার সামলাতে ডেলিভারির কাজ করছেন সুপ্রীতি
বিহারের বাসিন্দা ২১ বছরের অভিষেকের দেহ উদ্ধার
১৩ থেকে ১৫ বছরের ৫ বন্ধুর হদিশ নেই
ইটভাটা-মাটি কাটা বন্ধ , কৃষি সহ নির্মাণকাজেও ভাটা
কি বার্তা দেন সেদিকেই নজর
সৌজন্যের এই ছবি ঘিরে শুরু হয়েছে বিতর্ক
কাজের টোপে ডেকে যুবতীর শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত গ্রেফতার
দেশজুড়ে সাইবার প্রতারণার জাল, বর্ধমানে পুলিশের হাতে ধৃত ৪! সামনে এল ২৮ অ্যাকাউন্ট
বিনা পরিশ্রমে সেই অর্থ গ্রহণ না করে গ্রামের উন্নয়নে নেমে পড়েছেন
স্বামী ও জাকে গ্রেফতার করেছে ইংরেজবাজার থানার পুলিশ
পেন্সিলে লেখা বার্তা ঘিরে বাড়ছে রহস্য
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের