6a92e6d49f728_Screenshot_20260829_193327_Samsung Browser
আগস্ট ২৯, ২০২৬ বিকাল ০৭:৩৪ IST

চোখের সামনে আস্ত রেল ব্যবস্থা , ২৪ ফুটের ঘরে অনুপের অভিনব কীর্তি

নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - ঘর মাত্র ২৪ ফুট লম্বা। অথচ সেই ঘরের মধ্যেই ছড়িয়ে রয়েছে প্রায় ৪৫ কিলোমিটার রেলপথ! সবুজ কার্পেটের ওপর বিছানো রেললাইন, রয়েছে লেভেল ক্রসিং, ব্রিজ, টানেল, সিগন্যাল পোস্ট এমনকী রেলের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাও। নিউ ব্যারাকপুরের অনুপ বিশ্বাসের তৈরি এই নিখুঁত স্কেল মডেল এখন নজর কাড়ছে। তবে শুধু প্রদর্শনের জন্য নয়, রেলের কর্মীদের প্রশিক্ষণের কাজেও ব্যবহার করা হবে এই মডেল।

ছোটবেলায় শখের বসেই মডেল তৈরি শুরু করেছিলেন অনুপ বিশ্বাস। পাড়ার ঝুলনে মডেল বানিয়ে প্রথমবার সকলকে চমকে দিয়েছিলেন। সময়ের সঙ্গে সেই শখই পরিণত হয় পেশাগত দক্ষতায়। পরে বিড়লা অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে পড়াশোনা করেন তিনি। এরপর বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের জন্য স্কেল মডেল তৈরি করতে শুরু করেন। আইআইটি খড়্গপুর, এনটিপিসি-সহ একাধিক প্রতিষ্ঠানের জন্যও মডেল তৈরি করেছেন অনুপ।

মডেল তৈরির দীর্ঘ অভিজ্ঞতার পাশাপাশি রেলের প্রযুক্তিগত বিষয় নিয়েও আগ্রহ ছিল তার। রেল কীভাবে চলে, বিদ্যুৎ কোথা থেকে আসে, কীভাবে সেই বিদ্যুৎ ট্রেনের কাছে পৌঁছয়- এসব নিয়ে নিজেই পড়াশোনা শুরু করেন। ছাত্রছাত্রীদেরও মডেলের মাধ্যমে রেলের বিভিন্ন বিষয় বোঝাতেন তিনি। সেখান থেকেই গোটা রেল ব্যবস্থাকে একটি স্কেল মডেলের মাধ্যমে তুলে ধরার ভাবনা আসে।

ভাবনা এবার বাস্তব। নিউ ব্যারাকপুরের অনুপের ঘরেই তৈরি হয়েছে ২৪ ফুট লম্বা এবং ৪ ফুট চওড়া বিশাল এই রেল মডেল। অনুপের দাবি, আসল রেলপথের প্রায় ৪৫ কিলোমিটার অংশকে ছোট করে তুলে ধরা হয়েছে এই মডেলে। প্রায় আড়াই মাস ধরে চলেছে কাজ। অনুপের সঙ্গে ছিলেন আরও ৭-৮ জন।

দূর থেকে দেখলে বোঝার উপায় নেই যে এটি আসল রেললাইন নয়। মডেলের মধ্যে রয়েছে রেল ট্র্যাক, পাথর, ব্রিজ, ওভারব্রিজ, টানেল, লেভেল ক্রসিং সহ সিগন্যাল পোস্ট। রয়েছে রেলের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার বিভিন্ন অংশও। অর্থাৎ, একটি ঘরের মধ্যেই যেন তৈরি হয়েছে আস্ত রেল ব্যবস্থার ক্ষুদ্র সংস্করণ।

তবে এই মডেলের উদ্দেশ্য শুধুমাত্র চোখে দেখানো নয়। এর মূল লক্ষ্য প্রশিক্ষণ। অনুপের সহযোগী সিদ্ধার্থশঙ্কর সিনহা জানান, এই মডেলের মাধ্যমে ট্র্যাকশন ডিস্ট্রিবিউশন সিস্টেম বা টিআরডি বোঝানো হবে। রেলের কর্মীরা এক জায়গায় দাঁড়িয়েই বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা, ট্র্যাক সহ ট্রেন চলাচলের সঙ্গে যুক্ত বিভিন্ন বিষয় হাতে-কলমে বুঝতে পারবেন।

আগে এই ধরনের বিষয় বাস্তবে বুঝতে গেলে অনেকটা রেললাইন ধরে ঘুরে দেখতে হত। কখনও ১৪-১৫ কিলোমিটার পথও পাড়ি দিতে হত। এবার সেই বোঝাপড়ার অনেকটাই একটি ঘরের মধ্যেই সম্ভব হবে।

মডেলের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাতেও রাখা হয়েছে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়। রেলের সাবস্টেশন থেকে কীভাবে বিদ্যুৎ আসে, কীভাবে তা ট্র্যাকের দিকে যায়, কোথাও সমস্যা হলে কীভাবে সুইচিং করা হয়- সবটাই বোঝানো যাবে। কেন্দ্রীয়ভাবে কীভাবে পুরো ব্যবস্থা নিয়ন্ত্রণ করা হয়, সেই ব্যবস্থাও রাখা হয়েছে মডেলে। এমনকী, ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ কীভাবে পরবর্তী ব্যবস্থার মাধ্যমে ১১ হাজার ভোল্টে আসে, সেটিও বোঝানো হবে।

এই মডেল তৈরির ক্ষেত্রে শিল্পকর্মের পাশাপাশি প্রয়োজন হয়েছে ইঞ্জিনিয়ারিংয়ের জ্ঞানও। অনুপের দাবি, সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল প্রতিটি জিনিসকে সঠিক অনুপাতে ছোট করা। বাস্তবে কোনও কাঠামো দশ ফুট লম্বা হলে সেটিকে স্কেল অনুযায়ী এক ইঞ্চিতে নামিয়ে আনা- এই নিখুঁত হিসেবই স্কেল মডেল তৈরির অন্যতম কঠিন দিক।

রেলের এই মডেল তৈরিতে খরচ হয়েছে আনুমানিক ২ থেকে আড়াই লক্ষ টাকা। কাজ শেষ হওয়ার পর এটি নিয়ে যাওয়া হবে কাঁচরাপাড়া রেলওয়ে ওয়ার্কশপের ট্রেনিং সেন্টারে। সেখানে প্রশিক্ষণরত রেলকর্মীরা এই মডেলের সাহায্যে রেলের বিভিন্ন প্রযুক্তিগত বিষয় আরও সহজে বুঝতে পারবেন।

ছোটবেলার ঝুলনের মডেল থেকে আজ ২৪ ফুটের ঘরে ৪৫ কিলোমিটার রেলপথ- অনুপ বিশ্বাসের মডেল তৈরির যাত্রা যেন শখ থেকে দক্ষতা, আর দক্ষতা থেকে প্রশিক্ষণের এক অভিনব গল্প। তবে এখানেই থামতে চান না তিনি। প্রায় ৭০-৮০ জন ছাত্রছাত্রীকে ড্রইং শেখান অনুপ। ভবিষ্যতে নিজের মতো আরও মডেল মেকার তৈরি করাই তার লক্ষ্য।

আরও পড়ুন

চালকের আসনের নিচে টাকার বান্ডিল! যাত্রীবাহী বাস থেকে উদ্ধার সাড়ে ২২ লক্ষ টাকা
আগস্ট ২৯, ২০২৬

অসম-বাংলা সীমান্তে নাকা চেকিংয়ে বিপুল নগদ উদ্ধার, আটক বাসের চালক সহ খালাসি

জয়পুরে বিস্কুটের কৌটো নিয়ে পালাচ্ছিল হনুমান, এয়ারগানের গুলিতে থামল দৌড়! গ্রেফতার গৃহস্থ
আগস্ট ২৯, ২০২৬

বন দফতরের অভিযোগে গ্রেফতার অভিষেক ঘোষ

ভাঙা কোমর, চিকিৎসার খরচ দেড় লাখ ! এক কার্ডেই বিনামূল্যে অপারেশন জলপাইগুড়ির বৃদ্ধের
আগস্ট ২৯, ২০২৬

আয়ুষ্মান প্রকল্পে বিনামূল্যে সফল হেমি-আর্থ্রোপ্লাস্টি

লিফটে আটকে ৯ যাত্রী, দরজা ভেঙে উদ্ধার রেল পুলিশের
আগস্ট ২৯, ২০২৬

শুক্রবার রাতে লিলুয়া স্টেশনে নামার সময় আচমকাই বন্ধ হয়ে যায় লিফট, ভিতরে আটকে পড়েন ৯ যাত্রী

মিষ্টি থেকে বিরিয়ানি, নিষিদ্ধ রং মেশালেই কড়া ব্যবস্থা! আসানসোলে খাদ্য দফতরের অভিযান
আগস্ট ২৯, ২০২৬

অভিযানে বেশ কয়েকটি খাবারে নিষিদ্ধ রং ব্যবহারের প্রমাণ মেলায় সেগুলি নষ্ট করে দেওয়া হয়

রাখির দিনেই ভেঙে পড়ল মাটির বাড়ি! ধ্বংসস্তূপে মৃত্যু বৃদ্ধ দম্পতির
আগস্ট ২৯, ২০২৬

আচমকা বাড়ির অংশ ভেঙে পড়তেই ধ্বংসস্তূপের নীচে চাপা পড়েন ২ জন, প্রায় ১ ঘণ্টার চেষ্টায় উদ্ধার
 

রাখির দিনে দিদির শ্রাদ্ধ! ছবির সামনে বসে কাতর আর্তনাদ ছোট ভাইয়ের
আগস্ট ২৯, ২০২৬

ট্রেনের ধাক্কায় ১৪ বছরের সোমার মৃত্যু, দিদির ছবি সামনে নিয়ে কান্নায় ভেঙে পড়ল ছোট ভাই শ্যাম

চলন্ত অটোয় চালকের অশালীন আচরণ ! আতঙ্কে প্রাণ বাঁচাতে ঝাঁপ তরুণীর
আগস্ট ২৯, ২০২৬

অশালীন আচরণের অভিযোগে গ্রেফতার চালক

 

৬ মাস ধরে নিখোঁজ মেয়ে , ছবির প্ল্যাকার্ড হাতে মুখ্যমন্ত্রীর কাছে কাতর আর্জি নিয়ে তারাপীঠে অসহায় বাবা
আগস্ট ২৯, ২০২৬

মায়াপুর-সহ বিভিন্ন জায়গায় ঘুরেও মেলেনি মেয়ের সন্ধান

হাতে MSc-র ডিগ্রি, কাঁধে ডেলিভারির ব্যাগ! মোটরবাইকে চেপে সংসার চালাচ্ছেন সুপ্রীতি
আগস্ট ২৯, ২০২৬

সংসার সামলাতে ডেলিভারির কাজ করছেন সুপ্রীতি

হস্টেলের ঘরেই শেষ পরিণতি ! দুর্গাপুরে প্রথম বর্ষের মেডিক্যাল পড়ুয়ার রহস্যমৃত্যু
আগস্ট ২৯, ২০২৬

বিহারের বাসিন্দা ২১ বছরের অভিষেকের দেহ উদ্ধার
 

নমাজ পড়তে বেরিয়ে মসজিদে পৌঁছল না ৫ কিশোর ! ডোমকলে রহস্যজনকভাবে নিখোঁজ বন্ধুরা
আগস্ট ২৯, ২০২৬

১৩ থেকে ১৫ বছরের ৫ বন্ধুর হদিশ নেই
 

বর্ষা এলেই কাজের আকাল, কমে মজুরি ! শ্যামপুরের নদীপাড়ে অনিশ্চিত দিনমজুরদের জীবন
আগস্ট ২৯, ২০২৬

ইটভাটা-মাটি কাটা বন্ধ , কৃষি সহ নির্মাণকাজেও ভাটা

প্রথম বীরভূম সফরে শুভেন্দু, তারাপীঠে পুজো থেকে আশিসের বাড়ি ঠাসা কর্মসূচি মুখ্যমন্ত্রীর
আগস্ট ২৯, ২০২৬

কি বার্তা দেন সেদিকেই নজর

বিরোধী সাংসদের হাতে দিলীপের রাখি, বহরমপুরে প্রশাসনিক বৈঠকে সৌজন্যের নতুন ছবি
আগস্ট ২৮, ২০২৬

সৌজন্যের এই ছবি ঘিরে শুরু হয়েছে বিতর্ক

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের