নিজস্ব প্রতিনিধি , হাওড়া - দুর্গাপুজোর প্রস্তুতি যখন তুঙ্গে, তখনই নবান্নের কাছে নির্মীয়মাণ মাটির প্রতিমা ভাঙচুরের অভিযোগ। শুক্রবার গভীর রাতে রাস্তার ধারে রাখা একাধিক প্রতিমা ফেলে ভেঙে দেওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শিবপুরের মন্দিরতলা এলাকায়। অভিযোগ পেয়েই তদন্তে নামে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, নবান্নের কাছে শিবপুর মন্দিরতলায় দ্বিতীয় হুগলি সেতুর নিচে রয়েছে একটি মাটির প্রতিমা তৈরির গোলা। মন্দিরের সামনেই নির্মীয়মাণ প্রতিমা রাখা হয়েছিল। গোলার মালিক অচিন্ত্য ভট্টাচার্যের অভিযোগ, শুক্রবার গভীর রাতে সেই প্রতিমাগুলিই রাস্তায় ফেলে ভাঙচুর করা হয়।
ঘটনার খবর পেয়ে শিবপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন তদন্তকারীরা। ফুটেজের সূত্র ধরেই সাহেব সিং রাজ নামে এক যুবককে চিহ্নিত করা হয়। পরে শিবপুরের গোলাম মুস্তাফা লেনের বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃত যুবকের সঙ্গে প্রতিমা তৈরির কারখানার মালিক অচিন্ত্য ভট্টাচার্যের পুরনো বিবাদ ছিল। মন্দিরের সামনে প্রতিমা রাখা নিয়ে মাঝেমধ্যেই দুজনের মধ্যে ঝামেলা হত বলেও জানা গেছে।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সেই পুরনো বিবাদের জেরেই শুক্রবার রাতে মদ্যপ অবস্থায় রাগের বশে এই কাণ্ড ঘটান সাহেব। রাতের অন্ধকারে গোলার সামনে এসে রাস্তার ধারে রাখা নির্মীয়মাণ মাটির প্রতিমাগুলি একে একে ফেলে দেন বলে অভিযোগ। পুরো ঘটনার নেপথ্যে আরও কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে শিবপুর থানার পুলিশ।
এবার প্রশিক্ষণে কাজে লাগবে এই অভিনব উদ্যোগ
অসম-বাংলা সীমান্তে নাকা চেকিংয়ে বিপুল নগদ উদ্ধার, আটক বাসের চালক সহ খালাসি
বন দফতরের অভিযোগে গ্রেফতার অভিষেক ঘোষ
অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ
আয়ুষ্মান প্রকল্পে বিনামূল্যে সফল হেমি-আর্থ্রোপ্লাস্টি
শুক্রবার রাতে লিলুয়া স্টেশনে নামার সময় আচমকাই বন্ধ হয়ে যায় লিফট, ভিতরে আটকে পড়েন ৯ যাত্রী
অভিযানে বেশ কয়েকটি খাবারে নিষিদ্ধ রং ব্যবহারের প্রমাণ মেলায় সেগুলি নষ্ট করে দেওয়া হয়
আচমকা বাড়ির অংশ ভেঙে পড়তেই ধ্বংসস্তূপের নীচে চাপা পড়েন ২ জন, প্রায় ১ ঘণ্টার চেষ্টায় উদ্ধার
ট্রেনের ধাক্কায় ১৪ বছরের সোমার মৃত্যু, দিদির ছবি সামনে নিয়ে কান্নায় ভেঙে পড়ল ছোট ভাই শ্যাম
অশালীন আচরণের অভিযোগে গ্রেফতার চালক
মায়াপুর-সহ বিভিন্ন জায়গায় ঘুরেও মেলেনি মেয়ের সন্ধান
সংসার সামলাতে ডেলিভারির কাজ করছেন সুপ্রীতি
বিহারের বাসিন্দা ২১ বছরের অভিষেকের দেহ উদ্ধার
১৩ থেকে ১৫ বছরের ৫ বন্ধুর হদিশ নেই
ইটভাটা-মাটি কাটা বন্ধ , কৃষি সহ নির্মাণকাজেও ভাটা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের