নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা না পাওয়ার অভিযোগে ক্ষোভে ফেটে পড়লেন শতাধিক মহিলা। স্বরূপনগর বিডিও অফিসের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখান তারা। অভিযোগ, আবেদন করার পরও এখনও তাদের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা পৌঁছয়নি। দ্রুত টাকা দেওয়ার দাবিতে সরব হন বিক্ষোভকারীরা।
বিক্ষোভকারীদের অভিযোগ, মাসের প্রথম দিনেই অনেকের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ঢুকেছে। কিন্তু হাজার হাজার যোগ্য মহিলা এখনও সেই টাকা পাননি। নিয়ম মেনে অনলাইন অফলাইন দুইভাবেই আবেদন করা হয়েছিল। তারপরও অ্যাকাউন্টে কোনও টাকা আসেনি। যারা প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য নন তারাই টাকা পেয়েছেন। অথচ প্রকৃত উপভোক্তারা এখনও বঞ্চিত। এই ক্ষোভেই স্বরূপনগর বিডিও অফিসের সামনে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান মহিলারা। দ্রুত সমস্যার সমাধান করে বঞ্চিতদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর দাবি জানান তারা। অন্যথায় আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন।
ঘটনা প্রসঙ্গে বিক্ষোভকারী শিখা মণ্ডলের বক্তব্য,'প্রথম মাসে আমরা এই প্রকল্পের টাকা পেলেও চলতি মাসে কোনো টাকা পাইনি। এই সমস্যার বিষয়ে আমরা বিডিও সাহেবের সাথে যোগাযোগ করলে বিডিও জানান যে, আমাদের পোর্টাল তুলে নেওয়া হয়েছে। এতে প্রশাসনের কিছু করার নেই। আমরা নিজেরা এই সাহায্যের প্রকৃত যোগ্য হওয়া সত্ত্বেও বঞ্চিত হচ্ছি। অথচ যাদের ভোটার তালিকায় নাম নেই, কিংবা যাদের পাকা বাড়ি রয়েছে তারা ঠিকই টাকা পাচ্ছে। আমরা গরিব মানুষ হওয়া সত্ত্বেও কেন আমাদের টাকা বন্ধ হল'।
বিক্ষোভকারী পায়েল মন্ডল বিশ্বাস বলেন,'আমি গত ৩ তারিখে অফলাইন, ৮ তারিখে অনলাইন ফর্ম ফিলাপ করেছিলাম। এক মাস হয়ে গেলেও আমি প্রাপ্য কোনো টাকা পাইনি। এক মাসের মধ্যেও কি তাদের ফর্ম চেক করার সময় হয়নি। প্রশাসন যদি টাকা দিতে চায় তাহলে দিক। না দিলে যেন পুরো পোর্টালটাই বন্ধ করে দেয়। প্রকৃত যোগ্য মানুষেরা টাকা পাচ্ছেন না অথচ যারা চাকরি করেন কিংবা আইসিডিএস কর্মী তাদের অ্যাকাউন্টে ঠিকই আগে টাকা ঢুকে যাচ্ছে। সাধারণ মানুষের অ্যাকাউন্টে কেন টাকা ঢুকছে না'।
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের