নিজস্ব প্রতিনিধি, পশ্চিম বর্ধমান - নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা লরির পিছনে সজোরে ধাক্কা কলাবোঝাই লরির। রবিবার সকালে কুলটি থানার চৌরঙ্গী ফাঁড়ির অন্তর্গত ১৯ নম্বর জাতীয় সড়কের চৌরঙ্গীমোড়ের আসানসোলগামী সার্ভিস রোডে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গুয়াহাটি থেকে আসানসালের দিকে যাচ্ছিল কলা বোঝাই লরিটি। চৌরঙ্গীমোড়ের কাছে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে সার্ভিস রোডে দাঁড়িয়ে থাকা একটি লরির পিছনে সজোরে ধাক্কা মারে সেটি। ধাক্কার জেরে কলাবোঝাই লরির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। গুরুতর আহত হন লরির চালক, খালাসি। দুর্ঘটনার পর কেবিনের ভিতর বেশ কিছুক্ষণ আটকে ছিলেন খালাসি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় চৌরঙ্গী ফাঁড়ির পুলিশ, জাতীয় সড়কের পেট্রোলিং টিম। দ্রুত উদ্ধার করে আহতদের পুলিশের অ্যাম্বুলেন্সে আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়।
অন্যদিকে, ধাক্কার জেরে সামনে থাকা লরিটিও রাস্তার নিচে নেমে যায়। ওই লরির চালক অল্পবিস্তর আহত হলেও সুস্থ রয়েছেন বলে জানা গিয়েছে। পরে ক্রেনের সাহায্যে দুর্ঘটনাগ্রস্ত দুই লরি সরিয়ে দেওয়া হয়। এরপর স্বাভাবিক হয় যান চলাচল।
হাইওয়ে পুলিশ উৎপল মাঝির বক্তব্য, ‘সকাল সাড়ে ৬টা নাগাদ ধানভাঙা পাউন্ডের কাছে একটি দশ চাকার ট্রাক একটি গাড়িতে ধাক্কা মারে। ঘটনায় গাড়ির খালাসি ও চালক আহত হন। পুলিশ তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হাইওয়ে পুলিশ ও টিম এসে দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলি উদ্ধারের কাজ করছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ট্রাকচালকের ঘুম পেয়ে যাওয়ার কারণেই এই দুর্ঘটনা ঘটতে পারে।’
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
দিঘায় মৃত মৎস্যজীবীদের পরিবারের হাতে নিয়োগপত্র
টাকা ফেরতের আবেদন চেয়ে রিসিভ কপি চাইতেই টানাহেঁচড়া করে বের করে দেওয়ার অভিযোগ
আত্মহত্যা নাকি দুর্ঘটনা , খতিয়ে দেখছে পুলিশ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের