নিজস্ব প্রতিনিধি , হাওড়া - একটি আকাশি রঙের ট্রলি ব্যাগ ঘিরেই আচমকা তৈরি হল সন্দেহের পরিস্থিতি। প্রশিক্ষিত স্নিফার ডগের আচরণেই আধিকারিকরা তৎপর হয়ে ওঠেন। এরপর ব্যাগটি ঘিরে শুরু হয় তল্লাশি, সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। ঠিক কী ছিল সেই ব্যাগে, তা জানতেই আধিকারিকরা শুরু করেন তদন্ত।
গোপন সূত্রে খবর পেয়ে, রবিবার অভিযান চালায় আরপিএফের ক্রাইম ইন্টেলিজেন্স ব্রাঞ্চ বা সিআইবি। অভিযানে আধিকারিকদের সঙ্গে ছিল আরপিএফের প্রশিক্ষিত স্নিফার ডগ ‘মার্কো’। ৮ নম্বর প্ল্যাটফর্মের দিকে যাওয়ার সময় এক যাত্রীর আকাশি রঙের ট্রলি ব্যাগের দিকে ইঙ্গিত করে সে। এরপর মার্কো ঘেউ ঘেউ করা শুরু করতেই সন্দেহের ভিত্তিতে ওই যাত্রীকে আটক করা হয়।
আটকের পর ট্রলি ব্যাগটি খুলে তল্লাশি চালানো হয়। ব্যাগের ভিতর থেকে মোট ১১টি প্যাকেট উদ্ধার হয়। প্যাকেটগুলির ভিতরে ছিল মোট ২২.৬৪ কেজি গাঁজা। এরপর ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি গাঁজার কোনও বৈধ নথি বা অনুমিত পত্র দেখাতে পারেননি।
ধৃত যুবকের নাম রবিয়াল, বয়স ২২ বছর। তিনি কোচবিহারের স্থায়ী বাসিন্দা হলেও বর্তমানে উত্তর-পশ্চিম দিল্লিতে বসবাস করেন। এত পরিমাণ গাঁজা কোথা থেকে আনা হয়েছিল, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। এমনকি ধৃতের কাছ থেকে মোবাইল ফোনসহ ব্যক্তিগত কিছু সামগ্রীও বাজেয়াপ্ত করা হয়েছে।
ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন বা এনডিপিএস অ্যাক্ট, ১৯৮৫-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনি পদক্ষেপের জন্য ধৃত যুবককে হাওড়া জিআরপির হাতে তুলে দেওয়া হয়েছে। পূর্ব রেলের সিপিআরও শিবরাম মাঝি জানান, রেল চত্বরে বেআইনি কাজের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে রেলের নজরদারি আরও জোরদার করা হবে।
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
দিঘায় মৃত মৎস্যজীবীদের পরিবারের হাতে নিয়োগপত্র
টাকা ফেরতের আবেদন চেয়ে রিসিভ কপি চাইতেই টানাহেঁচড়া করে বের করে দেওয়ার অভিযোগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের