নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - আশ্রমে তরুণীর সঙ্গে সন্ন্যাসী মহারাজের ঘনিষ্ঠতার অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়াল সিতাইয়ে। অভিযোগের একটি ভিডিও ছড়িয়ে পড়তেই স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দেয়। তারপরেই আশ্রমের সামনে বিক্ষোভ দেখিয়ে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি ওঠে। ঘটনার পর মহারাজকে থানায় নিয়ে যায় পুলিশ।
সূত্রের খবর, সিতাইয়ের সালটিবাড়ি এলাকায় স্বামীজির নামে একটি আশ্রম রয়েছে। সেখানে স্বামী জ্ঞানানন্দ মহারাজ হিসেবে দায়িত্বে রয়েছেন বলে জানা গেছে। আশ্রমে কয়েকজন সন্ন্যাসী থাকেন। পাশাপাশি দুস্থ পরিবারের শিশুদের পড়াশোনার ব্যবস্থাও রয়েছে। মহারাজকে সাহায্য করার জন্য এক তরুণী সেখানে থাকতেন। তাঁর সঙ্গে মহারাজ ঘনিষ্ঠতা হয়ে অশালীন আচরণ করেন বলে অভিযোগ উঠেছে।
প্রসঙ্গত, এর মধ্যেই দুজনের ঘনিষ্ঠ মুহূর্তের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি সামনে আসতেই স্থানীয়দের মধ্যে ক্ষোভ আরও বাড়তে থাকে। তবে ভাইরাল ভিডিওটির সত্যতা এখনও নিশ্চিত হয়নি। ঘটনাটি ঘিরে এলাকার বাসিন্দাদের মধ্যে চাঞ্চল্য তৈরি হয়েছে।
তার জেরেই রবিবার সকালে আশ্রমের সামনে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখান। অভিযুক্ত মহারাজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা। খবর পেয়ে সিতাই থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে থানায় নিয়ে যায়। ভিডিওটির সত্যতা সহ পুরো ঘটনার দিক খতিয়ে দেখছে পুলিশ।
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
দিঘায় মৃত মৎস্যজীবীদের পরিবারের হাতে নিয়োগপত্র
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের