নিজস্ব প্রতিনিধি , বীরভূম - সিউড়ি জেলা আদালতে আগাম জামিনের আবেদন খারিজ হওয়ার পর এবার নতুন করে আইনি লড়াই শুরু করলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। ভোট-পরবর্তী হিংসা ও লুঠের অভিযোগে গ্রেফতারের আশঙ্কায় এবার হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। নিম্ন আদালতের রায়ে গ্রেফতার সম্ভাবনা জোরালো হওয়ায় হাইকোর্টের সিদ্ধান্তের দিকেই এখন তাকিয়ে তৃণমূল নেতা।
২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর বীরভূমে ভোট-পরবর্তী হিংসার ঘটনায় অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ওঠে। ব্যবসায়ী শুভেন্দুবিকাশ মণ্ডল শান্তিনিকেতন থানায় দায়ের করা অভিযোগে দাবি করেন, তৎকালীন বীরভূম জেলা তৃণমূল সভাপতির নির্দেশে তার ইটভাটায় হামলা চালিয়ে প্রায় ৩০ লক্ষ টাকার ইট লুঠ করা হয়। বোমা ও আগ্নেয়াস্ত্র দেখিয়ে ওই লুঠের ঘটনা ঘটানো হয়েছিল বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
অভিযোগকারী আরও দাবি করেন, সেই ঘটনার পর প্রাণভয়ে তাকে ব্যবসা ছেড়ে এলাকা ছাড়তে বাধ্য হতে হয়েছিল। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে শান্তিনিকেতন থানার পুলিশ এবং মামলায় অনুব্রত মণ্ডল-সহ মোট ১৩ জনের নাম অন্তর্ভুক্ত করা হয়। গ্রেফতারের আশঙ্কায় অনুব্রত মণ্ডল প্রথমে সিউড়ি জেলা আদালতে আগাম জামিনের আবেদন করেছিলেন।
তবে নিম্ন আদালত সেই আবেদন খারিজ করে দেয়। এরপরই সম্ভাবনা তৈরি হয়েছিল যে তিনি কলকাতা হাই কোর্টের শরণাপন্ন হবেন। সেই জল্পনাই সত্যি করে বুধবার আগাম জামিনের আবেদন জানিয়ে কলকাতা হাই কোর্টে আবেদন করেন অনুব্রত মণ্ডল। জানা গেছে, খুব শীঘ্রই এই মামলার শুনানি হতে চলেছে।
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
দিঘায় মৃত মৎস্যজীবীদের পরিবারের হাতে নিয়োগপত্র
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের