নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ভোটের ঠিক আগে ফের চড়ল রাজনৈতিক পারদ। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তল্লাশি ঘিরে এবার সরাসরি বিতর্কের কেন্দ্রে ভবানীপুর। তৃণমূল প্রার্থী ও নেতার পর এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম প্রস্তাবক মিরাজ শাহের বাড়িতে হানা দিল আয়কর দফতর। যা ঘিরে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে।
শুক্রবার দুপুর নাগাদ এলগিন রোডে মিরাজ শাহর বাড়িতে আচমকা পৌঁছে যায় আয়কর দফতরের আধিকারিকরা। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে শুরু হয় তল্লাশি ও জিজ্ঞাসাবাদ। জানা গেছে, জমি সংক্রান্ত এক দুর্নীতি মামলার সূত্র ধরেই এই অভিযান। অভিযোগ, বিতর্কিত জমি কেনাবেচা এবং ভুয়ো দলিল তৈরির তদন্তেই এই পদক্ষেপ। মিরাজ শাহ কেবল একজন ব্যবসায়ীই নন, ভবানীপুর এডুকেশন সোসাইটির সঙ্গে যুক্ত এবং এলাকার একাধিক সামাজিক সংগঠনের সঙ্গেও তার যোগাযোগ রয়েছে।
উল্লেখযোগ্যভাবে, তিনি ভবানীপুর কেন্দ্র থেকে প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনয়ন জমা দেওয়ার সময় প্রস্তাবকদের একজন ছিলেন। এই তল্লাশিকে ঘিরে তৃণমূলের অভিযোগ, ভোটের মুখে পরিকল্পিতভাবে নির্দিষ্ট ব্যক্তিদের নিশানা করা হচ্ছে। দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ কড়া ভাষায় এই পদক্ষেপের নিন্দা করে একে গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক বলে মন্তব্য করেছেন।
হাজিরার বদলে সময় চাইলেন ডেরেক ও’ব্রায়েন
দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর
স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ
বাইক-গাড়ির হেডলাইটে কমবে আলোর তীব্রতা, শহরে হাই-বিমেও আসছে সতর্কবার্তা
রাখির দিনেই ভাইকে হারালেন বোন, নিথর হাতে শেষ রাখি
ফেল হলেও পড়ুয়াদের সামনে খুলবে দক্ষতা উন্নয়নের নতুন দরজা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের