6a93da8c3224d_FotoJet-4-31
আগস্ট ৩০, ২০২৬ দুপুর ১২:৫৪ IST

অভিষেকের পর এবার ডেরেক, ক্যামাক স্ট্রিট-কাণ্ডে থানায় তলব রাজ্যসভার সাংসদকে

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর এবার ডেরেক ও’ব্রায়েন। ক্যামাক স্ট্রিটে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দফতর ঘিরে ধুন্ধুমার কাণ্ডে রাজ্যসভার সাংসদকে তলব করল কলকাতা পুলিশ। ঘটনার সময় অভিষেকের অফিসেই উপস্থিত ছিলেন ডেরেক। সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য সোমবার শেক্সপিয়র সরণি থানায় তাকে হাজির হতে বলা হয়েছে। রবিবার সকালেই তার বাড়িতে পৌঁছে সমনের নোটিশ দিয়ে আসে পুলিশ।

ক্যামাক স্ট্রিটের অফিস-কাণ্ডে তদন্ত যত এগোচ্ছে, ততই বাড়ছে তলবের তালিকা। এবার রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েনকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে শেক্সপিয়র সরণি থানার পুলিশ। রবিবার সকাল ৯টার পর ডেরেকের প্রিন্স আনোয়ার শাহ রোডের বাড়িতে পৌঁছান শেক্সপিয়র সরণি থানার আধিকারিকরা। কয়েকবার ডাকাডাকির পর ডেরেকের এক প্রতিনিধি বাইরে আসেন। তার হাতেই সমনের নোটিশ তুলে দেন পুলিশ আধিকারিকরা। গত বৃহস্পতিবার ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতরের বাইরে পুরসভা ও পুলিশের আধিকারিকদের সঙ্গে ধস্তাধস্তির ঘটনায় ডেরেকের উপস্থিতি ছিল। সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগের বিষয়ে তার কাছ থেকে তথ্য জানতে চায় তদন্তকারীরা। সেই কারণেই সোমবার থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।

 

ঘটনার দিন ঠিক কী হয়েছিল, কারা সেখানে উপস্থিত ছিলেন এবং সরকারি আধিকারিকদের কাজে বাধা দেওয়ার অভিযোগের ক্ষেত্রে ডেরেকের ভূমিকা কী ছিল সেই বিষয়গুলিই জিজ্ঞাসাবাদে উঠে আসতে পারে বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত, গত বৃহস্পতিবার ক্যামাক স্ট্রিটের অফিসের বাইরে একটি বিলবোর্ড খোলা নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুরসভার দাবি ছিল, বিলবোর্ডটি বেআইনি। সেই বিলবোর্ড খুলতে পুরকর্মী ও পুলিশ আধিকারিকরা সেখানে পৌঁছলে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে বেরিয়ে এসে অর্ডার কপি দেখতে চান। তা নিয়ে দুপক্ষের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়।

 

এরপর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। পুলিশ ও নিরাপত্তারক্ষীদের মধ্যে ধস্তাধস্তির অভিযোগ ওঠে। বেশ কয়েকজন পুলিশকর্মী সিঁড়িতে পড়ে যান বলেও দাবি করা হয়। মহিলা নিরাপত্তারক্ষীদের সঙ্গেও মহিলা পুলিশকর্মীদের হাতাহাতির অভিযোগ সামনে আসে। এই ঘটনায় ইতিমধ্যেই তিনটি FIR দায়ের করে তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ। FIR এ নাম রয়েছে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও। তাকেও জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে শেক্সপিয়র সরণি থানা।

আরও পড়ুন

রাতের শহরে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি , সম্পত্তি নিয়ে বিবাদে রক্তাক্ত পরিণতি
আগস্ট ৩০, ২০২৬

অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ

হেডলাইট জ্বালালেই এবার সাবধান! গাড়ি-বাইকে বদলাচ্ছে নিয়ম, না মানলে গুনতে হবে জরিমানা
আগস্ট ২৯, ২০২৬

বাইক-গাড়ির হেডলাইটে কমবে আলোর তীব্রতা, শহরে হাই-বিমেও আসছে সতর্কবার্তা

রাখির দিনেই ভাইকে হারালেন বোন, নিথর হাতে রাখি বেঁধে শেষ বিদায়
আগস্ট ২৯, ২০২৬

রাখির দিনেই ভাইকে হারালেন বোন, নিথর হাতে শেষ রাখি

মার্কশিটে আর ‘ফেল’ নয়! দশম-দ্বাদশের পড়ুয়াদের জন্য বিহারের বড় সিদ্ধান্ত
আগস্ট ২৯, ২০২৬

ফেল হলেও পড়ুয়াদের সামনে খুলবে দক্ষতা উন্নয়নের নতুন দরজা

কাউন্সিলর নেই , পঞ্চায়েতেও সহযোগিতা মিলছে না ! গৃহগণনায় বাড়ছে সমস্যা
আগস্ট ২৯, ২০২৬

বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহে বাধার সম্মুখীন গণনাকারীরা

তৎকাল টিকিটে সাফল্যের দৌড় ! RailOne নাকি IRCTC , কোন অ্যাপে আগে মিলবে কনফার্ম সিট
আগস্ট ২৯, ২০২৬

জানুন দ্রুত বুকিংয়ের জন্য কোন অ্যাপ এগিয়ে

ভটভটির বদলে গঙ্গায় ছুটবে ব্যাটারি ভেসেল ! দেশের প্রথম উদ্যোগ কলকাতায়
আগস্ট ২৯, ২০২৬

কিছু মাসের মধ্যে নামবে গঙ্গায় পরিবেশবান্ধব জলযান

থিমে আপত্তি নেই , বিকৃতিতেই সমস্যা ! দূর্গাপুজো নিয়ে বড় বার্তা বিশ্ব হিন্দু পরিষদের
আগস্ট ২৯, ২০২৬

মণ্ডপ আর প্রতিমা নিয়ে কী বার্তা দিল বিশ্ব হিন্দু পরিষদ

বিলবোর্ড বিতর্কের পর এবার দখলদারির অভিযোগ , অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস ঘিরে নয়া চাপ
আগস্ট ২৯, ২০২৬

ইতিমধ্যেই মালিকপক্ষের তরফে নোটিশ পাঠানো হয়েছে

জেলের সেলে ৩ মোবাইল , রাউটার-সহ বিপুল ইলেকট্রনিক সরঞ্জাম ! আফতাব আনসারির ঘরে উদ্ধার ৩১ হাজার টাকা
আগস্ট ২৯, ২০২৬

প্রেসিডেন্সি জেলের ১৪ নম্বর সেলে তল্লাশি চালিয়ে উদ্ধার একাধিক যন্ত্র

হাইকোর্টের নির্দেশ অমান্য করে ক্যাথিড্রাল রোড বন্ধ , মমতার বিরুদ্ধে FIR-এর নির্দেশ শুভেন্দুর
আগস্ট ২৯, ২০২৬

আদালতের নির্দেশ অমান্য করার অভিযোগ মমতার বিরুদ্ধে

ডিম কিনতেও এবার ভাবতে হবে ! শীতের বাজারে মধ্যবিত্তের পকেটে পড়বে বাড়তি চাপ
আগস্ট ২৯, ২০২৬

ভুট্টার চড়া দামের প্রভাব পোলট্রি শিল্পে

রেলের নিয়ম ভাঙলেই ১০০০ টাকা জরিমানা ! টাকা না দিলে আদালতে হাজিরা
আগস্ট ২৯, ২০২৬

পরিচ্ছন্নতা নষ্ট করলেই এবার দ্বিগুণ জরিমানা

আকাশজুড়ে দুর্যোগের ঘনঘটা ! নিম্নচাপের প্রভাবে কলকাতাসহ ৭ জেলায় বৃষ্টির সম্ভাবনা
আগস্ট ২৯, ২০২৬

নিম্নচাপের প্রভাবে বদলাবে আবহাওয়া

সপ্তাহান্তে রেলযাত্রায় বড় বদল ! ৭ ঘণ্টার ব্লকে বাতিল একাধিক লোকাল
আগস্ট ২৮, ২০২৬

শনিবার থেকে রবিবার পর্যন্ত চলবে শিয়ালদহ ডিভিশনের কাজ

 

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের