নিজস্ব প্রতিনিধি , কলকাতা - হাতে সময় কম, লক্ষ্য কলকাতা ও হাওড়া পুরনিগম দখল। তাই পুরভোটের ময়দানে প্রার্থী বাছাইয়েও কোনরকম ঢিলেমি দিতে নারাজ শাসক দল। জেতার ক্ষমতাই হবে একমাত্র মাপকাঠি, এমনই স্পষ্ট বার্তা দিল রাজ্যের নতুন শাসকদল বিজেপি। কলকাতা পুরভোটের ইনচার্জ তথা রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদারের কথায়, দলের সঙ্গে পুরনো সম্পর্ক নয়, ভোটে জেতার সম্ভাবনাই ঠিক করবে টিকিট কার ভাগ্যে জুটবে।
দূর্গাপুজো মিটলেই কলকাতা ও হাওড়া পুরনিগমে ভোট হওয়ার সম্ভাবনা। হাতে সময় অল্প, তাই তার আগেই সংগঠন ও প্রার্থী বাছাইয়ের কাজ গুছিয়ে নিতে চাইছে বিজেপি। দুই পুরনিগমের জন্য ইতিমধ্যেই নির্বাচনী ইনচার্জ নিয়োগ করা হয়েছে। কলকাতার দায়িত্বে সুকান্ত মজুমদার এবং হাওড়ার দায়িত্বে রাজ্যসভার সাংসদ তথা দলের প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা। দুই শহরেই শুরু হয়ে গেছে ভোটের প্রস্তুতি। চলছে একের পর এক বৈঠক, সভা এবং জনসংযোগ কর্মসূচি। তারই মধ্যে রবিবার কলকাতার পুরভোটের প্রস্তুতি নিয়ে দলের কৌশল স্পষ্ট করে দিলেন সুকান্ত মজুমদার।
সুকান্ত মজুমদারের সাফ বার্তা, 'কে দলের সঙ্গে কতদিন ধরে যুক্ত, কে সাংগঠনিকভাবে দক্ষ, সেসব এখানে বিচার্য নয়। সেটা সংগঠনের কোনও পদের ক্ষেত্রে বিবেচ্য। ভোটের জন্য দেখা হবে একটাই বিষয়। যিনি জিততে পারবেন, তিনিই টিকিট পাবেন। সেসব ব্যক্তিদের আদৌ জেতার চান্স কতটা, তাদের জনপ্রিয়তা কত এসবই ভালোভাবে খতিয়ে দেখে তবে ঠিক হবে প্রার্থী।' নব্য বিজেপি প্রসঙ্গে অবশ্য কোনও নির্দিষ্ট সিদ্ধান্তের কথা জানাননি সুকান্ত। তার পাল্টা প্রশ্ন, 'নব্য বিজেপি কারা?' তার দাবি, কাউকে বিজেপিতে যোগদান করানো হয়নি। কেউ নিজেকে বিজেপি নেতা মনে করলে দলের কিছু করার নেই।
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ
বাইক-গাড়ির হেডলাইটে কমবে আলোর তীব্রতা, শহরে হাই-বিমেও আসছে সতর্কবার্তা
রাখির দিনেই ভাইকে হারালেন বোন, নিথর হাতে শেষ রাখি
ফেল হলেও পড়ুয়াদের সামনে খুলবে দক্ষতা উন্নয়নের নতুন দরজা
বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহে বাধার সম্মুখীন গণনাকারীরা
জানুন দ্রুত বুকিংয়ের জন্য কোন অ্যাপ এগিয়ে
কিছু মাসের মধ্যে নামবে গঙ্গায় পরিবেশবান্ধব জলযান
মণ্ডপ আর প্রতিমা নিয়ে কী বার্তা দিল বিশ্ব হিন্দু পরিষদ
ইতিমধ্যেই মালিকপক্ষের তরফে নোটিশ পাঠানো হয়েছে
প্রেসিডেন্সি জেলের ১৪ নম্বর সেলে তল্লাশি চালিয়ে উদ্ধার একাধিক যন্ত্র
আদালতের নির্দেশ অমান্য করার অভিযোগ মমতার বিরুদ্ধে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের