নিজস্ব প্রতিনিধি , কলকাতা - সরকারি প্রকল্পের টাকা তুলতে গিয়ে সামনে এল নাবালিকা মেয়ের বিয়ের ঘটনা। মেয়ের বিয়ের খবর আগে পুলিশকে জানাননি বাবা। প্রকল্পের টাকা নিয়ে পরিবারের চাপেই শেষ পর্যন্ত প্রকাশ্যে আসে গোটা ঘটনা। ঘটনায় নাবালিকাকে উদ্ধার করে নিরাপদ জায়গায় রাখার ব্যবস্থা করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, দক্ষিণ ২৪ পরগণার নোদাখালির বাসিন্দা ওই কিশোরীর সঙ্গে হরিদেবপুরের এক তরুণের পরিচয় হয়। প্রায় দেড় মাস আগে ওই তরুণের সঙ্গে বাড়ি ছেড়ে চলে যায় কিশোরী। পরে তাকে বিয়ে করে নিজের বাড়িতে নিয়ে যান তরুণ। মেয়ের বয়স ১৮ বছরের কম জানা সত্ত্বেও শাশুড়ি তাকে বাড়িতে বউ হিসেবে গ্রহণ করেন।
এরপর কিশোরীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে কন্যারত্ন প্রকল্পের টাকা জমা পড়ে। সেই টাকা পাওয়ার জন্য মেয়ের বাবার তরফে শ্বশুরবাড়িতে যোগাযোগ করা হয়। মেয়েকে বাড়ি ফিরতে হবে না, শুধু প্রকল্পের টাকা নিয়মিত দিতে হবে বলে চাপ দেওয়া হয়। কিশোরী টাকা তুলতে রাজি না হওয়ায় শেষ পর্যন্ত একটি স্বেচ্ছাসেবী সংস্থার সাহায্য নেন বাবা।
স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীরা বিষয়টি হরিদেবপুর থানায় জানান। পুলিশ কিশোরীর শ্বশুরবাড়িতে গিয়ে তাকে উদ্ধার করে। নাবালিকাকে বিয়ে করার অভিযোগে তার স্বামী আর শাশুড়িকে গ্রেফতার করা হয়। পরে তদন্তে মেয়ের বিয়ের খবর গোপন রাখার অভিযোগে বাবাকেও গ্রেফতার করে পুলিশ।
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ
বাইক-গাড়ির হেডলাইটে কমবে আলোর তীব্রতা, শহরে হাই-বিমেও আসছে সতর্কবার্তা
রাখির দিনেই ভাইকে হারালেন বোন, নিথর হাতে শেষ রাখি
ফেল হলেও পড়ুয়াদের সামনে খুলবে দক্ষতা উন্নয়নের নতুন দরজা
বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহে বাধার সম্মুখীন গণনাকারীরা
জানুন দ্রুত বুকিংয়ের জন্য কোন অ্যাপ এগিয়ে
কিছু মাসের মধ্যে নামবে গঙ্গায় পরিবেশবান্ধব জলযান
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের