নিজস্ব প্রতিনিধি , কলকাতা - সোমবার সকালের ব্যস্ত সময়ে শিয়ালদহ স্টেশনে আচমকা আগুনের আতঙ্ক। স্টেশনের ফুডপ্লাজার একটি খাবারের দোকান থেকে অনর্গল ধোঁয়া বের হতে দেখেই হইচই পড়ে যায় চত্বরজুড়ে। মুহূর্তের মধ্যে ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় স্টেশনের একাংশ। ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়ায় স্টেশন চত্বরে।
সকাল ৯টা ১৪ মিনিট নাগাদ শিয়ালদহ স্টেশন চত্বরের একটি খাবারের দোকান থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। ব্যস্ত সময়ে এমন ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। দ্রুততার সঙ্গে খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের তিনটি ইঞ্জিন। দ্রুত শুরু হয় আগুন নেভানোর কাজ। দোকানের কাচ ভেঙে ভিতরে জমে থাকা ধোঁয়া বের করার চেষ্টা করেন দমকলকর্মীরা। আগুন যাতে অন্যত্র ছড়িয়ে না পড়ে, সেজন্য শুরু হয় কুলিং প্রসেসও। ঘটনাস্থলে পৌঁছেছে কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনী। পরিস্থিতির উপর নজর রাখছেন রেল আধিকারিকরাও।
আপাতত আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনা গেলেও ধোঁয়ায় এখনও ঢেকে রয়েছে স্টেশন চত্বরের একাংশ। ফলে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে চলছে কুলিংয়ের কাজ। তবে অগ্নিকাণ্ডের কারণ এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে দোকানটির অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন দমকল আধিকারিকরা। তাঁদের দাবি, পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল কিনা, তা নিয়ে সন্দেহ রয়েছে। এমনকি, যথাযথ জল পরিষেবাও পাওয়া যায়নি বলে অভিযোগ। ফলে দমকলের নিজস্ব জল ব্যবহার করেই আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চালানো হচ্ছে।
এই ঘটনায় বড় কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর এখনও পাওয়া যায়নি। তবে ব্যস্ত শিয়ালদহ স্টেশনে এমন অগ্নিকাণ্ড স্বাভাবিকভাবেই নতুন করে প্রশ্ন তুলছে স্টেশন চত্বরের খাবারের দোকানগুলির অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে। এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে এলেও পরিস্থিতির ওপর নজর রাখছে দমকল আধিকারিকরা।
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ
বাইক-গাড়ির হেডলাইটে কমবে আলোর তীব্রতা, শহরে হাই-বিমেও আসছে সতর্কবার্তা
রাখির দিনেই ভাইকে হারালেন বোন, নিথর হাতে শেষ রাখি
ফেল হলেও পড়ুয়াদের সামনে খুলবে দক্ষতা উন্নয়নের নতুন দরজা
বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহে বাধার সম্মুখীন গণনাকারীরা
জানুন দ্রুত বুকিংয়ের জন্য কোন অ্যাপ এগিয়ে
কিছু মাসের মধ্যে নামবে গঙ্গায় পরিবেশবান্ধব জলযান
মণ্ডপ আর প্রতিমা নিয়ে কী বার্তা দিল বিশ্ব হিন্দু পরিষদ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের