নিজস্ব প্রতিনিধি , পাটনা - দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষায় পাশ করতে না পারলেও মার্কশিটে আর ‘Fail’ শব্দটি লেখা হবে না। তার পরিবর্তে লেখা হবে 'Eligible for Skill Training'।অর্থাৎ, পরীক্ষায় কাঙ্ক্ষিত ফল না করলেও পড়ুয়াদের সামনে দক্ষতা উন্নয়ন ও বৃত্তিমূলক প্রশিক্ষণের সুযোগ থাকবে। তবে এর অর্থ পাশ-ফেল ব্যবস্থা তুলে দেওয়া হচ্ছে না। পড়ুয়া পরীক্ষায় উত্তীর্ণ না হলে অকৃতকার্যই থাকবে, শুধু মার্কশিটে ‘Fail’ শব্দটি ব্যবহার করা হবে না।
এই সিদ্ধান্তের মাধ্যমে অকৃতকার্য পড়ুয়াদের ভবিষ্যতের জন্য বিকল্প পথ তৈরি করতে চাইছে বিহার সরকার। শিক্ষামন্ত্রী মিথিলেশ তিওয়ারি জানিয়েছেন, একটি পরীক্ষায় ব্যর্থ হলেই কোনও পড়ুয়ার প্রতিভা বা যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা উচিত নয়। সেই ভাবনা থেকেই মার্কশিটে ‘Fail’ শব্দের পরিবর্তে নতুন শব্দ ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই বিষয়ে এখনও সরকারি ভাবে কোনও বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। মন্ত্রীর দাবি, খুব শীঘ্রই এ নিয়ে নির্দেশিকা জারি করা হবে।
শুধু মার্কশিটে পরিবর্তন নয়, পরীক্ষায় পিছিয়ে পড়া পড়ুয়াদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থাও করা হবে। ‘Eligible for Skill Training’ লেখা পড়ুয়ারা বিহার বোর্ড অফ ওপেন স্কুলিং অ্যান্ড এগজামিনেশন বিভিন্ন দক্ষতা উন্নয়ন এবং বৃত্তিমূলক প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিতে পারবে। এর পাশাপাশি ম্যাট্রিকের সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের জন্যও বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। পরীক্ষার আগে তাদের এক মাসের বিশেষ ক্লাস করানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার, যাতে অতিরিক্ত প্রস্তুতির সুযোগ পান তারা।
এদিকে শিক্ষাক্ষেত্রে আরও একাধিক পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী। আগামী ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবসে ‘শিক্ষক সহায়তা পোর্টাল’ চালু করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য ‘বিদ্যা সাথী’ অ্যাপের মাধ্যমে ২৪ ঘণ্টা শিক্ষকদের সাহায্য নেওয়ার সুযোগ থাকবে। শিক্ষকদের পছন্দ অনুযায়ী বদলির প্রক্রিয়াও সেপ্টেম্বরের মধ্যে শেষ করার লক্ষ্য রয়েছে। একই সঙ্গে টিআরই-৪ শিক্ষক নিয়োগে শূন্যপদের সংখ্যা আরও বাড়ানো হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন শিক্ষামন্ত্রী।
বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহে বাধার সম্মুখীন গণনাকারীরা
জানুন দ্রুত বুকিংয়ের জন্য কোন অ্যাপ এগিয়ে
কিছু মাসের মধ্যে নামবে গঙ্গায় পরিবেশবান্ধব জলযান
মণ্ডপ আর প্রতিমা নিয়ে কী বার্তা দিল বিশ্ব হিন্দু পরিষদ
ইতিমধ্যেই মালিকপক্ষের তরফে নোটিশ পাঠানো হয়েছে
প্রেসিডেন্সি জেলের ১৪ নম্বর সেলে তল্লাশি চালিয়ে উদ্ধার একাধিক যন্ত্র
আদালতের নির্দেশ অমান্য করার অভিযোগ মমতার বিরুদ্ধে
ভুট্টার চড়া দামের প্রভাব পোলট্রি শিল্পে
পরিচ্ছন্নতা নষ্ট করলেই এবার দ্বিগুণ জরিমানা
নিম্নচাপের প্রভাবে বদলাবে আবহাওয়া
শনিবার থেকে রবিবার পর্যন্ত চলবে শিয়ালদহ ডিভিশনের কাজ
ছাত্র নির্বাচন নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
যাদবপুর থেকে বামেদের কড়া বার্তা শুভেন্দুর
আগামী ২৪ সেপ্টেম্বর মামলাটির পরবর্তী শুনানি
কিশোরদের সোশাল মিডিয়া ব্যবহারে সময়সীমা, রাতভর ফেসবুক-ইনস্টায় জারি থাকবে নিষেধাজ্ঞা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের