6a93c5cd064d0_20260325095229_ogImage_22
আগস্ট ৩০, ২০২৬ দুপুর ১১:২৬ IST

রাতের শহরে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি , সম্পত্তি নিয়ে বিবাদে রক্তাক্ত পরিণতি

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ফের গুলির শব্দে কেঁপে উঠল রাতের শহর। এবার জোড়াবাগানের মণ্ডল স্ট্রিটে ভায়রা ভাইয়ের গুলিতে রক্তাক্ত এক ব্যক্তি। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালানোর অভিযোগ উঠেছে কার্তিক সোনকারের বিরুদ্ধে। গুলিবিদ্ধ সন্তোষ চৌধুরীকে আশঙ্কাজনক অবস্থায় কলকাতা মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে পারিবারিক বিবাদের জেরেই এই হামলা বলে অনুমান কলকাতা পুলিশের।

ঘটনার সূত্রপাত নর্থ পোর্ট থানা এলাকার পাথুরিয়াঘাটে। জানা গেছে, কয়েকজন সঙ্গীকে নিয়ে সেখানে গিয়েছিলেন সন্তোষ চৌধুরী। আচমকাই সেখানে হাজির হন তারই পরিবারের সদস্য কার্তিক সোনকার, যিনি সম্পর্কে সন্তোষের ভায়রা ভাই। অভিযোগ, প্রথমে একাধিক রাউন্ড ব্ল্যাঙ্ক ফায়ার করেন কার্তিক। এরপর সন্তোষকে লক্ষ্য করে খুব কাছ থেকে গুলি চালানো হয়। স্থানীয় বাসিন্দা এবং সন্তোষের সঙ্গে থাকা ব্যক্তিদের দাবি, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে ছোড়া গুলি তার পেটে লাগে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন সন্তোষ।  

গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পরই অভিযুক্ত কার্তিক সোনকার ওরফে খরগোশ ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে অভিযোগ। পরে স্থানীয় বাসিন্দারাই গুরুতর জখম সন্তোষকে উদ্ধার করে কলকাতা মেডিক্যাল কলেজে নিয়ে যান। বর্তমানে সেখানেই আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন তিনি। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, সন্তোষ ও কার্তিকের সম্পর্ক শুধুমাত্র পরিচিতির নয়, তারা পরস্পরের ভায়রা ভাই। পুলিশ সূত্রে প্রাথমিকভাবে জানা গেছে, কার্তিকের স্ত্রীর সঙ্গে সন্তোষের একটি বিবাদ চলছিল। সেই পারিবারিক বিবাদ ধীরে ধীরে পরিবারের অন্য সদস্যদের মধ্যেও ছড়িয়ে পড়ে। সেই সংঘাতের জেরেই শেষ পর্যন্ত গুলি চালানোর ঘটনা ঘটেছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।

ঘটনার পিছনে ঠিক কী ধরনের বিবাদ ছিল, হামলার আগে দু’পক্ষের মধ্যে কোনও কথা কাটাকাটি হয়েছিল কি না এবং কার্তিকের হাতে আগ্নেয়াস্ত্র এল কীভাবে সবকিছুই তদন্তের আওতায়। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পাশাপাশি প্রত্যক্ষদর্শীদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অন্যদিকে, অভিযুক্ত কার্তিক সোনকারের সন্ধানে তল্লাশি শুরু করেছে নর্থ পোর্ট থানার পুলিশ।

আরও পড়ুন

হেডলাইট জ্বালালেই এবার সাবধান! গাড়ি-বাইকে বদলাচ্ছে নিয়ম, না মানলে গুনতে হবে জরিমানা
আগস্ট ২৯, ২০২৬

বাইক-গাড়ির হেডলাইটে কমবে আলোর তীব্রতা, শহরে হাই-বিমেও আসছে সতর্কবার্তা

রাখির দিনেই ভাইকে হারালেন বোন, নিথর হাতে রাখি বেঁধে শেষ বিদায়
আগস্ট ২৯, ২০২৬

রাখির দিনেই ভাইকে হারালেন বোন, নিথর হাতে শেষ রাখি

মার্কশিটে আর ‘ফেল’ নয়! দশম-দ্বাদশের পড়ুয়াদের জন্য বিহারের বড় সিদ্ধান্ত
আগস্ট ২৯, ২০২৬

ফেল হলেও পড়ুয়াদের সামনে খুলবে দক্ষতা উন্নয়নের নতুন দরজা

কাউন্সিলর নেই , পঞ্চায়েতেও সহযোগিতা মিলছে না ! গৃহগণনায় বাড়ছে সমস্যা
আগস্ট ২৯, ২০২৬

বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহে বাধার সম্মুখীন গণনাকারীরা

তৎকাল টিকিটে সাফল্যের দৌড় ! RailOne নাকি IRCTC , কোন অ্যাপে আগে মিলবে কনফার্ম সিট
আগস্ট ২৯, ২০২৬

জানুন দ্রুত বুকিংয়ের জন্য কোন অ্যাপ এগিয়ে

ভটভটির বদলে গঙ্গায় ছুটবে ব্যাটারি ভেসেল ! দেশের প্রথম উদ্যোগ কলকাতায়
আগস্ট ২৯, ২০২৬

কিছু মাসের মধ্যে নামবে গঙ্গায় পরিবেশবান্ধব জলযান

থিমে আপত্তি নেই , বিকৃতিতেই সমস্যা ! দূর্গাপুজো নিয়ে বড় বার্তা বিশ্ব হিন্দু পরিষদের
আগস্ট ২৯, ২০২৬

মণ্ডপ আর প্রতিমা নিয়ে কী বার্তা দিল বিশ্ব হিন্দু পরিষদ

বিলবোর্ড বিতর্কের পর এবার দখলদারির অভিযোগ , অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস ঘিরে নয়া চাপ
আগস্ট ২৯, ২০২৬

ইতিমধ্যেই মালিকপক্ষের তরফে নোটিশ পাঠানো হয়েছে

জেলের সেলে ৩ মোবাইল , রাউটার-সহ বিপুল ইলেকট্রনিক সরঞ্জাম ! আফতাব আনসারির ঘরে উদ্ধার ৩১ হাজার টাকা
আগস্ট ২৯, ২০২৬

প্রেসিডেন্সি জেলের ১৪ নম্বর সেলে তল্লাশি চালিয়ে উদ্ধার একাধিক যন্ত্র

হাইকোর্টের নির্দেশ অমান্য করে ক্যাথিড্রাল রোড বন্ধ , মমতার বিরুদ্ধে FIR-এর নির্দেশ শুভেন্দুর
আগস্ট ২৯, ২০২৬

আদালতের নির্দেশ অমান্য করার অভিযোগ মমতার বিরুদ্ধে

ডিম কিনতেও এবার ভাবতে হবে ! শীতের বাজারে মধ্যবিত্তের পকেটে পড়বে বাড়তি চাপ
আগস্ট ২৯, ২০২৬

ভুট্টার চড়া দামের প্রভাব পোলট্রি শিল্পে

রেলের নিয়ম ভাঙলেই ১০০০ টাকা জরিমানা ! টাকা না দিলে আদালতে হাজিরা
আগস্ট ২৯, ২০২৬

পরিচ্ছন্নতা নষ্ট করলেই এবার দ্বিগুণ জরিমানা

আকাশজুড়ে দুর্যোগের ঘনঘটা ! নিম্নচাপের প্রভাবে কলকাতাসহ ৭ জেলায় বৃষ্টির সম্ভাবনা
আগস্ট ২৯, ২০২৬

নিম্নচাপের প্রভাবে বদলাবে আবহাওয়া

সপ্তাহান্তে রেলযাত্রায় বড় বদল ! ৭ ঘণ্টার ব্লকে বাতিল একাধিক লোকাল
আগস্ট ২৮, ২০২৬

শনিবার থেকে রবিবার পর্যন্ত চলবে শিয়ালদহ ডিভিশনের কাজ

 

কলেজে কলেজে উড়বে গেরুয়া আবির , দীর্ঘ বিরতির পর ছাত্র ভোটের ইঙ্গিত মুখ্যমন্ত্রীর
আগস্ট ২৮, ২০২৬

ছাত্র নির্বাচন নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের