নিজস্ব প্রতিনিধি ,হায়দ্রাবাদ - রাখি বন্ধনের দিন ভাইয়ের হাতে রাখি পরিয়ে দেওয়ার কথা ছিল বোনের। কিন্তু সেই দিনই ভাইকে হারালেন তেলঙ্গানার এক তরুণী। রঙ্গারেড্ডি জেলার শাদনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে ২৪ বছরের জামালপুর নবীনের। শেষবারের মতো ভাইয়ের হাতে রাখি পরিয়ে তাকে বিদায় জানান বোন পূজিতা। সেই মুহূর্তের ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
নবীন শাদনগরের নেহরু নগর কলোনির বাসিন্দা ছিলেন। চাটানপল্লী রেলগেটের কাছে তাঁর একটি মাংসের দোকান ছিল। দোকানের বিদ্যুৎ সংযোগে সমস্যা দেখা দেওয়ায় সেটি ঠিক করার চেষ্টা করছিলেন তিনি। সেই সময় আচমকাই বিদ্যুৎস্পৃষ্ট হন নবীন। দুর্ঘটনার পর তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি।
হাসপাতালে চিকিৎসকরা নবীনকে মৃত বলে ঘোষণা করেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে আসে শোকের ছায়া। বিশেষ করে রাখির দিন এমন ঘটনা মেনে নিতে পারেননি তার বোন পূজিতা। যে দিনে ভাইয়ের হাতে রাখি পরিয়ে তার মঙ্গল কামনা করার কথা ছিল, সেই দিনেই ভাইকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি।
শুক্রবার নবীনের শেষকৃত্য সম্পন্ন হয়। তার আগে তার দেহ বাড়িতে নিয়ে আসা হয়। তখনই শেষবারের মতো ভাইয়ের হাতে রাখি পরিয়ে দেন পূজিতা। ভাইয়ের নিথর হাতে রাখি বাঁধার সেই দৃশ্য ছিল অত্যন্ত মর্মান্তিক। মুহূর্তটির ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই আবেগপ্রবণ হয়ে পড়েছেন বহু মানুষ।
ফেল হলেও পড়ুয়াদের সামনে খুলবে দক্ষতা উন্নয়নের নতুন দরজা
বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহে বাধার সম্মুখীন গণনাকারীরা
জানুন দ্রুত বুকিংয়ের জন্য কোন অ্যাপ এগিয়ে
কিছু মাসের মধ্যে নামবে গঙ্গায় পরিবেশবান্ধব জলযান
মণ্ডপ আর প্রতিমা নিয়ে কী বার্তা দিল বিশ্ব হিন্দু পরিষদ
ইতিমধ্যেই মালিকপক্ষের তরফে নোটিশ পাঠানো হয়েছে
প্রেসিডেন্সি জেলের ১৪ নম্বর সেলে তল্লাশি চালিয়ে উদ্ধার একাধিক যন্ত্র
আদালতের নির্দেশ অমান্য করার অভিযোগ মমতার বিরুদ্ধে
ভুট্টার চড়া দামের প্রভাব পোলট্রি শিল্পে
পরিচ্ছন্নতা নষ্ট করলেই এবার দ্বিগুণ জরিমানা
নিম্নচাপের প্রভাবে বদলাবে আবহাওয়া
শনিবার থেকে রবিবার পর্যন্ত চলবে শিয়ালদহ ডিভিশনের কাজ
ছাত্র নির্বাচন নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
যাদবপুর থেকে বামেদের কড়া বার্তা শুভেন্দুর
আগামী ২৪ সেপ্টেম্বর মামলাটির পরবর্তী শুনানি
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের