নিজস্ব প্রতিনিধি , কলকাতা - আগুন নেভার পরও শিয়ালদহ স্টেশনে কাটছে না অস্বস্তি। খাবারের দোকানে ফের অগ্নিকাণ্ড ঘিরে এবার সামনে এল দমকল ও রেল কর্তৃপক্ষের পরস্পরবিরোধী দাবি। দমকলের অভিযোগ, স্টেশনের পাইপলাইন থেকে এক ফোঁটা জলও মেলেনি, নিজেদের জলেই আগুন নেভাতে হয়েছে। অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়েও উঠেছে প্রশ্ন। যদিও সেই অভিযোগ প্রাথমিকভাবে নস্যাৎ করে দিয়েছেন শিয়ালদহ ডিভিশনের ডিআরএম।
সোমবার সকাল ৯টা ১৪ মিনিট নাগাদ শিয়ালদহ স্টেশন চত্বরের একটি খাবারের দোকান থেকে ঘন ধোঁয়া বের হতে দেখা যায়। ব্যস্ত সময়ে মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের তিনটি ইঞ্জিন। শুরু হয় আগুন নিয়ন্ত্রণের কাজ। দমকল আধিকারিকদের দাবি, আগুন নেভানোর কাজে সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়ায় জল। স্টেশন চত্বরের পাইপলাইন থেকে কোনও জল পাওয়া যায়নি বলে অভিযোগ। ফলে দমকলের নিজস্ব জল ব্যবহার করেই আগুন নিয়ন্ত্রণে আনতে হয়। এতে স্বাভাবিকভাবেই কিছুটা বেশি সময় ও পরিশ্রম করতে হয়েছে বলে দাবি দমকলের।
শুধু জল নয়, ওই খাবারের দোকানের অগ্নি নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলেছেন দমকল আধিকারিকরা। আদৌ পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। আগুনের তীব্রতায় দোকানটি কার্যত সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। ভেঙে পড়েছে চিমনিও। দমকলের এই অভিযোগের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছান শিয়ালদহ ডিভিশনের ডিআরএম রাজীব সাক্সেনা। দমকলের অভিযোগ অবশ্য প্রাথমিকভাবে খারিজ করে দেন তিনি। তার বক্তব্য, পুরো বিষয়টি খতিয়ে না দেখে এখনই কোনও সিদ্ধান্তে পৌঁছনো সম্ভব নয়।
একইসঙ্গে ডিআরএম জানান, এটি কোনও বিধ্বংসী আগুন ছিল না, মূলত ধোঁয়ার কারণেই যাত্রীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছিল। তার দাবি, আপাতত আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে। তবে ঘটনা এখানেই শেষ নয়। জানা গেছে, এই একই খাবারের দোকানে গত বছরও আগুন লেগেছিল। এক বছরের ব্যবধানে ফের একই দোকানে অগ্নিকাণ্ডের ঘটনায় স্বাভাবিকভাবেই বাড়ছে প্রশ্ন। অগ্নি নিরাপত্তা ব্যবস্থা যথাযথ ছিল কি না, আগের ঘটনার পর কোনও সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছিল কি না তা নিয়েও উঠছে প্রশ্ন।
ইতিমধ্যেই দোকান মালিকের সঙ্গে ফোনে যোগাযোগ করা হয়েছে বলে জানিয়েছেন ডিআরএম। অন্যদিকে, আগুন লাগার সঠিক কারণ খুঁজতে তদন্ত শুরু করেছে দমকল। প্রাথমিকভাবে শর্ট সার্কিটের সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। তবে যান্ত্রিক ত্রুটি, বৈদ্যুতিক গোলযোগ নাকি অন্য কোনও কারণে আগুন তা এখনও স্পষ্ট নয়।
স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ
বাইক-গাড়ির হেডলাইটে কমবে আলোর তীব্রতা, শহরে হাই-বিমেও আসছে সতর্কবার্তা
রাখির দিনেই ভাইকে হারালেন বোন, নিথর হাতে শেষ রাখি
ফেল হলেও পড়ুয়াদের সামনে খুলবে দক্ষতা উন্নয়নের নতুন দরজা
বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহে বাধার সম্মুখীন গণনাকারীরা
জানুন দ্রুত বুকিংয়ের জন্য কোন অ্যাপ এগিয়ে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের