নিজস্ব প্রতিনিধি , কলকাতা - দুর্গাপুজো মানেই থিমের অভিনবত্ব। প্রতি বছরই নতুন ভাবনায় মণ্ডপসজ্জায় চমক দেন শিল্পীরা। তবে ২০২৬-এর পুজোয় শহরের একাধিক মণ্ডপে আধুনিকতার পাশাপাশি দেখা যাচ্ছে পুরাণ, ইতিহাস, দেশাত্মবোধ সহ সনাতনী ঐতিহ্যের ছাপ। কোথাও উঠে আসছে ‘বন্দে মাতরম’-এর ইতিহাস, কোথাও আবার মণ্ডপজুড়ে ফুটে উঠবে রামায়ণের কাহিনি।
যুগে যুগে নানা রূপে আরাধিত হয়েছেন দুর্গতিনাশিনী। ধর্মীয় বিশ্বাসের পাশাপাশি বাংলার ইতিহাসেও দুর্গাপুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে সামাজিক ও রাজনৈতিক নানা অধ্যায়। ব্রিটিশ আমলে স্বাধীনতা সংগ্রামীদের কাছেও দেবীর আরাধনা হয়ে উঠেছিল শক্তি ও প্রতিরোধের প্রতীক। রামায়ণের কাহিনি অনুযায়ী, রাবণের সঙ্গে যুদ্ধের আগে শ্রীরাম দুর্গার অকালবোধন করেছিলেন। আবার ১৯৪০ সালে প্রেসিডেন্সি জেলে দুর্গাপুজোর আয়োজন করেছিলেন সুভাষচন্দ্র বসু। স্বাধীনতা সংগ্রামের সময়ে বিপ্লবীদের মধ্যেও দেবী দুর্গার আরাধনার বিশেষ গুরুত্ব ছিল। অনুশীলন সমিতির পুজোয় প্রতিমার পরিবর্তে অস্ত্রশস্ত্রকে শক্তির প্রতীক হিসেবে সামনে রাখার কথাও ইতিহাসে পাওয়া যায়।
সময় বদলেছে, বদলেছে দুর্গাপুজোর আয়োজনের ধরনও। সাবেকি পুজোর পাশাপাশি জনপ্রিয় হয়েছে থিমের পুজো। কখনও সমাজ, কখনও শিল্প, কখনও ইতিহাস কিংবা সমকালীন নানা বিষয় উঠে এসেছে মণ্ডপসজ্জায়। এবার সেই থিমের ভাবনাতেই নতুন করে জায়গা করে নিচ্ছে পুরাণ, দেশাত্মবোধ এবং সনাতনী ঐতিহ্য। গৌরীবেড়িয়া সর্বজনীনের এবারের থিম ‘বঙ্কিম’। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘বন্দে মাতরম’-এর সার্ধশতবর্ষ উপলক্ষে তাঁকে শ্রদ্ধা জানিয়ে এই থিম তৈরি করা হচ্ছে। শিল্পী মধুরিমা ভট্টাচার্যের পরিকল্পনায় জাতীয় স্তোত্রের নেপথ্যে থাকা দীর্ঘ ইতিহাস ও সংগ্রামের কাহিনি তুলে ধরা হবে।
জানবাজারের তালতলা সর্বজনীনের থিমও ‘বন্দে মাতরম’। শিল্পী অমিত ও অরিন্দমের ভাবনায় ভারতের জাতীয় গানের ইতিহাস ও তার সঙ্গে জড়িয়ে থাকা নানা অধ্যায় মণ্ডপে ফুটে উঠবে। অন্যদিকে, লেবুতলা পার্ক ও সন্তোষ মিত্র স্কোয়্যারের পুজোয় থিমের ভাবনায় রয়েছে ‘সনাতনী চেতনায় বন্দে মাতরম’। শিল্পী শিবশংকর দাসের ভাবনায় মণ্ডপসজ্জায় দেশাত্মবোধের পাশাপাশি সনাতনী ভাবনারও প্রতিফলন থাকবে।
আলিপুর সর্বজনীনেও এবার মণ্ডপজুড়ে দেখা যাবে রামায়ণের নানা পর্ব। রামের বনবাস থেকে সীতাহরণ সহ অকালবোধনের কাহিনি শিল্পী অনির্বাণের ভাবনায় ফুটিয়ে তোলা হবে।
শুধু কলকাতাতেই নয়, জেলার বিভিন্ন পুজোতেও এবার পুরাণ ও ঐতিহ্যের ছাপ দেখা যাচ্ছে। কোথাও মণ্ডপ তৈরি হচ্ছে রামমন্দিরের আদলে, আবার কোথাও থিমের অনুপ্রেরণা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। অর্থাৎ ২০২৬-এর দুর্গাপুজোয় থিমের আধুনিকতার সঙ্গে পুরাণ, ইতিহাস, দেশাত্মবোধ ও সনাতনী ঐতিহ্যের মেলবন্ধনই হয়ে উঠতে চলেছে মণ্ডপসজ্জার অন্যতম আকর্ষণ।
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ
বাইক-গাড়ির হেডলাইটে কমবে আলোর তীব্রতা, শহরে হাই-বিমেও আসছে সতর্কবার্তা
রাখির দিনেই ভাইকে হারালেন বোন, নিথর হাতে শেষ রাখি
ফেল হলেও পড়ুয়াদের সামনে খুলবে দক্ষতা উন্নয়নের নতুন দরজা
বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহে বাধার সম্মুখীন গণনাকারীরা
জানুন দ্রুত বুকিংয়ের জন্য কোন অ্যাপ এগিয়ে
কিছু মাসের মধ্যে নামবে গঙ্গায় পরিবেশবান্ধব জলযান
মণ্ডপ আর প্রতিমা নিয়ে কী বার্তা দিল বিশ্ব হিন্দু পরিষদ
ইতিমধ্যেই মালিকপক্ষের তরফে নোটিশ পাঠানো হয়েছে
প্রেসিডেন্সি জেলের ১৪ নম্বর সেলে তল্লাশি চালিয়ে উদ্ধার একাধিক যন্ত্র
আদালতের নির্দেশ অমান্য করার অভিযোগ মমতার বিরুদ্ধে
ভুট্টার চড়া দামের প্রভাব পোলট্রি শিল্পে
পরিচ্ছন্নতা নষ্ট করলেই এবার দ্বিগুণ জরিমানা
নিম্নচাপের প্রভাবে বদলাবে আবহাওয়া
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের