6a9540d9384ad_IMG_20260830_131516
আগস্ট ৩১, ২০২৬ দুপুর ০২:২৪ IST

ক্যামাক স্ট্রিট কাণ্ডে পুলিশের তলব, থানায় হাজিরা এড়ালেন ডেরেক

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ক্যামাক স্ট্রিট কাণ্ডে পুলিশের তলবেও হাজিরা এড়ালেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন। সোমবার দুপুর ১২টায় শেক্সপিয়র সরণি থানায় হাজির হওয়ার কথা ছিল তার। কিন্তু তার আগেই আইনজীবীর মাধ্যমে সময় চেয়ে পুলিশের কাছে চিঠি পাঠিয়ে দেন সাংসদ। ফলে ক্যামাক স্ট্রিটের অশান্তির তদন্তে রাজনৈতিক চাপানউতোরের মধ্যেই আরও বাড়ল উত্তাপ।

ঘটনার সূত্রপাত গত ২৭ আগস্ট। ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে থাকা একটি বেআইনি বিলবোর্ড খুলতে পৌঁছান কলকাতা পুরসভার আধিকারিকরা। তাদের সঙ্গে ছিল পুলিশও। বিলবোর্ড খোলা নিয়ে অফিসের নিরাপত্তারক্ষীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির অভিযোগ ওঠে। এমনকি পুলিশকর্মীদের মারধর এবং মহিলা পুলিশকর্মীদের শ্লীলতাহানির চেষ্টার অভিযোগেও মামলা রুজু হয়েছে। ঘটনার পর তদন্তে নেমে শুরু হয় ধরপাকড়। এখনও পর্যন্ত এই ঘটনায় ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। সেই সময় অভিষেকের অফিসে উপস্থিত ছিলেন ডেরেক ও’ব্রায়েনও।

সেই অভিযোগের ভিত্তিতেই রবিবার সকালে ডেরেকের প্রিন্স আনোয়ার শাহ রোডের বাড়িতে পৌঁছায় শেক্সপিয়র সরণি থানার পুলিশ। একাধিকবার ডাকাডাকির পর সাংসদের এক প্রতিনিধি বাইরে আসেন। তার হাতেই তুলে দেওয়া হয় পুলিশের সমনের নোটিশ। সোমবার দুপুর ১২টার মধ্যে থানায় হাজির হয়ে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের আগেই হাজিরা এড়ানোর সিদ্ধান্ত নেন ডেরেক। আইনজীবীর মাধ্যমে পুলিশকে চিঠি পাঠিয়ে আরও সাত দিন সময় চেয়েছেন তিনি। ফলে নির্ধারিত দিনে থানায় তার হাজিরা হয়নি। এবার পুলিশ তাকে ফের নোটিশ দিতে পারে বলে জানা গেছে। সেই প্রস্তুতিও শুরু হয়েছে বলে জানা যাচ্ছে।

ক্যামাক স্ট্রিটের ঘটনার তদন্তে এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও তলব করেছে পুলিশ। মঙ্গলবার তাকে শেক্সপিয়র সরণি থানায় হাজির হতে বলা হয়েছে। পাশাপাশি বুধবার তলব করা হয়েছে অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়কেও। অর্থাৎ একের পর এক তৃণমূল নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানোয় তদন্ত ঘিরে রাজনৈতিক মহলেও বাড়ছে চর্চা।

আরও পড়ুন

একই দোকানে ফের আগুন , শিয়ালদহ স্টেশনের ঘটনায় প্রশ্নের মুখে রেলের অগ্নি নিরাপত্তা ব্যবস্থা
আগস্ট ৩১, ২০২৬

দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর

মেয়ের বিয়ের কথা গোপন , কন্যারত্নের টাকা চাইতেই বিপত্তি ! গ্রেফতার বাবা-সহ ৩
আগস্ট ৩১, ২০২৬

স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন

ব্যস্ত শিয়ালদহে খাবারের দোকানে আগুন, ঘন ধোঁয়ায় ঢাকল স্টেশন চত্বর
আগস্ট ৩১, ২০২৬

ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন

মুখ্যমন্ত্রীর জনতার দরবারের আদলে এবার সরকারি দফতরও , সরাসরি আধিকারিকদের মুখোমুখি আমজনতা
আগস্ট ৩০, ২০২৬

অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের

"মমতার দয়াতেই সায়নী-ঋতব্রত আজ এই জায়গায় পৌঁছতে পেরেছেন" ! প্রকাশ্য জনসভায় তোপ দীপ্সিতার
আগস্ট ৩০, ২০২৬

মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
 

সাইকেলেই সচেতনতার অভিযান , কলকাতায় ‘সাইক্লিং সানডে’ কর্মসূচি
আগস্ট ৩০, ২০২৬

কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
 

যারা জিততে পারবেন তারাই টিকিট পাবেন , পুরভোটের প্রার্থী বাছাইয়ে স্পষ্ট বার্তা সুকান্ত মজুমদারের
আগস্ট ৩০, ২০২৬

জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরই যাদবপুরে দেওয়াল সাফ, বিতর্কিত স্লোগানের ওপর চড়ল সাদা রং
আগস্ট ৩০, ২০২৬

যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা

দুর্গাপুজোর থিমে ফিরছে পুরাণ-ইতিহাস , ‘বন্দে মাতরম’ থেকে রামায়ণ-সনাতনী ছোঁয়ায় সাজছে মণ্ডপ
আগস্ট ৩০, ২০২৬

২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক

অভিষেকের পর এবার ডেরেক, ক্যামাক স্ট্রিট-কাণ্ডে থানায় তলব রাজ্যসভার সাংসদকে
আগস্ট ৩০, ২০২৬

অভিষেকের পর ডেরেককেও থানায় তলব

রাতের শহরে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি , সম্পত্তি নিয়ে বিবাদে রক্তাক্ত পরিণতি
আগস্ট ৩০, ২০২৬

অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ

হেডলাইট জ্বালালেই এবার সাবধান! গাড়ি-বাইকে বদলাচ্ছে নিয়ম, না মানলে গুনতে হবে জরিমানা
আগস্ট ২৯, ২০২৬

বাইক-গাড়ির হেডলাইটে কমবে আলোর তীব্রতা, শহরে হাই-বিমেও আসছে সতর্কবার্তা

রাখির দিনেই ভাইকে হারালেন বোন, নিথর হাতে রাখি বেঁধে শেষ বিদায়
আগস্ট ২৯, ২০২৬

রাখির দিনেই ভাইকে হারালেন বোন, নিথর হাতে শেষ রাখি

মার্কশিটে আর ‘ফেল’ নয়! দশম-দ্বাদশের পড়ুয়াদের জন্য বিহারের বড় সিদ্ধান্ত
আগস্ট ২৯, ২০২৬

ফেল হলেও পড়ুয়াদের সামনে খুলবে দক্ষতা উন্নয়নের নতুন দরজা

কাউন্সিলর নেই , পঞ্চায়েতেও সহযোগিতা মিলছে না ! গৃহগণনায় বাড়ছে সমস্যা
আগস্ট ২৯, ২০২৬

বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহে বাধার সম্মুখীন গণনাকারীরা

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের