নিজস্ব প্রতিনিধি , কলকাতা - যাদবপুরের দেওয়ালে আর বিতর্কিত স্লোগান নয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া বার্তার কয়েক দিনের মধ্যেই ক্যাম্পাসের একাধিক দেওয়াল সাদা রঙে ঢাকতে শুরু করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শনিবার থেকেই শুরু হয়েছে বিতর্কিত লেখা ও স্লোগান মুছে ফেলার কাজ। যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, এর সঙ্গে কোনও রাজনৈতিক চাপের সম্পর্ক নেই।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দেওয়াল ঘিরে বিতর্ক নতুন নয়। ক্যাম্পাসের বিভিন্ন দেওয়ালে দীর্ঘদিন ধরে থাকা রাজনৈতিক স্লোগান, নানা বক্তব্য এবং বিতর্কিত লেখাকে ঘিরে সম্প্রতি নতুন করে উত্তাপ ছড়িয়েছে। তারই মধ্যে দেশবিরোধী স্লোগান ও আবর্জনা সাফ করার জন্য কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর সেই বক্তব্যের কয়েক দিনের মধ্যেই শনিবার থেকে বিশ্ববিদ্যালয়ের ভিতরের একাধিক দেওয়ালে সাদা রং লাগানোর কাজ শুরু হয়েছে। একে একে মুছে দেওয়া হচ্ছে দেওয়ালে থাকা বিভিন্ন লেখা ও স্লোগান।
স্বাভাবিকভাবেই এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। প্রশ্ন উঠছে, মুখ্যমন্ত্রীর ক্ষোভ প্রকাশের পরেই কি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই তৎপরতা? যদিও সেই অভিযোগ সরাসরি খারিজ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের এক আধিকারিকের বক্তব্য, দেওয়ালে বিভিন্ন ধরনের লেখা থাকলে তা দেখতে দৃষ্টিকটু লাগে। পরিচ্ছন্নতা ও সৌন্দর্যায়নের জন্যই দেওয়ালগুলি পরিষ্কার করা হচ্ছে। এর আগে একাধিকবার এমন কাজ হয়েছে বলেও দাবি কর্তৃপক্ষের। ফলে সাম্প্রতিক রাজনৈতিক বিতর্কের সঙ্গে এই পদক্ষেপের কোনও যোগ নেই বলেই তাদের বক্তব্য।
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ
বাইক-গাড়ির হেডলাইটে কমবে আলোর তীব্রতা, শহরে হাই-বিমেও আসছে সতর্কবার্তা
রাখির দিনেই ভাইকে হারালেন বোন, নিথর হাতে শেষ রাখি
ফেল হলেও পড়ুয়াদের সামনে খুলবে দক্ষতা উন্নয়নের নতুন দরজা
বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহে বাধার সম্মুখীন গণনাকারীরা
জানুন দ্রুত বুকিংয়ের জন্য কোন অ্যাপ এগিয়ে
কিছু মাসের মধ্যে নামবে গঙ্গায় পরিবেশবান্ধব জলযান
মণ্ডপ আর প্রতিমা নিয়ে কী বার্তা দিল বিশ্ব হিন্দু পরিষদ
ইতিমধ্যেই মালিকপক্ষের তরফে নোটিশ পাঠানো হয়েছে
প্রেসিডেন্সি জেলের ১৪ নম্বর সেলে তল্লাশি চালিয়ে উদ্ধার একাধিক যন্ত্র
আদালতের নির্দেশ অমান্য করার অভিযোগ মমতার বিরুদ্ধে
ভুট্টার চড়া দামের প্রভাব পোলট্রি শিল্পে
পরিচ্ছন্নতা নষ্ট করলেই এবার দ্বিগুণ জরিমানা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের