নিজস্ব প্রতিনিধি , পশ্চিম মেদিনীপুর - বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর থেকেই এক সময়ের চেনা ছবিটা সম্পূর্ণ বদলে গেল প্রাক্তন রাজ্য মন্ত্রী মানস ভুঁইয়ার বাসভবনে। এলাকায় আর দেখা মিলছে না এই বর্ষীয়ান নেতার। দলীয় প্রার্থী তথা নিজের প্রাক্তন ছায়াসঙ্গী অমলকুমার পাণ্ডার কাছে পরাস্ত হওয়ার পর থেকেই তিনি রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরত্ব বজায় রাখছেন। যার জেরে সবং থানার দেভোগ গ্রাম পঞ্চায়েতের ভিকিনী-নিশ্চিন্তীপুরের সেই গমগমে বাড়িটি এখন পুরোপুরি স্তব্ধ।
দেভোগ গ্রাম পঞ্চায়েত এলাকার ওই বাড়িটিই দীর্ঘদিন ধরে ছিল রাজনৈতিক কর্মকাণ্ডের অন্যতম কেন্দ্র। তৃণমূলের দলীয় বৈঠক, সাধারণ মানুষের সমস্যার সমাধান থেকে শুরু করে নেতা-কর্মীদের আনাগোনায় সারাক্ষণ সরগরম থাকত চারপাশ। বাড়ির সামনে এতটাই ভিড় হত যে বিভিন্ন কর্মসূচিতে পৌঁছতে প্রায়ই দেরি হয়ে যেত মানস ভুঁইয়ার। তবে বিজেপি প্রার্থী অমলকুমার পাণ্ডার কাছে ভোটে পরাজয়ের পর পরিস্থিতি সম্পূর্ণ বদলে গিয়েছে বলে স্থানীয়দের বক্তব্য। এখন আর সেখানে তেমন কোনও রাজনৈতিক তৎপরতা চোখে পড়ছে না। বাড়ির চারপাশে শুধুই নীরব পরিবেশ।
বর্তমানে বাড়িতে রয়েছেন মাত্র ২ জন কর্মী। তাদের মধ্যে অঞ্জলি রানা রান্নার দায়িত্বে ও জয়দেব দেখাশোনার কাজ করেন। অঞ্জলি জানান, 'ভোটের আগের সময় থেকেই মানসবাবু বাড়িতে নেই'। যদিও কবে ফিরবেন, তা নিয়ে স্পষ্ট কিছু বলতে পারেননি তিনি। এদিকে, ভোটের ফল প্রকাশের পর থেকেই মানস ভুঁইয়ার জনসমক্ষে অনুপস্থিতি নিয়ে এলাকায় শুরু হয়েছে নানা জল্পনা।
কেউ মনে করছেন রাজনৈতিক পরাজয়ের ধাক্কায় তিনি নিজেকে গুটিয়ে নিয়েছেন। আবার কারও মতে, ব্যক্তিগত কারণেই আপাতত জনসংযোগ এড়িয়ে চলছেন তিনি। তবে স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, বর্তমানে এলাকায় কোনও রাজনৈতিক অশান্তি বা উত্তেজনার পরিবেশ নেই। অন্যদিকে সব জল্পনা উড়িয়ে খোদ মানস ভুঁইয়া জানান, 'বুধবার কয়েকটি বিশেষ কাজের জন্য কলকাতায় চলে এসেছি, আগামী রবিবার আবার ফিরব'।
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
দিঘায় মৃত মৎস্যজীবীদের পরিবারের হাতে নিয়োগপত্র
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের