নিজস্ব প্রতিনিধি , বীরভূম - ভোট-পরবর্তী অশান্তিতে আবারও রক্তাক্ত নানুর। রাজনৈতিক হিংসার বলি হলেন আবির শেখ নামে এক তৃণমূল কর্মী। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়েছে। নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি।
সূত্রের খবর, প্রায় ৪৫ বছর বয়সী আবির শেখ তৃণমূল কংগ্রেসের অঞ্চল কমিটির সদস্য ছিলেন। তিনি সন্তোষপুর থেকে নিজের বাড়ি ফিরছিলেন, সেই সময় আত্মীয়ের সঙ্গে দেখা হলে একসঙ্গেই রওনা দেন। অভিযোগ, সেই সময়ই বিজেপি-সমর্থিত দুষ্কৃতীরা তাদের উপর হামলা চালায়। রাস্তাতেই ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় দুজনকে।
গুরুতর জখম অবস্থায় তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই আবিরকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। খবর পেয়ে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। বোলপুরের এসডিপিও রিকি আগরওয়ালও যান ঘটনাস্থল পরিদর্শনে। ইতিমধ্যেই, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
উল্লেখ্য, এবারের নির্বাচনে বীরভূমের ১১টি আসনের মধ্যে ৬টিতে জয় পেয়েছে বিজেপি এবং ৫টিতে তৃণমূল। একসময় তৃণমূলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই জেলায় এবার রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন দেখা গেছে।
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
দিঘায় মৃত মৎস্যজীবীদের পরিবারের হাতে নিয়োগপত্র
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের