নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বিধানসভা নির্বাচনের আগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল ভারতীয় জাতীয় কংগ্রেস। রবিবার রাজ্যের ২৮৪টি বিধানসভা আসনের প্রার্থী তালিকা প্রকাশ করল দল। তালিকায় একাধিক হেভিওয়েট নামের পাশাপাশি নতুন মুখও জায়গা পেয়েছে।
শনিবার দিল্লিতে কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচন সমিতির বৈঠকে একাধিক আসনে প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়। সেই সিদ্ধান্তের ভিত্তিতেই রবিবার আনুষ্ঠানিকভাবে প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। জল্পনা সত্যি করে অধীর রঞ্জন চৌধুরীকে বহরমপুর বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে। অন্যদিকে, রাজ্যের অন্যতম হেভিওয়েট কেন্দ্র ভবানীপুরে কংগ্রেস প্রার্থী হয়েছেন দক্ষিণ কলকাতা জেলা সভাপতি প্রদীপ প্রসাদ।
এছাড়াও নজরকাড়া কেন্দ্র নন্দীগ্রামে কংগ্রেস প্রার্থী করা হয়েছে যুব নেতা জরিয়াতুল হোসেনকে। পাশাপাশি সম্প্রতি তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দেওয়া মৌসম বেনজির নূরকে মালতীপুর বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে। কংগ্রেসের এই প্রার্থী তালিকা প্রকাশের পর রাজ্যের নির্বাচনী লড়াই আরও জমে উঠল। একদিকে অভিজ্ঞ নেতৃত্ব, অন্যদিকে নতুন মুখ এই সমীকরণ নিয়ে ভোটের ময়দানে নামছে কংগ্রেস।
হাজিরার বদলে সময় চাইলেন ডেরেক ও’ব্রায়েন
দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর
স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ
বাইক-গাড়ির হেডলাইটে কমবে আলোর তীব্রতা, শহরে হাই-বিমেও আসছে সতর্কবার্তা
রাখির দিনেই ভাইকে হারালেন বোন, নিথর হাতে শেষ রাখি
ফেল হলেও পড়ুয়াদের সামনে খুলবে দক্ষতা উন্নয়নের নতুন দরজা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের