নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - রাতের অন্ধকারে গুলির শব্দে চাঞ্চল্য ছড়াল ভাটপাড়ায়। কাঁকিনাড়ার ১৫ নম্বর গলিতে এক ব্যক্তির বাড়িতে হামলা চালিয়ে গুলি করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। শুধু বাড়ি লক্ষ্য করেই নয়, প্রতিবেশীদের দিকেও গুলি চালানো হয়েছে বলে অভিযোগ। ঘটনায় কেউ হতাহত না হলেও এলাকায় ছড়িয়েছে আতঙ্ক।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে আচমকাই গুলির শব্দ শোনা যায় এলাকায়। রশিদ খান ওরফে গুড্ডুর বাড়িতে দুই যুবক বাইকে করে এসে হামলা চালায়। কারা গুলি চালাল, কী কারণে গুলি চালানো হল, ঘটনায় কেউ জখম হয়েছেন কিনা তা এখনও স্পষ্ট নয়।
ঘটনার খবর পেয়ে পুলিশ এলাকায় পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখে। গুলি চালানোর ঘটনায় তদন্ত শুরু হয়েছে। ঘটনাস্থল থেকে কোনও প্রমাণ বা গুলির খোল উদ্ধার হয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনা প্রসঙ্গে নিগার খানের বক্তব্য,'রাতে যখন আমি বাড়িতে একাই ছিলাম তখন হঠাৎ আমার বাড়ির দরজায় জোরে লাথি মারা হয়। অত্যন্ত নোংরা গালাগালি করা হয়। এক রাউন্ড গুলিও চালানো হয়। আমি পিছনের রাস্তা দিয়ে পাশের বাড়ির একজনকে সাহায্য চাইতে পাঠাই, কিন্তু সেই প্রতিবেশীর ওপরও দুষ্কৃতীরা গুলি চালায়। আমাদের এই বাড়ির বিল্ডিংটি জোরপূর্বক কেড়ে নেওয়ার চেষ্টা করছেন আমাদের প্রতিবেশী পারভেজ আহমেদ খান।
এর আগেও ২ আগস্ট আমাদের বাড়িতে বোমা মারা হয়েছিল। এবার চালানো হলো গুলি। এ বিষয়ে পুলিশকে জানানো হলেও মূল অভিযুক্তকে এখনও গ্রেফতার করা হয়নি। তবে ভাটপাড়া পুলিশ রাতভর আমাদের নিরাপত্তায় মোতায়েন ছিল। আমি প্রশাসনের কাছ থেকে ন্যায়বিচার দাবি জানাই। আমার স্বামী রশিদ খানকে হত্যা করার উদ্দেশ্যেই এই হামলা চালানো হয়েছিল। ভবিষ্যতে আমার স্বামীর কোনো ক্ষতি হলে পারভেজ আহমেদ খানই তার জন্য দায়ী থাকবেন'।
নাবালিকা নির্যাতনের প্রতিবাদে এঠেলা মোড়ে পথ অবরোধ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ স্থানীয়দের
সোনার কাজের ওজন-টাকা নিয়ে বচসা, থানার ‘লোক’ পরিচয়ে দোকানে ঢুকে ব্যবসায়ীকে চড়! মহিলা কর্মীরাও আক্রান্ত
৩ ঘণ্টা লিফটে আটকে আতঙ্কিত যাত্রীরা, রেলের নিরাপত্তা ব্যবস্থায় উঠল প্রশ্ন
মজুতদারদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের বার্তা
আহত পরিবারের আরও দুই সদস্য
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের