নিজস্ব প্রতিনিধি , ঝাড়গ্রাম - নাবালিকা আদিবাসী স্কুলছাত্রীকে ধর্ষণ ও শারীরিক নিগ্রহের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল। অভিযুক্তের কঠোর শাস্তি ও ফাঁসির দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ দেখালেন স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। সকাল থেকে শুরু হয় পথ অবরোধ। সময় বাড়ার সঙ্গে সঙ্গে বিক্ষোভস্থলে মানুষের ভিড়ও বাড়তে থাকে। টায়ার জ্বালিয়ে রাস্তা আটকে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বিক্ষোভকারীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত সপ্তাহের রবিবার স্থানীয় এক টোটোচালকের বিরুদ্ধে ওই নাবালিকা ছাত্রীকে টোটোতে করে জঙ্গলের মধ্যে নিয়ে গিয়ে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগ ওঠে। অভিযুক্তের নাম রূপকুমার দাস বলে জানা গিয়েছে। ঘটনার অভিযোগ পাওয়ার পরই বেলপাহাড়ি থানার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। বর্তমানে সে জেল হেফাজতে রয়েছে বলে জানা গিয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে ক্ষোভ তৈরি হয় এলাকায়।
এদিন রবিবার বেলপাহাড়ি ব্লকের এঠালা মোড়ে ঝাড়গ্রাম-বাঁকুড়া ৯ নম্বর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু হয়। সকাল ১০টা থেকে রাস্তা আটকে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। পরে প্রচুর মানুষ সেখানে জড়ো হন। টায়ার জ্বালিয়ে চলে প্রতিবাদ। বিক্ষোভকারীদের একটাই দাবি নাবালিকার উপর এমন নির্যাতনের ঘটনায় অভিযুক্তের কঠোরতম শাস্তি দিতে হবে। অভিযুক্তের ফাঁসির দাবিতেই সরব হয়েছেন স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের মানুষজন।
স্থানীয় বিক্ষোভকারী নাগরিক জানান,'আপনারা হয়তো দেখেছেন, আমাদের ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ী থানা এলাকায় একটা স্কুলছাত্রী নাবালিকার উপর যৌন নির্যাতন এবং ধর্ষণের মতো একটা জঘন্য ঘটনা ঘটেছে। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আজ এঠেলা মোড়ে পাশাপাশি যে গ্রামবাসীরা আছে, সেই গ্রামবাসীদের উদ্যোগে তারা এই প্রতিবাদ কর্মসূচিতে শামিল হয়েছে। তারা দাবিদাওয়া এই করছে যে, এই কেস কোর্টে উঠেছে। কোর্টে যাতে এই কেসের তাড়াতাড়ি নিষ্পত্তি হয় এবং যে দোষী, যে ধর্ষক, তার কঠোর থেকে কঠোরতম শাস্তি যাতে ইতিমধ্যেই দেওয়া হয়, কোনো সময় নষ্ট না করা হয়, এটাই যারা বিক্ষোভে শামিল হয়েছে তাদের দাবি'।
তিনি আরও জানান, 'ব্লক এটার কথা ঠিক বলতে পারছি না, আমিও জাস্ট কিছুক্ষণ আগেই এলাম। তো এখানকার যারা প্রতিবাদ করছে যেসব গ্রামবাসীরা, তাদের সাথে এখনো কথা বলা হয়নি। হয়তো আজকে সারাদিন চলবে। জায়গাটার নাম এঠেলা মোড়, বেলপাহাড়ী থানা এলাকার এঠেলা মোড়'।
সোনার কাজের ওজন-টাকা নিয়ে বচসা, থানার ‘লোক’ পরিচয়ে দোকানে ঢুকে ব্যবসায়ীকে চড়! মহিলা কর্মীরাও আক্রান্ত
৩ ঘণ্টা লিফটে আটকে আতঙ্কিত যাত্রীরা, রেলের নিরাপত্তা ব্যবস্থায় উঠল প্রশ্ন
মজুতদারদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের বার্তা
আহত পরিবারের আরও দুই সদস্য
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের