নিজস্ব প্রতিনিধি , আলিপুরদুয়ার - চিনির দাম হঠাৎ বেড়ে যাওয়ায় চিন্তায় পড়েছেন সাধারণ মানুষ। মাত্র এক মাসের ব্যবধানে কেজি প্রতি দাম অনেকটাই বেড়ে গেছে বলে অভিযোগ উঠছে। এই পরিস্থিতিতে বাজারে কৃত্রিম সংকট তৈরি করে কেউ মজুতদারি করছে কি না, তা খতিয়ে দেখতে নড়েচড়ে বসেছে প্রশাসন। জেলার বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে পুলিশি তৎপরতা।
সূত্রের খবর, এলাকার বিভিন্ন বাজারে খাদ্য নিয়ামক দফতর, রেগুলেটিং মার্কেট সংস্থা সহ পুলিশ যৌথ ভাবে অভিযান চালাচ্ছে। জয়গাঁ, বারোবিশা, শামুকতলায় ইতিমধ্যে কয়েকজন চিনির পাইকারের বিরুদ্ধে নজরদারি শুরু হয়েছে। মজুত নিয়ে সন্দেহ থাকায় কয়েকজন ব্যবসায়ীকে সতর্ক করে নোটিস দেওয়া হয়েছে। নিয়ম ভাঙার প্রমাণ মিললে কড়া ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন পুলিশ সুপার অমিতকুমার শাহ।
জুলাই মাসে জেলার খুচরো বাজারে প্রতি কেজি চিনি প্রায় ৪৫ টাকায় বিক্রি হয়েছে। বর্তমানে সেই দাম অনেক জায়গায় ৭০ টাকার কাছাকাছি পৌঁছেছে। ব্যবসায়ীদের একাংশ বাজারে সরবরাহ কম থাকার কারণ দেখালেও প্রশাসন সেই যুক্তি মানছে না। সরকারের বক্তব্য, রাজ্যে চিনির জোগানে ঘাটতি নেই। তাই অস্বাভাবিক দাম বৃদ্ধির পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
শহরের কয়েকটি বড় শপিং মলে তুলনামূলক কম দামে চিনি বিক্রি হচ্ছে। সেখানে কেজি প্রতি প্রায় ৫৫ টাকা দরে চিনি মিলছে। ফলে শহরের কিছু ক্রেতা সেই সুবিধা নিতে পারছেন। কিন্তু গ্রামের মানুষের কাছে এই সুযোগ নেই। ফলে বেশি দাম দিয়েই চিনি কিনতে হচ্ছে। প্রশাসনের নজরে রয়েছে ফালাকাটা, বীরপাড়া, মাদারিহাটের বাজারও। সেখানে মজুতদারি বা বেআইনি ভাবে দাম বাড়ানোর অভিযোগ মিললেই অভিযান চালাবে পুলিশ।
আহত পরিবারের আরও দুই সদস্য
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের