নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া - একটি শিশু-সহ একাধিক মহিলা যাত্রীকে নিয়ে মাঝপথে আচমকাই আটকে গেল লিফট। দরজা কিছুতেই না খোলায় ভিতরে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রায় তিন ঘণ্টা ধরে লিফটের ভিতরেই আটকে থাকতে হয় তাদের। দীর্ঘক্ষণ পর বাইরে বেরিয়ে এসে কান্নায় ভেঙে পড়েন কয়েকজন যাত্রী। ঘটনায় যাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
রেল সূত্রে জানা গেছে, সোমবার সকাল প্রায় ৭টা নাগাদ আদ্রা রেল স্টেশনের ৩ ও ৪ নম্বর প্ল্যাটফর্মের লিফটটি যান্ত্রিক ত্রুটির কারণে মাঝপথে আটকে যায়। সেই সময় লিফটের ভিতরে ছিলেন একটি শিশু-সহ একাধিক মহিলা যাত্রী। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন রেল প্রশাসনের আধিকারিক এবং আদ্রা RPF-এর জওয়ানেরা। যাত্রীদের উদ্ধারের জন্য শুরু হয় তৎপরতা। পরে ঘটনাস্থলে পৌঁছন রেলের সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার বিকাশ কুমার-সহ অন্যান্য আধিকারিকেরা। আটকে থাকা যাত্রীদের কাছে জল ও বিস্কুটও পৌঁছে দেওয়া হয়।
এরপর রেলের ইঞ্জিনিয়ার এবং RPF জওয়ানরা দীর্ঘক্ষণ চেষ্টা চালান। প্রায় তিন ঘণ্টা পর অবশেষে লিফটের দরজা খোলা সম্ভব হয় এবং ভিতরে থাকা সকল যাত্রীকে নিরাপদে বাইরে বের করে আনা হয়। ঘটনাকে কেন্দ্র করে স্টেশন চত্বরে বেশ কিছুক্ষণ চাঞ্চল্য তৈরি হয়। তবে যাত্রীদের নিরাপত্তার সঙ্গে যুক্ত লিফট কীভাবে এতক্ষণ বিকল হয়ে রইল এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়া গেল না, তা নিয়ে রেল প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
রেলযাত্রী ঝর্ণা দাস জানান, 'আমি রঘুনাথপুর থেকে আসছি, বিষ্ণুপুর যাব। সকাল সাতটা থেকে প্রায় পৌনে দশটা (৯:৪০) পর্যন্ত আমি এই লিফটে আটকে ছিলাম। আসলে বাঁকুড়াগামী সাতটা পাচের ট্রেনটা ধরব বলে তাড়াতাড়ি করে লিফটে উঠেছিলাম, কারণ আমার হাঁটুতে ভীষণ ব্যথা, সিঁড়ি দিয়ে উঠতে পারি না। লিফটে উঠে ওপরের দিকে নেমে যাওয়ার পরই এটা মাঝপথে আটকে যায়। ভিতরে খুব খাটু খাটু করছিল আর হাত-পা কাঁপছিল। পরে আমাকে ঠান্ডা জল দেওয়া হয়, জল খেয়ে কিছুটা সুবিধা হয়। কিন্তু লিফট থেকে বেরোনোর পরও আতঙ্কে আমার হাত-পা আর শরীর এখনো কাঁপছে'।
তিনি আরও জানান,' আমার মেয়ে আসছে, ওর সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করছি। এখনও টিকিট কাটা রয়েছে, কিন্তু কী করব বুঝতে পারছি না। রেলের এই অব্যবস্থা কোনোভাবেই মেনে নেওয়া যায় না, এগুলো হয় পুরোপুরি বন্ধ করে দেওয়া উচিত, না হয় ঠিকমতো মেলানো বা তদারকি করা দরকার'।
মজুতদারদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের বার্তা
আহত পরিবারের আরও দুই সদস্য
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের