নিজস্ব প্রতিনিধি , হাওড়া - এক স্বর্ণ ব্যবসায়ীকে মারধর এবং দোকানের মহিলা কর্মীদের উপর হামলার অভিযোগ উঠল এক সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে। অভিযোগ, এক গ্রাহকের সঙ্গে সোনার কাজের ওজন এবং টাকা-পয়সা নিয়ে বচসার পরেই ওই সিভিক ভলেন্টিয়ার দোকানে এসে ব্যবসায়ীকে চড় মারেন। শুধু দোকানের মালিকই নন, তার দুই মহিলা কর্মীকেও মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনায় একজনের মুখে আঘাত লাগে। দোকান মালিকের কানেও চোট লেগেছে বলে দাবি। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাঁতরাগাছি কেদার ভট্টাচার্য লেনের একটি সোনার দোকানে ঘটনাটি ঘটে। দোকান মালিকের দাবি, এক গ্রাহক প্রায় দেড় গ্রামের সোনার কাজ দিয়েছিলেন। কাজ দু’বার করেও পছন্দ না হওয়ায় তৃতীয়বারে সোনার ওজন দাঁড়ায় প্রায় ১ গ্রাম ৪৫০ মিলি। নিয়ম অনুযায়ী বাকি ৫০ মিলি সোনার দাম ও মজুরি মিলিয়ে প্রায় ১২০০ টাকা পাওনা ছিল। গ্রাহক একই দিনে কাজটি HID করে দেওয়ার দাবি জানান। কিন্তু দোকান মালিক জানান, এই কাজ করতে প্রায় তিন দিন সময় লাগে। রবিবার দোকান বন্ধ থাকায় সোমবার বা মঙ্গলবার কাজটি দেওয়া সম্ভব বলে জানানো হয়। এরপরই ওই গ্রাহক জগাছা থানায় কর্মরত সিভিক ভলেন্টিয়ার প্রসেনজিৎ আঁশকে সঙ্গে নিয়ে দোকানে আসেন বলে অভিযোগ।
অভিযোগ, দোকানে ঢুকেই প্রসেনজিৎ আঁশ ব্যবসায়ীকে মারধর শুরু করেন। তাকে একাধিকবার চড় মারা হয় বলে দাবি। দোকানে থাকা মালিকের পরিবারের দুই মহিলা কর্মীকেও মারধর করা হয়। ঘটনায় একজনের মুখ ফেটে যায় বলে অভিযোগ। ঘটনার পর আক্রান্তরা চিকিৎসার জন্য মেডিকেল পরীক্ষা করান। এরপর চ্যাটার্জিহাট থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করা হয়। দোকান মালিকের আরও অভিযোগ, ওই সিভিক ভলেন্টিয়ার এলাকায় তোলাবাজি করেন। যদিও এই অভিযোগের সত্যতা এখনও যাচাই হয়নি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে।
স্বর্ণ ব্যবসায়ী জানান, 'কালকে আমি দোকানেই ছিলাম। এক কাস্টমারের দেড় গ্রামের কাজ আগে দু’বার করেছি। এবার পছন্দ না হওয়ায় হলমার্ক করিনি, বলেছিলাম পছন্দ হলে পরে করব। পরে কাজটি ১ গ্রাম ৪৫০ মিলি হওয়ায় মজুরিও ১৯০০ টাকা থেকে ১২০০ টাকা দিতে রাজি হন। কিন্তু বাড়ি গিয়ে ফোন করে সেদিনই এইচইউআইডি করার জন্য চাপ দিতে থাকেন। আমি বলি, এইচইউআইডি করতে তিন দিন সময় লাগে'।এরপর উনি এক অপরিচিত ব্যক্তিকে নিয়ে দোকানে আসেন'।
তিনি আরও জানান,'ওই ব্যক্তি নিজেকে জগাছা থানার লোক বলে পরিচয় দেন এবং কোনও কথা না শুনেই আমাকে চড় মারেন। আমার দুই মহিলা কর্মীকেও মারধর করা হয়। মার খেয়ে আমার কান ভারী হয়ে যায়, শরীরের বিভিন্ন জায়গায় আঘাত লাগে। পরিস্থিতিতে রেগে গিয়ে আমিও তাকে একটি চড় মারি। পরে আমরা হাসপাতালে গিয়ে মেডিকেল করাই এবং থানায় GD করি। পুলিশ মেডিকেল রিপোর্ট দেখে লিখিত অভিযোগ দিতে বলেছে'।
৩ ঘণ্টা লিফটে আটকে আতঙ্কিত যাত্রীরা, রেলের নিরাপত্তা ব্যবস্থায় উঠল প্রশ্ন
মজুতদারদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের বার্তা
আহত পরিবারের আরও দুই সদস্য
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের