নিজস্ব প্রতিনিধি, দিল্লি - গত ৩ জানুয়ারি ভোররাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস সহ একাধিক জায়গায় বোমাবর্ষণ করে মার্কিন সেনা। সস্ত্রীক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বন্দি করে মার্কিন সেনার ‘ডেল্টা ফোর্স’। এরপর সে দেশের অন্তর্বর্তী প্রেসিডেন্টের দায়িত্ব দেওয়া হয়েছে ডেলসি রদ্রিগেজকে। এই আবহে রদ্রিগেজের সঙ্গে ফোনালাপ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।
ভারত-ভেনেজুয়েলার কূটনৈতিক সম্পর্কে নয়া সমীকরণ। শুক্রবার রাতে ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের সঙ্গে ফোনালাপ সারেন মোদি। এরপর নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে ভারতের প্রধানমন্ত্রী লিখেছেন, “ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের সঙ্গে কথা বললাম। দুই দেশের সম্পর্ক সব ক্ষেত্রে আরও শক্তিশালী করার বিষয়ে আমাদের মত এক। আগামী দিনে ভারত-ভেনেজুয়েলা দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে।“
বামপন্থী মাদুরোর পরবর্তী সময়ে নতুন দায়িত্বপ্রাপ্ত প্রেসিডেন্টের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর এই আলাপচারিতা বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞমহল। বলে রাখা ভালো, একটা সময় ভেনেজুয়েলার অপরিশোধিত তেলের অর্ধেকই রফতানি হতো ভারতে। তবে দ্বিতীয়বার ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট পদে বসায় ভেনেজুয়েলার সঙ্গে ভারতে বাণিজ্যে কোপ পড়েছে
হিরোশিমা বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়ে দুর্ঘটনা, হাসপাতালে মৃত্যু ২৪ বছরের ছাত্রের
হিমবাহ ধসেই মহাপ্রলয়, ৫.২ মাত্রার কম্পনও হয়েছিল পার্বত্য এলাকায়
ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে
অন্ধকারকে জয় করেছে এরিক
অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ
৭.৮ শতাংশ জিডিপি বৃদ্ধিতে উচ্ছ্বাস, দেশবাসীকে স্বদেশি পণ্য ব্যবহারের বার্তা প্রধানমন্ত্রীর
জলবায়ু পরিবর্তনের জেরেই হড়পা বান, রাষ্ট্রপুঞ্জের বিশেষ তহবিল থেকে সাহায্য চাইল কাঠমান্ডু
বাস থামল কাশ্মীরে গেটের কাছে, ২৪ ঘণ্টার মধ্যেই ধরা পড়ল অভিযুক্তরা
সঞ্চয়ের টাকা ভেসে যাওয়ায় অনিশ্চিত হয়েছিল চিকিৎসা, বিনামূল্যে কিডনি প্রতিস্থাপনের দায়িত্ব নিল হাসপাতাল
১.৪৫ কোটি ভোটারের মধ্যে প্রায় এক-তৃতীয়াংশের নাম নেই নতুন তালিকায়
শনিবারের কর্মসূচি ঘিরে মামলা, আপাতত কোনও নিষেধাজ্ঞা নয়
নিট আন্দোলন থেকে ককরোচের পথচলা, নেতৃত্বের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও মুখ খুললেন সমাজকর্মী
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে এখনও ডাকেনি বাংলাদেশকে, তবু যোগ দেওয়ার আগ্রহে জোর আলোচনা
মৃতদেহ শনাক্তকরণে সমস্যা, মর্গে জায়গা নেই, বাড়ছে নিখোঁজদের পরিবারের উদ্বেগ
সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য, মহিলা কর্মীকে আটক করে তদন্তে পুলিশ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের