নিজস্ব প্রতিনিধি , কাঠমান্ডু - ভয়াবহ হড়পা বানের পর বিপুল ক্ষয়ক্ষতির মুখে নেপাল। এই বিপর্যয়ের জন্য মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনকেই দায়ী করছে কাঠমান্ডু। বিশ্বের ধনী দেশগুলির গ্রিনহাউস গ্যাস নির্গমনের দিকেও আঙুল তুলেছে তারা। বিষয়টি নিয়ে ফের শুরু চর্চা।
গত সপ্তাহে নেপাল-তিব্বত সীমান্তে হড়পা বান নামে। প্রায় ৬ দিন পরেও বহু মানুষ নিখোঁজ। নেপালের বিপর্যয় মোকাবিলা দফতরের হিসাব অনুযায়ী, সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ৯৩৯ জনের দেহ উদ্ধার হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে ১১,৩৭৯ জনকে। এখনও ৩৯২৫ জনের সন্ধান মেলেনি। নয়াদিল্লি জানিয়েছে, সোমবার রাত ৯টা পর্যন্ত ১৫৮ জন ভারতীয়কেও উদ্ধার করা হয়েছে।বিপর্যয়ের ক্ষয়ক্ষতি সামলে উঠতে নেপালের প্রয়োজন অন্তত ৫০০ কোটি ডলার। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৪৭ হাজার ৫৮৪ কোটি টাকা।
এই পরিস্থিতিতে রাষ্ট্রপুঞ্জের দ্বারস্থ হয়েছে কাঠমান্ডু। জলবায়ুজনিত বিপর্যয়ের ক্ষতি সামলানোর জন্য তৈরি বিশেষ তহবিল থেকে জরুরি আর্থিক সাহায্য চেয়েছে তারা।নেপালের পরিবেশ মন্ত্রকের অধীন জলবায়ু পরিবর্তন বিভাগের প্রধান মহেশ্বর ধাকাল এই বিপর্যয়ের পিছনে মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের ভূমিকার কথা বলেছেন। তাঁর দাবি, সীমান্তে হিমবাহ ধসে হড়পা বান তৈরির অন্যতম কারণ জলবায়ুর পরিবর্তন। ধনী দেশগুলির দীর্ঘদিনের গ্রিনহাউস গ্যাস নির্গমনের প্রভাব নেপালের মতো দুর্বল দেশগুলিকে বহন করতে হচ্ছে বলেও অভিযোগ তাঁর।
মহেশ্বর বলেন, 'যারা সবচেয়ে কম ভূমিকা রেখেছে, তারাই সবচেয়ে বেশি ভুগছে'। আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনগুলিতে দীর্ঘদিন ধরেই উন্নয়নশীল দেশগুলি এই নিয়ে সরব। ২০২৩ সালে রাষ্ট্রপুঞ্জের জলবায়ু তহবিল তৈরির বিষয়ে সম্মতি মিললেও আমেরিকা-সহ কয়েকটি ধনী দেশ পর্যাপ্ত অর্থ দিতে আগ্রহ দেখায়নি বলে অভিযোগ। ফলে প্রয়োজনের তুলনায় তহবিলটি এখনও ছোট।
তহবিল তৈরির জন্য বিভিন্ন দেশ এখনও পর্যন্ত ৮২ কোটি ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। অথচ অন্তত ১১৯টি দেশ মোট ২৮০ কোটি ডলারের আর্থিক সহায়তা চেয়েছে। ফলে নেপালের মতো বড় বিপর্যয়ে প্রয়োজনীয় অর্থ জোগানো কঠিন।রাষ্ট্রপুঞ্জের জলবায়ু তহবিলের বোর্ডের প্রাক্তন সহ-সভাপতি রিচার্ড শেরম্যান জানিয়েছেন, নেপালকে প্রায় ২ কোটি ডলার দেওয়া সম্ভব হতে পারে। তবে বিপুল ক্ষয়ক্ষতির তুলনায় এই অর্থ যথেষ্ট নয় বলেও জানান তিনি।
সঞ্চয়ের টাকা ভেসে যাওয়ায় অনিশ্চিত হয়েছিল চিকিৎসা, বিনামূল্যে কিডনি প্রতিস্থাপনের দায়িত্ব নিল হাসপাতাল
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে এখনও ডাকেনি বাংলাদেশকে, তবু যোগ দেওয়ার আগ্রহে জোর আলোচনা
মৃতদেহ শনাক্তকরণে সমস্যা, মর্গে জায়গা নেই, বাড়ছে নিখোঁজদের পরিবারের উদ্বেগ
কলোরাডো নদীতে আচমকা জলস্ফীতি, ভেসে গেল পাথর-লোহার কাঠামো, ভাঙল ফুটব্রিজ
বিপর্যস্ত রাস্তায় একা দুই শিশু, সোশাল মিডিয়ায় ভিডিয়ো দেখে চোখে জল নেটিজেনদের
হিমবাহ ভেঙে নদীতে নেমেছিল জল, সঙ্গে মিশেছিল মাটি-পাথর, কী ভাবে তৈরি হল ভয়াবহ স্রোত, মিলল উত্তর
হড়পা বানে নিশ্চিহ্ন গ্রাম, স্বজন হারিয়ে বেঁচে ফেরার যন্ত্রণার কথা জানালেন তিনি
জুলিই আজ বিশ্বজুড়ে পরিচিত এক সফল চিত্রশিল্পী আর জনপ্রিয় মোটিভেশনাল স্পিকার হিসেবে
মৃত্যু ৬২৬, নিখোঁজ বহু! ফের হড়পা বানের আশঙ্কায় হাই অ্যালার্ট নেপালে
মৃতদেহের গয়না চুরির অভিযোগেও গ্রেফতার, উদ্ধার বিপুল নগদ টাকা
আমেরিকার সঙ্গে চুক্তিতে আশাবাদী কারাকাস, অর্থনীতি ঘুরে দাঁড়ানোর আশা রডরিগেজের
হড়পা বানের ধাক্কা সামলে ওঠার আগেই নতুন বিপদের ভ্রুকুটি, ফুঁসছে ভোটেকোশী-ত্রিশূলী
নেপালে নিখোঁজ ভারতীয়দের নিয়ে বাড়ছে উদ্বেগ! উদ্ধারে তৎপর দিল্লি, দেশে ফিরলেন অনেকে
ইতালির সংসার ছেড়ে প্রেমিকের ঘরে! ৪ সন্তানের মাকে ঘিরে চাঞ্চল্য
হড়পা বানে বিধ্বস্ত নেপালের সিদ্ধান্ত ঘিরে প্রশ্ন, তিব্বত সীমান্তে কি কূটনৈতিক চাপ?
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের