6a958b1fe545c_Gallery_1788176996042
আগস্ট ৩১, ২০২৬ বিকাল ০৭:৪৪ IST

দিল্লির SIR খসড়া তালিকায় বড় ধাক্কা! প্রতি ৩ জনে বাদ গেল ১ জনের নাম

নিজস্ব প্রতিনিধি , দিল্লি - দিল্লিতে ভোটার তালিকা সংশোধন ঘিরে বড় তথ্য সামনে এল। SIR-এর খসড়া তালিকায় নেই ৪৭.৭ লক্ষ ভোটারের নাম। আগের তালিকার তুলনায় এই সংখ্যা প্রায় এক-তৃতীয়াংশ। বিষয়টি ঘিরে উদ্বেগ ছড়িয়েছে রাজধানী জুড়ে।

৩০ জুন থেকে দিল্লিতে SIR-এর এনুমারেশন পর্ব শুরু হয়। ১৭ অগস্ট পর্যন্ত চলে সেই প্রক্রিয়া। এই সময়ে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের ফর্ম দেন বিএলও-রা। পরে তাঁদের কাছ থেকেই ফর্ম সংগ্রহ করা হয়। সেই তথ্য যাচাই করেই তৈরি হয়েছে খসড়া তালিকা। SIR শুরুর আগে দিল্লির ভোটার তালিকায় ছিল ১ কোটি ৪৫ লক্ষ নাম। এনুমারেশন পর্বে কমিশনের হাতে এসেছে ৯৭.৫ লক্ষ ফর্ম।

এরপর প্রকাশিত খসড়া তালিকা থেকে বাদ পড়েছে ৪৭ লক্ষ ৬২ হাজার নাম। অর্থাৎ প্রায় প্রতি ৩ জনে ১ জন ভোটারের নাম নেই নতুন তালিকায়। দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর কারণও জানায়। বাদ পড়া ভোটারদের মধ্যে মৃত ব্যক্তিরা রয়েছেন। অনেকে আবার অন্যত্র চলে গিয়েছেন। কারও নাম একাধিক জায়গায় ছিল। অনেকে এনুমারেশন ফর্ম জমা দেননি। অন্যান্য কারণেও কিছু নাম বাদ গেছে।

এই তালিকা তৈরির সময় রাজনৈতিক দলগুলিকেও যুক্ত করা হয়েছিল। বিএলও-রা বিভিন্ন দলের বুথ লেভেল এজেন্টদের সঙ্গে আলোচনা করেন। তাঁদের দেওয়া তথ্যও প্রক্রিয়ার মধ্যে রাখা হয়। এরপর সংশ্লিষ্ট তথ্য যাচাই করে খসড়া তালিকা তৈরি করা হয়েছে।তবে খসড়া তালিকা থেকেই চূড়ান্ত সিদ্ধান্ত হচ্ছে না। বাদ পড়া ভোটারদের ফের নাম তোলার সুযোগ দিয়েছে কমিশন। ৩১ অগস্ট থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। এজন্য ফর্ম ৬ ও প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। এরপর আবেদনকারীদের নথি যাচাই করবে কমিশন।

সেই কাজ শেষ করার সময়সীমা ২৯ অক্টোবর। যাচাইয়ের পর যোগ্য ভোটারদের নাম ফের তালিকায় উঠতে পারে। তাই চূড়ান্ত তালিকায় সংখ্যাটা বদলানোর সম্ভাবনা রয়েছে। SIR-এর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ৪ নভেম্বর। তার আগে এত বিপুল নাম বাদ যাওয়ায় প্রশ্ন উঠেছে। কোন কারণে কত নাম বাদ পড়ল, তা নিয়েও আলোচনা চলছে। এখন নজর রয়েছে আবেদন ও যাচাই প্রক্রিয়ার দিকে।

আরও পড়ুন

সন্ন্যাসী তো নন, রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা থাকতেই পারে! দীপকদের নিয়ে মন্তব্য ওয়াংচুকের
আগস্ট ৩১, ২০২৬

নিট আন্দোলন থেকে ককরোচের পথচলা, নেতৃত্বের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও মুখ খুললেন সমাজকর্মী

চোখ-কান ফুলে লাল, স্কুলে গিয়ে কী হয়েছিল ৩ বছরের শিশুর সঙ্গে! সিসিটিভি ফুটেজে সামনে এল ভয়াবহ ছবি
আগস্ট ৩১, ২০২৬

সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য, মহিলা কর্মীকে আটক করে তদন্তে পুলিশ

ইসলাম অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ! মন্ত্রীর মন্তব্যে তুমুল বিতর্ক, পদত্যাগের দাবি বিজেপির
আগস্ট ৩১, ২০২৬

বাসবরাজ রায়ারেড্ডির মন্তব্য ঘিরে সরব গেরুয়া শিবির, পদত্যাগ অথবা ক্ষমা চাওয়ার দাবি

চিকেনস নেক-এর নিরাপত্তায় নজর! সিকিমের প্রথম রেলপথ দ্রুত তৈরির দাবি সাংসদের
আগস্ট ৩১, ২০২৬

সিকিমে রেল যোগাযোগ তৈরির প্রকল্প ঘিরে ফের তৎপরতা, মেল্লি-ডেন্টাম নিয়েও আর্জি

অপহরণের পর রহস্যজনক হামলা! ৫৪ দিন হাসপাতালে লড়াই, শেষরক্ষা হল না ইনফ্লুয়েন্সারের
আগস্ট ৩০, ২০২৬

ময়নাতদন্তে জানা গেল, মৃত্যুর সময় অন্তঃসত্ত্বা ছিলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ঘটনাকে ঘিরে আরও ঘনীভূত রহস্য

মন কি বাত অনুষ্ঠানে উত্তমকে স্মরণ মোদির , জন্মশতবর্ষে মহানায়ককে বিশেষ শ্রদ্ধা
আগস্ট ৩০, ২০২৬

উত্তমের পাশপাশি সত্যজিৎ রায়ের কথাও বলেন মোদি

হড়পা বানে মুছে গেল স্কুল, গাছে উঠে প্রাণ বাঁচাল ৮ বছরের শিশু!
আগস্ট ২৯, ২০২৬

২ দিন পর মায়ের কাছে ফিরল ৮ বছরের শিশু

আপনারা ঈশ্বর নাকি! তুকারামের সিদ্ধান্তকে তীব্র ভর্ৎসনা হাই কোর্টের, বাতিল লাইসেন্স সাসপেনশন
আগস্ট ২৯, ২০২৬

এমসিএ-র ৫ রেস্তরাঁর লাইসেন্স সাসপেনশনে আদালতের আপত্তি, নিয়মের ফাঁসে আটকে থাকার প্রশ্ন

ফের বিদেশ সফরে প্রধানমন্ত্রী! এবার গন্তব্য উজবেকিস্তান-কিরগিজস্তান, নজরে SCO
আগস্ট ২৯, ২০২৬

চার দিনের বিদেশ সফরে মধ্য এশিয়ায় কৌশলগত সম্পর্ক আরও গভীর করার লক্ষ্য

নাড্ডার সঙ্গে বৈঠক সংরক্ষণ-বিরোধীদের, সরকারের অবস্থান কী, প্রশ্ন তুলল ককরোচ পার্টি
আগস্ট ২৯, ২০২৬

আন্দোলন নিয়ে মোদির মত কী, স্পষ্ট করার দাবি দীপকের, বৈঠক ঘিরে সরব আপও

মাঝরাতে সেতুর উপর একা ৩ বছরের শিশু! স্কুটার আঁকড়ে কান্না, পরে প্রকাশ্যে এল মর্মান্তিক সত্য
আগস্ট ২৯, ২০২৬

কান্না শুনে ছুটে এলেন স্থানীয়রা

সাফাইকর্মী অনুপস্থিত , বাচ্চাদের এঁটো থালা ধুয়ে নজর গড়লেন প্রধান শিক্ষক
আগস্ট ২৯, ২০২৬

নিজের হাতে স্কুল চত্বর ঝাড়ু দেন প্রধান শিক্ষকও

অস্পৃশ্যতারই আর এক রূপ, উত্তরাখণ্ডের ঘটনায় বিজেপি-আরএসএসকে নিশানা রাহুলের
আগস্ট ২৯, ২০২৬

খাড়গের সভাস্থল শুদ্ধিকরণ নিয়ে সরব রাহুল, ২০ দিন পর দলিত অপমানের বিচার দাবি

বোমা বিস্ফোরণের মতো আওয়াজ, আর বাঁচব না ভেবেছিলাম! নেপাল বিপর্যয়ের ভয়াবহ অভিজ্ঞতা শোনালেন ২১ ভারতীয় পর্যটক
আগস্ট ২৯, ২০২৬

নেপাল থেকে ফিরলেন ২১ তামিল পর্যটক, চোখের সামনে ভেসে গেল দু’টি বাস! বর্ণনায় শিউরে উঠবেন

সিএনজির দামে বড় ধাক্কা ! এক লাফে বাড়ল জ্বালানির খরচ
আগস্ট ২৯, ২০২৬

গ্যাসের দাম বাড়তেই বাড়ল পরিবহণ খরচ

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের