নিজস্ব প্রতিনিধি , কাঠমান্ডু - নেপালের ভয়াবহ হড়পা বানে পরিস্থিতি আরও জটিল হচ্ছে। মৃতের সংখ্যা ৯০০ ছাড়িয়েছে। একই সঙ্গে নিখোঁজের সংখ্যাও বেড়ে ৪২০০-র বেশি হয়েছে। তাঁদের মধ্যে বহু বিদেশি নাগরিক রয়েছেন। অন্যদিকে, চিনের তিব্বতে নিখোঁজ ৪৯ ভারতীয়কেও এখনও খুঁজে পাওয়া যায়নি।
বুধবার সকালে রাসুয়া জেলার ভোটেকোশী নদীতে আচমকা হড়পা বান নামে। চিন সীমান্তের কাছে থাকা ওই এলাকায় জলের সঙ্গে নেমে আসে বিপুল কাদা ও পাথর। মুহূর্তের মধ্যে ভেসে যায় একাধিক গ্রাম। এর পর থেকেই শুরু হয় উদ্ধার অভিযান। সোমবার সেই অভিযান ষষ্ঠ দিনে পড়েছে। নেপাল পুলিশের হিসাব অনুযায়ী, এখনও পর্যন্ত ৯০৩টি দেহ উদ্ধার হয়েছে। নিখোঁজ ৪২৪৭ জন। তাঁদের মধ্যে ৩২০ জন বিদেশি নাগরিক। আধিকারিকদের আশঙ্কা, কাদার নীচে এখনও বহু দেহ চাপা পড়ে থাকতে পারে।
বিপর্যয়ে নেপালের ৮টি জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। চিতোয়ান থেকে ২৭২টি দেহ উদ্ধার হয়েছে। নওয়ালপারসি পূর্বে মিলেছে ২০৭টি। নওয়ালপারসি পশ্চিমে উদ্ধার হয়েছে ১৫১টি দেহ। গোর্খায় ৬২টি দেহ। এ ছাড়া নুয়াকোটে ৯৫টি, ধাদিঙে ৫৫টি, তানাহুতে ৩৭টি ও রাসুয়ায় ২৪টি দেহ উদ্ধার হয়েছে। জলের প্রবল স্রোতে অনেক দেহ ঘটনাস্থল থেকে দূরে ভেসে গেছে। ফলে উদ্ধারকারীদের কাজ আরও কঠিন হয়ে পড়েছে।
দেহ উদ্ধার হলেও পরিচয় জানা যাচ্ছে না বহু ক্ষেত্রে। কাদা ও জলের স্রোতে দেহগুলির এমন অবস্থা হয়েছে যে দেখে শনাক্ত করা সম্ভব হচ্ছে না। তাই ডিএনএ নমুনা সংগ্রহ করে রাখছেন আধিকারিকরা। একই সঙ্গে মর্গগুলিতেও তৈরি হয়েছে জায়গার সঙ্কট। অস্থায়ী ভাবে কয়েকটি ভবনে দেহ রাখার ব্যবস্থা করা হলেও দীর্ঘদিন সংরক্ষণের মতো পরিকাঠামো নেই। পরিস্থিতির কথা মাথায় রেখে পর্যাপ্ত তথ্য সংগ্রহের পর গণকবরের সিদ্ধান্তও নিয়েছে নেপাল সরকার।
নেপালের পাশাপাশি সীমান্তের ওপারে তিব্বতেও হড়পা বান ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে। চিনের দাবি, সেখানে ১৬ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ ৫৪৭ জন। তাঁদের মধ্যে ৪৯ জন ভারতীয় রয়েছেন বলে জানিয়েছিল বেজিং। একটি তামিলনাড়ুর ভ্রমণ সংস্থার দাবি, ৪৯ জনের ওই দলটি কৈলাস-মানস সরোবর যাত্রায় গিয়েছিল। বুধবারের বিপর্যয়ের পর থেকেই তাঁদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। ফলে তাঁদের পরিবারগুলির মধ্যেও উদ্বেগ বাড়ছে।
এদিকে নেপালে নিখোঁজ রয়েছেন কলকাতার একটি পর্যটক দলের ৩২ জন সদস্য। সব মিলিয়ে পশ্চিমবঙ্গের ৩৭ জনের এখনও কোনও সন্ধান মেলেনি। নিখোঁজ ভারতীয়দের মধ্যে শুধু পর্যটকরাই নেই। জলবিদ্যুৎ প্রকল্পে কাজ করতে যাওয়া শ্রমিকদেরও খোঁজ পাওয়া যাচ্ছে না। পাশাপাশি নেপাল সেনা ও পুলিশের বেশ কয়েক জন সদস্যও নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের সন্ধানে নেপালের হাসপাতাল ও বিভিন্ন এলাকায় ভিড় করছেন পরিবারের সদস্যেরা।
পরিস্থিতি সামাল দিতে নেপালের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে ভারত। উদ্ধারকাজে সাহায্য করতে ভারতীয় দলও সেখানে পৌঁছেছে। তবে ধ্বংস হয়ে যাওয়া রাস্তা, সেতু এবং কাদার স্তূপের কারণে উদ্ধার অভিযান এখনও কঠিন। ফলে নিখোঁজদের সন্ধান পাওয়ার সঙ্গে সঙ্গে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
কলোরাডো নদীতে আচমকা জলস্ফীতি, ভেসে গেল পাথর-লোহার কাঠামো, ভাঙল ফুটব্রিজ
বিপর্যস্ত রাস্তায় একা দুই শিশু, সোশাল মিডিয়ায় ভিডিয়ো দেখে চোখে জল নেটিজেনদের
হিমবাহ ভেঙে নদীতে নেমেছিল জল, সঙ্গে মিশেছিল মাটি-পাথর, কী ভাবে তৈরি হল ভয়াবহ স্রোত, মিলল উত্তর
হড়পা বানে নিশ্চিহ্ন গ্রাম, স্বজন হারিয়ে বেঁচে ফেরার যন্ত্রণার কথা জানালেন তিনি
জুলিই আজ বিশ্বজুড়ে পরিচিত এক সফল চিত্রশিল্পী আর জনপ্রিয় মোটিভেশনাল স্পিকার হিসেবে
মৃত্যু ৬২৬, নিখোঁজ বহু! ফের হড়পা বানের আশঙ্কায় হাই অ্যালার্ট নেপালে
মৃতদেহের গয়না চুরির অভিযোগেও গ্রেফতার, উদ্ধার বিপুল নগদ টাকা
আমেরিকার সঙ্গে চুক্তিতে আশাবাদী কারাকাস, অর্থনীতি ঘুরে দাঁড়ানোর আশা রডরিগেজের
হড়পা বানের ধাক্কা সামলে ওঠার আগেই নতুন বিপদের ভ্রুকুটি, ফুঁসছে ভোটেকোশী-ত্রিশূলী
নেপালে নিখোঁজ ভারতীয়দের নিয়ে বাড়ছে উদ্বেগ! উদ্ধারে তৎপর দিল্লি, দেশে ফিরলেন অনেকে
ইতালির সংসার ছেড়ে প্রেমিকের ঘরে! ৪ সন্তানের মাকে ঘিরে চাঞ্চল্য
হড়পা বানে বিধ্বস্ত নেপালের সিদ্ধান্ত ঘিরে প্রশ্ন, তিব্বত সীমান্তে কি কূটনৈতিক চাপ?
বিপদসীমার উপরে জলস্তর, সরোবর ফেটে গেলে ফের প্লাবিত হতে পারে বিপর্যস্ত এলাকা
নেপাল বিপর্যয়ে দায় এড়াল চিন! নেপালের অভিযোগ খারিজ, কাঠমান্ডু-বেজিং সম্পর্কে চিড়ের আশঙ্কা
রাস্তা-সেতু ধ্বংস, কাদার স্তূপে থমকে উদ্ধারকাজ, বাড়ছে উদ্বেগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের