নিজস্ব প্রতিনিধি , দিল্লি - ককরোচ জনতা পার্টির প্রস্তাবিত মিছিল ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। এই কর্মসূচি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা হয়েছে। তবে আপাতত মিছিল বন্ধের নির্দেশ দেয়নি শীর্ষ আদালত। বিষয়টি নিয়ে স্বস্তিতে আরশোলা শিবির।
আগামী শনিবার দিল্লিতে মিছিল করবে ককরোচ জনতা পার্টি। ইন্ডিয়া গেট থেকে দিল্লি পুলিশের সদর দফতর পর্যন্ত যাওয়ার কথা রয়েছে। এই কর্মসূচি নিষিদ্ধ করার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেন দিল্লি পুলিশের এক অবসরপ্রাপ্ত কর্মী। তাঁর আবেদনের ভিত্তিতেই শুনানি হয়। তবে জরুরি ভিত্তিতে মামলাটিতে হস্তক্ষেপ করেনি আদালত। প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ বিষয়টি শুনেছে। বেঞ্চে ছিলেন বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি ভি মোহনাও।
আদালত জানায়, একই বিষয়ে আরও কয়েকটি মামলা বিচারাধীন রয়েছে। আগামী ১০ সেপ্টেম্বর সেই মামলাগুলির সঙ্গে এই আবেদন শোনা হতে পারে। তার আগে মিছিল নিয়ে কোনও নির্দেশ দিতে রাজি হয়নি আদালত। প্রয়োজনে পুলিশের কাছে আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে মামলাকারীকে।মিছিল ঘিরে আইনশৃঙ্খলার অবনতি হতে পারে, এমন আশঙ্কার কারণও দেখেনি আদালত।
প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেন, 'অন্তত এখনও পর্যন্ত সংশয়প্রকাশ করার কোনও কারণ আমাদের নেই। আমরা আশা করছি প্রত্যেকেই অত্যন্ত দায়িত্বশীল ভাবে ও শান্তিপূর্ণ আচরণ করবেন'। আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর দিল্লিতে ব্রিকস সম্মেলন রয়েছে। সেই কারণে মিছিল নিয়ে আপত্তি তুলেছিলেন মামলাকারী। অতীতে কৃত্রিম মেধা সম্মেলনের সময় যুব কংগ্রেসের বিক্ষোভের ঘটনাও আদালতে উল্লেখ করা হয়। কিন্তু সেই যুক্তিতে কর্মসূচি বন্ধের নির্দেশ দেয়নি শীর্ষ আদালত।
এর আগে ককরোচের সংসদ অভিযান ঘিরে উত্তেজনা হয়েছিল। ২০ জুলাই যন্তর মন্তর থেকে সেই কর্মসূচির ডাক দেওয়া হয়। সেখানে পুলিশি বাড়াবাড়ির অভিযোগ ওঠে। কয়েক জন পুলিশকর্মী আহত হয়েছিলেন বলেও দাবি করা হয়েছিল। এর পরেও যন্তর মন্তরে আন্দোলন চলতে থাকে। প্রায় এক মাস ধরে চলে সেই কর্মসূচি। আন্দোলনের জেরে ২৫ জুলাই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন ধর্মেন্দ্র প্রধান। পরে কেন্দ্রের সঙ্গে আলোচনায় বসেন ককরোচ নেতৃত্ব।
বৈঠকের পর আন্দোলন প্রত্যাহারের কথা জানায় সংগঠনটি। তাঁদের দাবি, কেন্দ্র তাঁদের দাবিগুলি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছে। তবে ধর্না প্রত্যাহার করলেও দাবিগুলি থেকে সরেনি ককরোচ। প্রতিশ্রুতি পূরণ না হলে ফের আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছিল তারা। সেই আবহেই ফের দিল্লিতে মিছিলের ডাক দিয়েছে সংগঠনটি। কর্মসূচি নিয়ে মামলা হলেও আপাতত আদালতের তরফে কোনও নিষেধাজ্ঞা নেই।
১.৪৫ কোটি ভোটারের মধ্যে প্রায় এক-তৃতীয়াংশের নাম নেই নতুন তালিকায়
নিট আন্দোলন থেকে ককরোচের পথচলা, নেতৃত্বের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও মুখ খুললেন সমাজকর্মী
সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য, মহিলা কর্মীকে আটক করে তদন্তে পুলিশ
বাসবরাজ রায়ারেড্ডির মন্তব্য ঘিরে সরব গেরুয়া শিবির, পদত্যাগ অথবা ক্ষমা চাওয়ার দাবি
সিকিমে রেল যোগাযোগ তৈরির প্রকল্প ঘিরে ফের তৎপরতা, মেল্লি-ডেন্টাম নিয়েও আর্জি
ময়নাতদন্তে জানা গেল, মৃত্যুর সময় অন্তঃসত্ত্বা ছিলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ঘটনাকে ঘিরে আরও ঘনীভূত রহস্য
উত্তমের পাশপাশি সত্যজিৎ রায়ের কথাও বলেন মোদি
২ দিন পর মায়ের কাছে ফিরল ৮ বছরের শিশু
এমসিএ-র ৫ রেস্তরাঁর লাইসেন্স সাসপেনশনে আদালতের আপত্তি, নিয়মের ফাঁসে আটকে থাকার প্রশ্ন
চার দিনের বিদেশ সফরে মধ্য এশিয়ায় কৌশলগত সম্পর্ক আরও গভীর করার লক্ষ্য
আন্দোলন নিয়ে মোদির মত কী, স্পষ্ট করার দাবি দীপকের, বৈঠক ঘিরে সরব আপও
কান্না শুনে ছুটে এলেন স্থানীয়রা
নিজের হাতে স্কুল চত্বর ঝাড়ু দেন প্রধান শিক্ষকও
খাড়গের সভাস্থল শুদ্ধিকরণ নিয়ে সরব রাহুল, ২০ দিন পর দলিত অপমানের বিচার দাবি
নেপাল থেকে ফিরলেন ২১ তামিল পর্যটক, চোখের সামনে ভেসে গেল দু’টি বাস! বর্ণনায় শিউরে উঠবেন
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের