নিজস্ব প্রতিনিধি , দিল্লি - প্লে স্কুলে ৩ বছরের শিশুর উপর নির্যাতনের অভিযোগ উঠল মহিলা কর্মীর বিরুদ্ধে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে দিল্লিতে। স্কুল থেকে ফেরার পর শিশুটির শরীরে আঘাতের চিহ্ন দেখতে পান তার বাবা-মা। তদন্তে নেমে অভিযুক্তকে আটক করেছে পুলিশ। পকসো আইনে মামলা রুজু করা হয়েছে।
ঘটনাটি গত ১৮ অগস্টের। ওই দিন স্কুল থেকে বাড়ি ফেরে শিশুটি। তখন তার চোখ ও কান ফুলে লাল হয়ে ছিল। পাশাপাশি শুরু হয় লাগাতার বমি। কানে তীব্র যন্ত্রণার কথাও জানায় সে। উদ্বিগ্ন বাবা-মা দ্রুত তাকে চিকিৎসকের কাছে নিয়ে যান।চিকিৎসক পরীক্ষা করে জানান, শিশুটির কানে জোরে আঘাত লাগার কারণেই ফোলাভাব ও যন্ত্রণা হচ্ছে। পরে সিটি স্ক্যান করানো হয়। রিপোর্টে কানে গুরুতর চোটের বিষয়টি ধরা পড়ে।
চিকিৎসক জানান, আঘাতটি এক-দু'দিনে ঠিক হওয়ার মতো নয়। এরপর শিশুটিকে হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেওয়া হয়।চিকিৎসকের পরামর্শের পর স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন শিশুটির বাবা-মা। তাঁদের প্রশ্ন ছিল, কী ভাবে এমন চোট পেল তাঁদের সন্তান। অভিযোগ, প্রথম দিকে স্কুলের তরফে মারধরের বিষয়টি মানা হয়নি। এরপর শিশুটির বাবা স্কুলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখতে চান।
পরিবারের অভিযোগ, ফুটেজ দেখানোর জন্য স্কুল কর্তৃপক্ষ ১৫০০ টাকা দাবি করেছিল। প্রথমে ক্লাসরুমের সমস্ত ক্যামেরার রেকর্ডিংও দেখানো হয়নি বলে অভিযোগ। পরে পরিবারের চাপের মুখে ফুটেজ দেখানো হয়। সেখানেই সামনে আসে শিশুটির উপর নির্যাতনের ছবি। পরিবারের দাবি, ১৮ অগস্টের ফুটেজে এক মহিলা কর্মীকে শিশুটির সঙ্গে অমানবিক আচরণ করতে দেখা যায়। ১৬ ও ১৭ অগস্টের ফুটেজেও একই ধরনের ঘটনার ছবি ধরা পড়েছে বলে অভিযোগ। শিশুটিকে একটি চেয়ারের সঙ্গে প্রায় ৩ ঘণ্টা বেঁধে রাখা হয়েছিল বলেও দাবি পরিবারের।
ফুটেজে আর দেখা গেছে, বাঁধা অবস্থাতেই শিশুটি শিক্ষকের দিকে এগিয়ে যায়। পা বাড়িয়ে তাকে ছেড়ে দেওয়ার অনুরোধ করে সে। অভিযোগ, এরপর ওই মহিলা কর্মী শিশুটিকে মারধর করে চেয়ারের উপর থেকে ফেলে দেন। একাধিক দিন ধরে একই ভাবে শিশুটির উপর অত্যাচার করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। এদিকে সিসিটিভি ফুটেজ সামনে আসার পর স্কুলের তরফে দাবি করা হয়, শিশুটি ক্লাসে অত্যন্ত দুষ্টুমি করত। তবে এই বক্তব্য মানতে নারাজ তার বাবা।
তাঁর দাবি, সন্তানের আচরণ নিয়ে স্কুলের তরফে আগে কখনও কোনও অভিযোগ জানানো হয়নি। বরং স্কুলে সবকিছু স্বাভাবিক রয়েছে বলেই তাঁদের জানানো হয়েছিল। ঘটনার পর শিশুটির পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতে পকসো আইনে মামলা করেছে পুলিশ। ওই মহিলা কর্মীকে আটক করা হয়েছে। পাশাপাশি ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা জানতে স্কুলের শিক্ষক-শিক্ষিকাদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বাসবরাজ রায়ারেড্ডির মন্তব্য ঘিরে সরব গেরুয়া শিবির, পদত্যাগ অথবা ক্ষমা চাওয়ার দাবি
সিকিমে রেল যোগাযোগ তৈরির প্রকল্প ঘিরে ফের তৎপরতা, মেল্লি-ডেন্টাম নিয়েও আর্জি
ময়নাতদন্তে জানা গেল, মৃত্যুর সময় অন্তঃসত্ত্বা ছিলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ঘটনাকে ঘিরে আরও ঘনীভূত রহস্য
উত্তমের পাশপাশি সত্যজিৎ রায়ের কথাও বলেন মোদি
২ দিন পর মায়ের কাছে ফিরল ৮ বছরের শিশু
এমসিএ-র ৫ রেস্তরাঁর লাইসেন্স সাসপেনশনে আদালতের আপত্তি, নিয়মের ফাঁসে আটকে থাকার প্রশ্ন
চার দিনের বিদেশ সফরে মধ্য এশিয়ায় কৌশলগত সম্পর্ক আরও গভীর করার লক্ষ্য
আন্দোলন নিয়ে মোদির মত কী, স্পষ্ট করার দাবি দীপকের, বৈঠক ঘিরে সরব আপও
কান্না শুনে ছুটে এলেন স্থানীয়রা
নিজের হাতে স্কুল চত্বর ঝাড়ু দেন প্রধান শিক্ষকও
খাড়গের সভাস্থল শুদ্ধিকরণ নিয়ে সরব রাহুল, ২০ দিন পর দলিত অপমানের বিচার দাবি
নেপাল থেকে ফিরলেন ২১ তামিল পর্যটক, চোখের সামনে ভেসে গেল দু’টি বাস! বর্ণনায় শিউরে উঠবেন
গ্যাসের দাম বাড়তেই বাড়ল পরিবহণ খরচ
এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ
বিনিয়োগের সম্ভাবনা নিয়ে ব্যবসায়ী মহলের সঙ্গে আলোচনা, ভারত-আমেরিকা অর্থনৈতিক সম্পর্কেও নজর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের