নিজস্ব প্রতিনিধি , দিল্লি - জিডিপি বৃদ্ধির হার প্রত্যাশার তুলনায় বেশি হওয়ায় উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশবাসীকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি বিরোধীদেরও নিশানা করেন তিনি। নাম না করে রাহুল গান্ধীর দিকে 'ঝুট কি গুঞ্জ' মন্তব্য ছুড়ে দেন প্রধানমন্ত্রী। তাঁর বক্তব্য ঘিরে নতুন করে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে।
মঙ্গলবার সকালে নিজের এক্স হ্যান্ডেলে একটি ভিডিয়ো পোস্ট করেন মোদি। সেখানেই ভারতের অর্থনীতির সাম্প্রতিক সাফল্যের কথা তুলে ধরেন তিনি। প্রধানমন্ত্রীর বক্তব্য, গোটা বিশ্ব যখন যুদ্ধ ও সংঘাতের মধ্যে দিয়ে যাচ্ছে, তখনও দ্রুত এগিয়ে চলেছে ভারতের অর্থনীতি। পণ্য সরবরাহের ক্ষেত্রে নানা সমস্যা তৈরি হলেও দেশের অগ্রগতির গতি থামেনি বলে দাবি করেন তিনি। জিডিপির পরিসংখ্যান প্রকাশ্যে আসার পর দেশবাসীকে অভিনন্দনও জানান মোদি।
পাশাপাশি বিরোধীদের কটাক্ষ করে বলেন, 'কিছু মানুষ 'ঝুট কি গুঞ্জ' ছড়িয়ে দেশবাসীকে নিরাশ করছে'। তাঁর দাবি, সেই সমস্ত নেতিবাচক প্রচারকে ভুল প্রমাণ করেই এগিয়ে চলেছে ভারতের অর্থনীতি।অর্থনীতির এই গতি ধরে রাখতে আত্মনির্ভর ভারত ও 'ভোকাল ফর লোকাল'-এর উপর জোর দেন প্রধানমন্ত্রী। তাঁর পরামর্শ, বিদেশে গিয়ে বিয়ে বা বেড়ানোর পরিবর্তে দেশের মধ্যেই সেই আয়োজন করা উচিত। প্রয়োজন না থাকলে সোনা কেনা থেকেও বিরত থাকার বার্তা দেন তিনি।
এছাড়া ভারতীয়রা যত বেশি দেশীয় পণ্য ব্যবহার করবেন, ততই দেশের অর্থনীতি শক্তিশালী হবে বলে মনে করেন মোদি। ২০২৬-২৭ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে জিডিপি বৃদ্ধির হার নিয়ে অর্থনীতিবিদদের পূর্বাভাস ছিল ৭.১ শতাংশ। কিন্তু প্রকাশিত পরিসংখ্যানে সেই অনুমান ছাপিয়ে বৃদ্ধি হয়েছে ৭.৮ শতাংশ। এই পরিসংখ্যান সামনে আসার পরেই প্রধানমন্ত্রী সংবাদ সংস্থা এএনআইকে জানায়, নেতিবাচক প্রচার সত্ত্বেও দেশ এগিয়ে চলেছে। তার পরেই এই ভিডিয়ো বার্তা প্রকাশ করেন তিনি।
মোদির বক্তব্যে ব্যবহৃত 'ঝুট কি গুঞ্জ' শব্দবন্ধ নিয়েও শুরু হয়েছে আলোচনা। বিজেপির বিরুদ্ধে রাহুল গান্ধীর তোলা ৪০টি অভিযোগের মধ্যে ২৯টি মিথ্যা-এমন দাবি করে 'ঝুট কি গুঞ্জ' নামে একটি ব্যঙ্গাত্মক ওয়েবসাইট চালু করেছিল বিজেপি। সেই প্রেক্ষিতেই মোদি ওই শব্দবন্ধ ব্যবহার করে রাহুলকে নিশানা করেছেন বলে মনে করা হচ্ছে।জিডিপির এই বৃদ্ধিকে আগামী দিনে আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যেই দেশীয় উৎপাদন ও স্বনির্ভরতার উপর জোর দেন প্রধানমন্ত্রী। তাঁর মতে, এই পথেই দেশের যুবসমাজের জন্য আরও শক্তিশালী অর্থনীতি ও উন্নত ভারতের ভিত তৈরি করা সম্ভব।
বাস থামল কাশ্মীরে গেটের কাছে, ২৪ ঘণ্টার মধ্যেই ধরা পড়ল অভিযুক্তরা
১.৪৫ কোটি ভোটারের মধ্যে প্রায় এক-তৃতীয়াংশের নাম নেই নতুন তালিকায়
শনিবারের কর্মসূচি ঘিরে মামলা, আপাতত কোনও নিষেধাজ্ঞা নয়
নিট আন্দোলন থেকে ককরোচের পথচলা, নেতৃত্বের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও মুখ খুললেন সমাজকর্মী
সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য, মহিলা কর্মীকে আটক করে তদন্তে পুলিশ
বাসবরাজ রায়ারেড্ডির মন্তব্য ঘিরে সরব গেরুয়া শিবির, পদত্যাগ অথবা ক্ষমা চাওয়ার দাবি
সিকিমে রেল যোগাযোগ তৈরির প্রকল্প ঘিরে ফের তৎপরতা, মেল্লি-ডেন্টাম নিয়েও আর্জি
ময়নাতদন্তে জানা গেল, মৃত্যুর সময় অন্তঃসত্ত্বা ছিলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ঘটনাকে ঘিরে আরও ঘনীভূত রহস্য
উত্তমের পাশপাশি সত্যজিৎ রায়ের কথাও বলেন মোদি
২ দিন পর মায়ের কাছে ফিরল ৮ বছরের শিশু
এমসিএ-র ৫ রেস্তরাঁর লাইসেন্স সাসপেনশনে আদালতের আপত্তি, নিয়মের ফাঁসে আটকে থাকার প্রশ্ন
চার দিনের বিদেশ সফরে মধ্য এশিয়ায় কৌশলগত সম্পর্ক আরও গভীর করার লক্ষ্য
আন্দোলন নিয়ে মোদির মত কী, স্পষ্ট করার দাবি দীপকের, বৈঠক ঘিরে সরব আপও
কান্না শুনে ছুটে এলেন স্থানীয়রা
নিজের হাতে স্কুল চত্বর ঝাড়ু দেন প্রধান শিক্ষকও
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের