নিজস্ব প্রতিনিধি , মুম্বাই - ফোনে কথা বলতে বলতে গাড়ি চালানোর মাশুল দিল ৮:বছরের এক শিশু। বেপরোয়া গাড়ির তলায় পিষে প্রাণ গেল খুদে রমীন্দ্র গুপ্তর। জিজামাতা গার্ডেনের কাছের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ইতিমধ্যেই অভিযুক্ত জিম ট্রেনার মেঘনা রাওয়ালকে গ্রেফতার করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে , রবিবার জিজামাতা গার্ডেনের কাছে দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছিলেন মেঘনা। সেই সময় রাস্তা পার হওয়ার চেষ্টা করছিল রমীন্দ্র। আচমকাই শিশুটি গাড়ির সামনে চলে আসে। সেই মুহূর্তে মেঘনা ফোনে কথা বলায় ব্যস্ত ছিলেন। ফলে সামনে থাকা শিশুটিকে সময়মতো দেখতে পাননি তিনি। এর পরেই গাড়িটি রমীন্দ্রকে ধাক্কা মারে। সংঘর্ষের পরও গাড়ি থামানো হয়নি। শিশুটি গাড়ির নীচে আটকে গিয়ে কিছুটা পথ টেনে নিয়ে যাওয়া হয় বলে এলাকার বাসিন্দাদের। দুর্ঘটনার দৃশ্য দেখে এলাকার বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। তারাই গাড়ি থামিয়ে রমীন্দ্রকে উদ্ধার করেন। গুরুতর জখম অবস্থায় শিশুটিকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার পর তদন্ত শুরু করে বান্দ্রা থানার পুলিশ। মেঘনাকে গ্রেফতার করার পাশাপাশি ভারতীয় ন্যায় সংহিতার ১০৫, ২৮১ , ১২৫ নম্বর ধারা আর মোটর ভেহিক্যালস অ্যাক্টের ১৮৪ নম্বর ধারায় মামলা দায়ের করা হয়েছে। দুর্ঘটনার সময় গাড়িটির প্রকৃত গতি কত ছিল, চালক ঠিক কী করছিলেন আর কী পরিস্থিতিতে ধাক্কাটি ঘটল সেই সব বিষয় খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পরপর দুর্ঘটনার ঘটনায় ফের প্রশ্ন উঠেছে পথ নিরাপত্তা নিয়ে। এরই মধ্যে নালাসোপারায় ১৬ বছরের এক কিশোরের চালানো গাড়ির ধাক্কায় ২ জনের মৃত্যু আরও এক জনের গুরুতর আহত হওয়ার অভিযোগ সামনে এসেছিল। সেই ঘটনায় কিশোরকে হেফাজতে নেওয়ার পাশাপাশি গাড়ির মালিককেও গ্রেফতার করেছিল পুলিশ।
হিরোশিমা বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়ে দুর্ঘটনা, হাসপাতালে মৃত্যু ২৪ বছরের ছাত্রের
৭.৮ শতাংশ জিডিপি বৃদ্ধিতে উচ্ছ্বাস, দেশবাসীকে স্বদেশি পণ্য ব্যবহারের বার্তা প্রধানমন্ত্রীর
বাস থামল কাশ্মীরে গেটের কাছে, ২৪ ঘণ্টার মধ্যেই ধরা পড়ল অভিযুক্তরা
১.৪৫ কোটি ভোটারের মধ্যে প্রায় এক-তৃতীয়াংশের নাম নেই নতুন তালিকায়
শনিবারের কর্মসূচি ঘিরে মামলা, আপাতত কোনও নিষেধাজ্ঞা নয়
নিট আন্দোলন থেকে ককরোচের পথচলা, নেতৃত্বের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও মুখ খুললেন সমাজকর্মী
সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য, মহিলা কর্মীকে আটক করে তদন্তে পুলিশ
বাসবরাজ রায়ারেড্ডির মন্তব্য ঘিরে সরব গেরুয়া শিবির, পদত্যাগ অথবা ক্ষমা চাওয়ার দাবি
সিকিমে রেল যোগাযোগ তৈরির প্রকল্প ঘিরে ফের তৎপরতা, মেল্লি-ডেন্টাম নিয়েও আর্জি
ময়নাতদন্তে জানা গেল, মৃত্যুর সময় অন্তঃসত্ত্বা ছিলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ঘটনাকে ঘিরে আরও ঘনীভূত রহস্য
উত্তমের পাশপাশি সত্যজিৎ রায়ের কথাও বলেন মোদি
২ দিন পর মায়ের কাছে ফিরল ৮ বছরের শিশু
এমসিএ-র ৫ রেস্তরাঁর লাইসেন্স সাসপেনশনে আদালতের আপত্তি, নিয়মের ফাঁসে আটকে থাকার প্রশ্ন
চার দিনের বিদেশ সফরে মধ্য এশিয়ায় কৌশলগত সম্পর্ক আরও গভীর করার লক্ষ্য
আন্দোলন নিয়ে মোদির মত কী, স্পষ্ট করার দাবি দীপকের, বৈঠক ঘিরে সরব আপও
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের