নিজস্ব প্রতিনিধি , কাঠমান্ডু - নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসে এক পরিবারের কিডনি প্রতিস্থাপনের জন্য জমানো ২৫ লাখ নেপালি রুপি জলের তোড়ে ভেসে যায়। ৪১ বছর বয়সি বিষ্ণু কুমারী ডাঙ্গোলের চিকিৎসার জন্য দীর্ঘদিন ধরে এই টাকা জোগাড় করেছিল তার পরিবার। কিন্তু বন্যার জলে টাকা-সহ তাদের বহু সম্পত্তি নষ্ট হয়ে যায়। ফলে কিডনি প্রতিস্থাপনের চিকিৎসা কীভাবে হবে, তা নিয়ে চরম দুশ্চিন্তায় পড়ে পরিবারটি।
বেত্রাবতী ও রাসুয়া এলাকায় বন্যা ও ভূমিধসের পর পরিবারটির অসহায় পরিস্থিতির কথা সামনে আসে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে পরিবারের সদস্যকে কান্নায় ভেঙে পড়ে তাদের দুর্দশার কথা বলতে দেখা যায়। চিকিৎসার জন্য জমানো পুরো অর্থ হারিয়ে যাওয়ায় বিষ্ণু কুমারীর কিডনি প্রতিস্থাপন কার্যত অনিশ্চিত হয়ে পড়েছিল।
এরপরই পরিবারটির পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয় কাঠমান্ডু মেডিকেল কলেজ। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বিষ্ণু কুমারীর কিডনি প্রতিস্থাপন বিনামূল্যে করা হবে। শুধু অস্ত্রোপচার নয়, হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে প্রতিস্থাপন এবং হাসপাতাল থেকে ছুটি পাওয়া পর্যন্ত প্রয়োজনীয় হাসপাতাল-খরচও কাঠমান্ডু মেডিকেল কলেজ বহন করবে। বন্যায় ক্ষতিগ্রস্ত অন্যদের প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে চিকিৎসা দেওয়ার কথাও জানিয়েছে হাসপাতাল।
বন্যায় সঞ্চয়ের টাকা হারিয়ে যে পরিবারটি চিকিৎসা নিয়ে দিশেহারা হয়ে পড়েছিল, কাঠমান্ডু মেডিকেল কলেজের এই সিদ্ধান্ত তাদের নতুন করে আশার আলো দেখিয়েছে। চিকিৎসার বড় খরচের চিন্তা আপাতত অনেকটাই কমল ডাঙ্গোল পরিবারের। ভয়াবহ দুর্যোগে সব হারিয়েও মানুষের সাহায্য যে নতুন করে বাঁচার পথ দেখাতে পারে, এই ঘটনা তারই উদাহরণ হয়ে উঠেছে।
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে এখনও ডাকেনি বাংলাদেশকে, তবু যোগ দেওয়ার আগ্রহে জোর আলোচনা
মৃতদেহ শনাক্তকরণে সমস্যা, মর্গে জায়গা নেই, বাড়ছে নিখোঁজদের পরিবারের উদ্বেগ
কলোরাডো নদীতে আচমকা জলস্ফীতি, ভেসে গেল পাথর-লোহার কাঠামো, ভাঙল ফুটব্রিজ
বিপর্যস্ত রাস্তায় একা দুই শিশু, সোশাল মিডিয়ায় ভিডিয়ো দেখে চোখে জল নেটিজেনদের
হিমবাহ ভেঙে নদীতে নেমেছিল জল, সঙ্গে মিশেছিল মাটি-পাথর, কী ভাবে তৈরি হল ভয়াবহ স্রোত, মিলল উত্তর
হড়পা বানে নিশ্চিহ্ন গ্রাম, স্বজন হারিয়ে বেঁচে ফেরার যন্ত্রণার কথা জানালেন তিনি
জুলিই আজ বিশ্বজুড়ে পরিচিত এক সফল চিত্রশিল্পী আর জনপ্রিয় মোটিভেশনাল স্পিকার হিসেবে
মৃত্যু ৬২৬, নিখোঁজ বহু! ফের হড়পা বানের আশঙ্কায় হাই অ্যালার্ট নেপালে
মৃতদেহের গয়না চুরির অভিযোগেও গ্রেফতার, উদ্ধার বিপুল নগদ টাকা
আমেরিকার সঙ্গে চুক্তিতে আশাবাদী কারাকাস, অর্থনীতি ঘুরে দাঁড়ানোর আশা রডরিগেজের
হড়পা বানের ধাক্কা সামলে ওঠার আগেই নতুন বিপদের ভ্রুকুটি, ফুঁসছে ভোটেকোশী-ত্রিশূলী
নেপালে নিখোঁজ ভারতীয়দের নিয়ে বাড়ছে উদ্বেগ! উদ্ধারে তৎপর দিল্লি, দেশে ফিরলেন অনেকে
ইতালির সংসার ছেড়ে প্রেমিকের ঘরে! ৪ সন্তানের মাকে ঘিরে চাঞ্চল্য
হড়পা বানে বিধ্বস্ত নেপালের সিদ্ধান্ত ঘিরে প্রশ্ন, তিব্বত সীমান্তে কি কূটনৈতিক চাপ?
বিপদসীমার উপরে জলস্তর, সরোবর ফেটে গেলে ফের প্লাবিত হতে পারে বিপর্যস্ত এলাকা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের